সংক্ষেপে

‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে’
সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি (২৮) আত্মহত্যা করেনি বলে দাবি করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম। তার অভিযোগ, তার ছেলেকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের এসব কথা তিনি বলেন।

মোস্তাফিজের দুই ওভারেই স্বর্ণ জয়ের আশা শেষ বাংলাদেশের
দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার তো বটেই, বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরাও মোস্তাফিজুর রহমান। তবে পাকিস্তানের বিপক্ষে তিনি পার করেছেন ক্যারিয়ারের অন্যতম বাজে একটা দিন, আর তাতেই শেষ হয়ে গেছে বাংলাদেশের স্বর্ণপদক জয়ের আশা। এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে

তুরাগ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান আজ বৃহস্পতিবার সকালে চরচাকে মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,

ঠাকুরগাঁও উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ১৮৫টি কেন্দ্রে ভোট শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। উপনির্বাচনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন বিএনপি সমর্থিত মির্জা ফয়সল আমীন (ধানের শীষ প্রতীক নিয়ে) এবং জামায়াত নেতৃত্বাধীন জোটের

ইসরায়েলগামী উড়োজাহাজে পাইলটদের মারামারি, সৌদিতে জরুরি অবতরণ
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মারামারি ও ছুরিকাঘাতের ঘটনায় অপ্রত্যাশিতভাবে সৌদি আরবে অবতরণ করে। খবর বিবিসি বাংলার। ফ্লাইদুবাইয়ের বিমানটি স্থানীয় সময় বুধবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল। উড্ডয়নের প্রায় দুই

মোস্তাফিজের দুই ওভারেই স্বর্ণ জয়ের আশা শেষ বাংলাদেশের
দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার তো বটেই, বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরাও মোস্তাফিজুর রহমান। তবে পাকিস্তানের বিপক্ষে তিনি পার করেছেন ক্যারিয়ারের অন্যতম বাজে একটা দিন, আর তাতেই শেষ হয়ে গেছে বাংলাদেশের স্বর্ণপদক জয়ের আশা। এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে পাকিস্তানের কাছে

কোচের সঙ্গে বিবাদের গুঞ্জন, পর্তুগাল ক্যাম্প ছাড়লেন রোনালদো
উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে পর্তুগালের ক্যাম্প ছেড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে তিনি মুখ খুলেছেন। তার কথায় বিদায়ের সুর পাওয়া গেছে। ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তের কারণও তিনি যথাসময়ে জানাবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন।

ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেনীর পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৩৬ মিনিটে গুলশানের বাসা থেকে তার গাড়িবহর যাত্রা শুরু করে।

ফের ইরানকে ‘ধ্বংসের’ হুমকি ট্রাম্পের
ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে চুক্তি না হলে দেশটিকে ফের ‘ধ্বংস’ করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিপক্ষ পাকিস্তান, বাংলাদেশের দুশ্চিন্তা আরও এক জায়গায়
এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট চলছে অদ্ভুত নিয়মে। ম্যাচের পর ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নিয়মের সুবিধা নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলো। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে তাই বাংলাদেশের বড় শঙ্কা বৈরী আবহাওয়াও।

ছেলেদের দলে কাজ করেছেন, এবার বাংলাদেশের মেয়েদের কোচ
অস্ট্রেলিয়া সফরের আগে নতুন প্রধান কোচ পেল বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। দুই বছরের চুক্তিতে নতুন ভূমিকায় নিয়োগ পেয়েছেন নারী দলের সাবেক ব্যাটিং কোচ ডেভিড হেম্প। ৫৫ বছর বয়সী হেম্প দায়িত্ব গ্রহণ করবেন আগামী অক্টোবরে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর দিয়ে।

বাংলাদেশের সীমান্তের কাছে মিয়ানমারের হামলায় অর্ধশতাধিক নিহত, জাতিসংঘের উদ্বেগ
বাংলাদেশের সীমান্তঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্যের কিউকতাও শহরে সামরিক বাহিনীর এক ভয়াবহ বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত ও ৫৮ জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। গত সোমবার ব্যস্ত সময়ে জনবহুল বাজারে চালানো এই হামলার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
চট্টগ্রামের বন্দর এলাকায় স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নগরীর বন্দর থানার ২ নম্বর সাইট আদর্শ পাড়া এলাকায় আজ বুধবার সকালে এ হত্যার ঘটনা ঘটে।

সর্বশেষ প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্রের জবাব পাওয়ার কথা জানাল ইরান
আলোচনার বিষয়ে অবহিত একজন কর্মকর্তা, তিনি ইরানি নন এবং নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে দুই পক্ষের মধ্যে মোটামুটি ঐকমত্য রয়েছে, তবে কোন পদক্ষেপটি আগে নেওয়া হবে, তা নিয়ে এখনো মতবিরোধ রয়েছে।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ জনে।

বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুতে চীনের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কুনমিং-চট্টগ্রাম করিডোর এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরসহ আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে চীন ও অন্য অংশীদারের সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত।”

সংস্কার কর্মসূচিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গোলটেবিল আলোচনা
গণতান্ত্রিক সংস্কার, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং সুশাসন বাস্তবায়নে তরুণদের অগ্রাধিকার ও সুপারিশগুলো তুলে ধরতে গণমাধ্যমের জোরালো ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন দেশের বিশিষ্ট সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। আজ বুধবার রাজধানীতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

কিয়েভ ও আশপাশের জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা
রাশিয়া বলেছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সহায়তা করা রাজধানীর একটি ডেটা সেন্টার, কিয়েভ অঞ্চলের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র, ওদেসা অঞ্চলের একটি শিল্প কমপ্লেক্স এবং ইজমাইলের বন্দর অবকাঠামোয় হামলা চালানো হয়েছে।

চুয়েটে আন্দোলন: নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের মিছিল
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পদচ্যুত উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ৩টার দিকে চুয়েট ক্যাম্পাসে এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়।

রাবির শিক্ষকসহ ৮ জনের কাছে ‘সর্বহারা’ পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি
‘সর্বহারা’ পরিচয় দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও প্রকৌশলীসহ একাধিক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

সায়েদাবাদ বাস টার্মিনাল শিগগিরই যাচ্ছে কাঁচপুরে: আব্দুস সালাম
সায়েদাবাদের বাস টার্মিনাল শিগগিরই কাঁচপুরে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করার লক্ষ্যে এমনটা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

পাইলটদের মধ্যে ‘মারামারি’র পর সৌদিতে ইসরায়েলগামী উড়োজাহাজের অবতরণ
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি উড়োজাহাজের গতিপথ পরিবর্তন করে সৌদি আরবে অবতরণ করানো হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, উড়োজাহাজটির দুই পাইলটের মধ্যে ‘সংঘর্ষ’ বা ‘হাতাহাতি’ হয়েছিল।


