ভিডিও

‘রিকশা ড্রাইভারদের এত অত্যাচার কেন করছে প্রশাসন?’
অটোরিকাশার বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায় পুলিশ। এসব অভিযানে আটক অটোরিকশার চালকদের কাছ থেকে টাকা নিয়ে আবার ছেড়ে দেওয়া হয়। অটোচালকদের অভিযোগ–পুলিশ একেক জায়গায় একেক হারে টাকা নেয়, কোনো রসিদো দেয় না। তাদের দাবি–অটোরিকশা তুলে দিতে হলে তুলে দিক, কিন্তু এমন হয়রানি বন্ধ হোক।

‘উচ্চশিক্ষার নামে কানাডা গিয়ে অনেকে প্রতারিত হয়’
উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে অনেকে কানাডায় গিয়ে প্রতারিত হয়। উচ্চশিক্ষার বদলে অদক্ষ শ্রমিক হিসেবে তারা জায়গা পায় কানাডায়। যুক্তরাষ্ট্র-কানাডা সাম্প্রতিক শুল্ক বিরোধ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ট্রাম্প এ ক্ষেত্রে আন্তর্জাতিক রীতি-নীতি মানছেন না বলে অভিযোগ।

মিরপুরে উচ্ছেদ অভিযান উত্তেজনার নেপথ্যে কী?
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা রণক্ষেত্রে রূপ নেয়।

বিমানের বহরে ৩০ বছর আগেও এসেছিল এয়ারবাস
বিমানের উড়োজাহাজ বহরে এর আগেও এয়ারবাসের তৈরি উড়োজাহাজ ব্যবহার করা হয়েছে। এর আগে এয়ারবাসের দুটি এ–৩১০–৩০০ মডেলের উড়োজাহাজ ব্যবহার করেছে। ২০১৭ সালে ওই দুটি এয়ারবাস উড়োজাহাজকে অবসরে পাঠানো হয়।

বাংলাদেশ সব পারে, গোল করতে পারে না কেন?
সেই চিরায়ত প্রশ্ন। যে প্রশ্নের কোনো উত্তর নেই আপাতত। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে কে গোল করবেন—এই প্রশ্নের কথাই বলছি। বহু বছর ধরে যার কোনো উত্তর নেই। বাংলাদেশ ফুটবল দল গোল করতে পারে না।

‘হুগো শাভেজের আমল থেকেই ভেনেজুয়েলাকে শান্তিতে থাকতে দেয়নি যুক্তরাষ্ট্র’
ভেনেজুয়েলার সোনার খনিতে কেন নজর যুক্তরাষ্ট্রের? বিশ্লেষকেরা বলছেন–হুগো শাভেজের আমল থেকেই ভেনেজুয়েলাকে শান্তিতে থাকতে দেয়নি যুক্তরাষ্ট্র। জ্বালানি তেল নেওয়ার পর দেশটির সোনার খনির দখল ও এ সম্পদ কি তারা নিয়ে নিতে চায়?

‘ইউরোপ ও আমেরিকা চায় গুন্ডামি করে বিশ্ব শাসন করতে’
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলছে। আসলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন লড়ছে না, লড়াই করছে পশ্চিম ইউরোপ ও আমেরিকা। যুদ্ধের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, ব্রিটেন, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপজুড়ে এক ধরনের যুদ্ধোন্মাদনা শুরু হয়েছে।

রাতের ঢাকা নারীর জন্য কতটা নিরাপদ?
জোবাইদা নাহারের মতোই ঢাকা শহরের অসংখ্য নারীর গল্প প্রায় একইরকম। দিনের আলোতে কর্মস্থলে গেলেও বাসায় ফিরতে হয় প্রতিদিন নিরাপত্তাহীনতার আতঙ্ক মাথায় নিয়ে। শুধু নারী হওয়ার কারণে রাস্তাঘাটে-গণপরিবহনে নানা বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় প্রায় সবাইকেই।

কেন বাতিল হয়েছিল রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানির কার্গো ফ্লাইট?
সব প্রস্তুতি থাকার পরও শেষ মুহূর্তে বাতিল হয়েছিল রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি বহনকারী কার্গো ফ্লাইট। একটি দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়াতেই আটকে যায় পুরো চালান। এই ভিডিওতে জানব, কোন রুট দিয়ে এই জ্বালানি আসার কথা ছিল, কেন আটকাল, আর এখন বিকল্প কী?

রাড্ডা হামলায় গ্রেপ্তার ‘চুনুপুটিদের গডফাদার কারা’–প্রশ্ন রাজনীতিকদের
রাড্ডা হামলায় গ্রেপ্তার ‘চুনুপুটিদের গডফাদার কারা’–প্রশ্ন রাজনীতিকদের

৩ বছরে জাপান নেবে ১২ লাখ জনবল, বাংলাদেশিরা সুযোগ পাবে?
জাপানে কর্মক্ষম জনবল সংকট ব্যাপক আকার নিয়েছে, যা বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ। কারণ, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই কর্মক্ষম। এ সুযোগ কাজে লাগাতে কী প্রয়োজন? বাংলাদেশ সরকার কি বিষয়টির দিকে নজর দিচ্ছে? নেপাল এরই মধ্যে সুযোগটি নিতে শুরু করেছে। বাংলাদেশ কী করছে?

মণ্ডপে মণ্ডপে দুর্গাপূজার জোর প্রস্তুতি
শরতের নীল আকাশ, নিচে শুভ্র সাদা কাশফুল, আর বাতাসে শিউলির মিষ্টি সুবাস। প্রকৃতিতে শরতের এই রূপই জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা। প্রকৃতির গায়ে শরতের আবির্ভাব মানেই কৈলাস ছেড়ে মর্ত্যে আসবেন দেবী দুর্গা।

আবারও যুদ্ধের পাঁয়তারা ট্রাম্পের?
ইরান বন্ধ করে রাখা হরমুজ প্রণালি খুলে দিতে সুনির্দিষ্ট প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নাকচ করে দিয়েছেন। অথচ, হরমুজের ওপর আন্তর্জাতিক বাণিজ্য বিশেষ করে জ্বালানি সরবরাহ অনেকাংশেই নির্ভরশীল। ইরানের প্রস্তাবে কি ছিল? ট্রাম্প কেন সেই প্রস্তাব নাকচ করলেন?

শিল্পী আসিরের কন্ঠে, ‘একা বাঁচতে শেখো প্রিয়’
কখনো একা বাঁচতে শেখার তাগিদে তারার মাজারে প্রিয়তমার জন্য শিরনি দেন। কখনো ঘুম বন্ধক রাখেন দিলরুবার টিপে। আবার কখনো এক বুক আক্ষেপ নিয়ে গলায় তোলেন, এটা মানুষই পারে ভাই মানুষই পারে, ফুসলিয়ে বুকে তোলে ভাগাড়ে ছুঁড়ে। গানগুলো আসির আরমান নিজেই লিখেছেন, সুর করেছেন এবং নিজের কন্ঠে প্রাণভরে গলা ছেড়ে গেয়ে ওঠেন।

রাড্ডায় হামলা-ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবা নিয়ে শঙ্কা
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে প্রায় দুই থেকে আড়াইশ মুখোশধারী ব্যক্তির হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাড্ডা এমসিএইচ-এফপি। স্বাস্থ্যসেবাকেন্দ্রটি থেকে লুট হয় আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, ওষুধ ও চিকিৎসাসামগ্রীসহ মূল্যবান সরঞ্জাম।

নারী ক্রিকেটে কেন পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ?
এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও ভরাডুবি হয়েছে বাংলাদেশ নারী দলের। বদল হচ্ছে কোচ-অধিনায়ক। কিন্তু এতেই কি মিলবে সমাধান?

রাতের ঢাকা কি সত্যিই নারীদের জন্য নিরাপদ?
ডয়েচে ভেলের ভিডিওতে মাশা ইসলাম রাতের ঢাকার নাইট মার্কেটকে নারীদের জন্য নিরাপদ হিসেবে তুলে ধরেছেন। তবে দেশের নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার সাম্প্রতিক পরিসংখ্যান সেই দাবিকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করায়। নাইট মার্কেট, ভিড় ও রাতের শহরে নারীদের বাস্তব অভিজ্ঞতা কী বলছে?

সৌদি আরবের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন ট্রাম্প
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত অবসানের প্রচেষ্টায় হরমুজ প্রণালি এখন প্রধান দর-কষাকষির হাতিয়ার হয়ে উঠেছে। ইরান তার অর্থনীতিকে চাপে ফেলা যুক্তরাষ্ট্রের অবরোধ থেকে স্বস্তি চায়। অন্যদিকে তেহরানের বন্ধ করে দেওয়া বিশ্বের গুরুত্বপূর্ণ তেল সরবরাহপথ দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে চায় ওয়াশিংটন।

মেট্রো যাত্রীর পোশাক ঠিক করে দেবে পুলিশ?
হাফ প্যান্ট পরে মেট্রোতে উঠতে বাঁধা দেওয়া হয়েছে সাজ্জাদ হোসেন নামের এক যাত্রীকে। রোববার ফার্মগেট মেট্রো স্টেশনে সাজ্জাদকে হেনস্তা করেন এক পুলিশ সদস্য। মেট্রোর পোশাকবিধি কী বলছে? মেট্রোতে কী আদৌ হাফপ্যান্ট পরে চড়া নিষিদ্ধ?

ট্রাম্প কেন নাকচ করল ইরানের ‘৭ দিনের প্রস্তাব’
হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়ার শর্তে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতি, নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর হরমুজ খুলে দিয়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হতে পারে। কিন্তু সেই প্রস্তাব নাকচ করেছেন ট্রাম্প। কাতারের মধ্যস্থতায় যোগাযোগ চললেও

বাজারে আগুন, তাপে-চাপে বিপদে সাধারণ মানুষ!
সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিনের প্রতি লিটারে দাম বেড়েছে ২০ টাকা। পরিবহন খাতে খরচ বৃদ্ধির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। পণ্য পরিবহন খরচের কথা বলে পাইকারি ও খুচরা—উভয় বাজারেই এখন মূল্যের ঊর্ধ্বগতি।

রাজনৈতিক কার্যালয়ে হামলা-গ্রেপ্তার বাংলাদেশের সংস্কৃতিতে স্থায়ী হচ্ছে?
রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, পুলিশি অভিযান ও গণগ্রেপ্তারের ঘটনা কি বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী সংস্কৃতিতে পরিণত হচ্ছে? বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে এ ধরনের ঘটনা দেখা গেছে।


