Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

দেশে ফিরল মানব পাচারকারীদের নির্যাতনের শিকারে মারা যাওয়া সোহেলের মরদেহ

চরচা প্রবাস ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৮: ৫১
দেশে ফিরল মানব পাচারকারীদের নির্যাতনের শিকারে মারা যাওয়া সোহেলের মরদেহ
সোহেল রানার মরদেহ বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। ছবি: ইউএনবি

মানব পাচারকারীদের মাধ্যমে ইতালি যাওয়ার পথে নির্যাতনের শিকার হয়ে লাটভিয়ায় মারা যাওয়া বাংলাদেশি নাগরিক সোহেল রানার মরদেহ আজ রোববার দেশে ফিরেছে।

Advertisement

৪৫ বছর বয়সী সোহেল রানার মরদেহ বেলা ৩টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে তার বাড়িতে পৌঁছায়। তিনি আবুল হাশেমের ছেলে। মরদেহ বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। শেষবারের মতো তাকে দেখতে শত শত গ্রামবাসী বাড়িতে ভিড় করে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সোহেলের শ্বশুর আলফাজ উদ্দিন জানান, ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি মানবপাচারকারী চক্র তাকে অমানবিক নির্যাতন করে। পরে ৭ অক্টোবর লাটভিয়া-বেলারুশ সীমান্তের কাছের একটি জঙ্গল থেকে তাকে উদ্ধার করে লাটভিয়ার পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

আলফাজ উদ্দিন বলেন, লাটভিয়ার লাতগালে অঞ্চলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সোহেলের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ১২ অক্টোবর পোল্যান্ডের পুলিশের পাঠানো একটি খুদে বার্তার মাধ্যমে পরিবারকে সোহেলের মৃত্যুর খবর জানানো হয়।

এ ঘটনায় সোহেলের স্ত্রী জেসমিন সুলতানা ১৭ অক্টোবর আদালতে নয়জনকে অভিযুক্ত করে মামলা করেন।

মানব পাচারকারীদের নির্যাতনের শিকার হয়ে লাটভিয়ায় এক বাংলাদেশির মৃত্যু, অভিযুক্ত ৯Victims of abuse by human traffickers

পরে আদালত অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

সোহেলের বাবা আবুল হাশেম বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তার ছেলের মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে আনা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক নীলু জানান, বিকেলে রামচন্দ্রপুর স্কুল মাঠে সোহেলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ ঘটনায় জড়িত বলে অভিযোগ ওঠা মানবপাচার চক্রের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসী।

বিষয়: মামলানির্যাতনঝিনাইদহমানবপাচারমৃত্যুঅভিবাসীবাংলাদেশিআদালতমরদেহপোল্যান্ডঝিনাইদহ সদরইতালিইউরোপ
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব

    অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

  • খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?

    খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

  • মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।