Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ভোটার তালিকায় নাগরিকত্ব পরীক্ষা: ধাক্কা খেল ট্রাম্প প্রশাসনের চেষ্টা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০৩
ভোটার তালিকায় নাগরিকত্ব পরীক্ষা: ধাক্কা খেল ট্রাম্প প্রশাসনের চেষ্টা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রুকলিন মিউজিয়ামে প্রাথমিক নির্বাচনে একজন ভোটার ভোট দিচ্ছেন। ২৩ জুন ২০২৬। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর ভোটার তালিকায় নাগরিকত্বের তথ্যের নির্ভুলতা যাচাই করতে ফেডারেল অভিবাসন ডেটাবেস ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করেছে একটি ফেডারেল আপিল আদালতের প্যানেল।

Advertisement

স্থানীয় সময় শুক্রবার ২-১ সংখ্যাগরিষ্ঠ রায়ে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিটের আপিল আদালত হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সিস্টেমেটিক এলিয়েন ভেরিফিকেশন ফর এনটাইটেলমেন্টস (এসএভিই) ডেটাবেস ব্যবহারের ওপর নিম্ন আদালতের দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায়। আগের ওই রায়ে বলা হয়েছিল, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে সরকার এই ব্যবস্থা ব্যবহার করতে পারবে না। ওই নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষেই নিজেদের অল্প ব্যবধানে থাকা সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার লড়াইয়ে রয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আপিল আদালতের প্রধান বিচারপতি শ্রী শ্রীনিবাসন এবং ইউএস সার্কিট জজ রবার্ট উইলকিনস—দুজনকেই সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আপিল আদালতে নিয়োগ দিয়েছিলেন। তারা নিম্ন আদালতের রায় বহাল রাখেন। নিম্ন আদালত বলেছিল, এসএভিই ব্যবস্থা সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট লঙ্ঘন করছে, কারণ এর মাধ্যমে লাখ লাখ আমেরিকানের ব্যক্তিগত তথ্য শেয়ার করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রেরUS visa

আপিল আদালতের বিচারকেরা নাগরিকদের তথ্য ভুল হওয়ার সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। এর ফলে ভোটারদের নিবন্ধিত থাকতে নাগরিকত্বের প্রমাণ দিতে হতে এবং কিছু ক্ষেত্রে তাদের ভোটার নিবন্ধন বাতিলও হয়ে যেতে পারে।

তবে সার্কিট জজ গ্রেগরি ক্যাটসাস ভিন্নমত পোষণ করেন। তাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়োগ দিয়েছিলেন।

জুলাইয়ে ফ্লোরিডার এক ফেডারেল বিচারক ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে রিপাবলিকান-নিয়ন্ত্রিত চারটি অঙ্গরাজ্যকে ওই ডেটাবেসে প্রবেশাধিকার দেওয়া পুনরায় শুরু করার নির্দেশ দেন। এর আগে আরেক বিচারক দেশজুড়ে ডেটাবেসটির ব্যবহার অব্যাহত রাখার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

বিষয়: যুক্তরাষ্ট্রঅভিবাসনঅভিবাসীবিচারকআদালতখারিজনিষেধাজ্ঞাভোটাররিপাবলিকানট্রাম্প প্রশাসন
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”