অভিবাসী

গ্রিসের এজিয়ান সাগরে অভিবাসীবাহী নৌকা দুর্ঘটনায় প্রাণহানি ১২
তুরস্ক থেকে ইউরোপে পৌঁছানোর আশায় অভিবাসন প্রত্যাশীদের কাছে এজিয়ান সাগর একটি বহুল ব্যবহৃত সমুদ্রপথ। তবে এই বিপজ্জনক পথে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।

নিরাপদ অভিবাসন ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
প্রবাসীদের কর্মক্ষম ও দক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যে বিদেশে যান, এই যাওয়ার ক্ষেত্রে দুর্ভাগ্যক্রমে আমরা তাদেরকে খুব বেশি তৈরি করতে পারি না, সক্ষম করতে পারি না। ফলে বেশির ভাগই দেখবেন যে, তারা অদক্ষ শ্রমিক হিসেবে যায়।

ফরাসি বিদ্রোহ, তীব্র আর্থিক সংকট, বিপদে অভিবাসীরা
ফ্রান্সের ১ হাজার ২০০টিরও বেশি উচ্চমাধ্যমিক স্কুলে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় কয়েকটি স্থানে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে। ৫ হাজারের বেশি জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীদের কেউ কেউ চোখে আঘাত, দাঁত ভেঙে যাওয়া এবং মাথায় আঘাতসহ গুরুতর আহত হয়েছে।

প্রবাসীদের জন্য বিভাগীয় পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী বলেন, প্রবাসী শ্রমিকেরা দেশে কোনো আইনি সমস্যায় পড়লে লিগ্যাল এইড অধিদপ্তরের মাধ্যমে ২৪ ঘণ্টা আইনি সহায়তা পাবেন। এ জন্য একটি হটলাইন চালু করা হয়েছে। সেখানে যুগ্ম জেলা জজ পর্যায়ের কর্মকর্তাসহ লিগ্যাল এইড অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

ফরাসি বিদ্রোহ, তীব্র আর্থিক সংকট, বিপদে অভিবাসীরা
ফ্রান্সের ১ হাজার ২০০টিরও বেশি উচ্চমাধ্যমিক স্কুলে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় কয়েকটি স্থানে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করেছে। ৫ হাজারের বেশি জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীদের কেউ কেউ চোখে আঘাত, দাঁত ভেঙে যাওয়া এবং মাথায় আঘাতসহ গুরুতর আহত হয়েছে।

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বাংলাদেশ-ইইউ
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর। অনিয়মিত অভিবাসন রোধ ও অভিবাসন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার ইতিমধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে।

জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু
নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে এটি ডুবে যায়। এ ঘটনায় ৫২ জন পুরুষ, ৪২ জন নারী ও ১৫ শিশু মারা গেছে। দুর্ঘটনা থেকে ৮০ জনের বেশি বেঁচে ফিরেছে। তবে অন্তত ১১৬ জন এখনো নিখোঁজ রয়েছে।

জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

অভিবাসীদের পুনর্বাসনে বাংলাদেশ সরকার ও জাতিসংঘের ৫ সংস্থার যৌথ উদ্যোগ
এ উদ্যোগের আওতায় সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা এবং সামাজিক অন্তর্ভুক্তি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ নারী ও শিশু এবং সংকটের কারণে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের প্রতি বিশেষ নজর দেওয়া হবে।

অস্ট্রেলিয়ার ইতিহাসে অভিবাসন সবচেয়ে বেশি কমানোর প্রতিশ্রুতি বিরোধী জোটের
গত মাসে মধ্য-বামপন্থী লেবার সরকার অভিবাসন কমানোর যে প্রস্তাব দিয়েছিল, বিরোধী জোটের পরিকল্পনা তার চেয়েও কঠোর। লেবার সরকারের লক্ষ্য, ২০২৮ সালের মধ্যে বার্ষিক নিট অভিবাসন কমিয়ে ২ লাখ ২৫ হাজারে নামিয়ে আনা।

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১০ হাজার জনকে বহিষ্কার
সাত দিনের এই অভিযানে ১১ হাজার ৮১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫ হাজার ৭৯৩ জন আবাসন আইন লঙ্ঘনের দায়ে, ৩ হাজার ৩০৭ জন সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত বিধি ভঙ্গের দায়ে এবং ২ হাজার ৭১৯ জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হয়।

নিউইয়র্কে অভিবাসীদের জন্য নতুন সহায়তা কেন্দ্র চালু
কেন্দ্রে অভিবাসীরা বিনামূল্যে আইনি সহায়তা, সামাজিক সেবা ও স্বাস্থ্যসেবা-সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন সহায়তা পাবেন।

শ্রমিকদের সুরক্ষায় বাংলাদেশ-মালয়েশিয়ার বাধ্যতামূলক শ্রমচুক্তি করার দাবি ফোর্টিফাই রাইটসের
ফোর্টিফাই রাইটসের পরিচালক জন কুইনলি বলেন, “আনুষ্ঠানিকভাবে অভিবাসী শ্রমিক যাওয়া পুনরায় শুরুর আগে মালয়েশিয়া ও বাংলাদেশকে শ্রমিকদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। অধিকার লঙ্ঘিত হলে শ্রমিকেরা যাতে কার্যকর প্রতিকার পাওয়ার সুযোগ পান, তা দুই সরকারকেই নিশ্চিত করতে হবে।”

অস্ট্রেলিয়ায় জনসংখ্যা ও জন্মহার কমে যাওয়ার ঝুঁকির বিষয়ে সতর্কতা
ট্রেজারার জিম চালমার্স বলেন, “২০৬৬ সালের মধ্যে ৮৫ বছরের বেশি বয়সী অস্ট্রেলীয়দের সংখ্যা তিন গুণ হবে, ফলে স্বাস্থ্যসেবার ওপর আরও চাপ তৈরি হবে।”

ডানপন্থীদের উত্থানে অভিবাসীদের মনে প্রশ্ন, তারা কি জার্মানিতে আপনজন?
ডানপন্থী এএফডি প্রান্তিক একটি আন্দোলন থেকে জার্মানির সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং জাতীয় জনমত জরিপে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের রক্ষণশীল জোটের চেয়েও এগিয়ে রয়েছে।

লিবিয়া থেকে ফিরল ১৬৮ বাংলাদেশি
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিল বলে জানা গেছে। তাদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক
সকাল ১১টায় অভিযান শুরু হয়। বিদেশিদের দিয়ে পরিচালিত বা বিদেশিরা কাজ করেন, এমন সন্দেহে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে অভিযানের লক্ষ্য করা হয়।

ভোটার তালিকায় নাগরিকত্ব পরীক্ষা: ধাক্কা খেল ট্রাম্প প্রশাসনের চেষ্টা
ফেডারেল আপিল আদালতের বিচারক নিম্ন আদালতের রায় বহাল রাখেন। নিম্ন আদালত বলেছিল, এসএভিই ব্যবস্থা সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট লঙ্ঘন করছে, কারণ এর মাধ্যমে লাখ লাখ আমেরিকানের ব্যক্তিগত তথ্য শেয়ার করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশিসহ ১৬ জন আটক
দুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন কুসুমাঝি বলেন, রোববার সন্ধ্যায় পানতাই মুতিয়ারা উপকূলের একটি অবৈধ ঘাট দিয়ে ইন্দোনেশীয় ও বাংলাদেশিদের দলটির দেশে প্রবেশের পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা জজ জ্যানেট ভার্গাস অভিবাসী ভিসা-সংক্রান্ত ওই নীতির বিরুদ্ধে রায় দেওয়ার পর গত ২১ আগস্ট এটি বাতিল হয়ে যায়।



