
বরিশালে অবৈধভাবে চার শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। আজ শনিবার সারাদিন কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ছাঁটাইকৃত শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাকি শ্রমিকরা এই কর্মসূচি পালন করেন।

দীর্ঘ এক শতাব্দীরও বেশি সময় পর প্যারিস থেকে আইভরি কোস্টে ফিরেছে ঐতিহাসিক ‘জিজি আয়োকোয়ে’ ঢোল। এই ঢোলটি একসময় আচন সম্প্রদায়ের মানুষ ঔপনিবেশিক শক্তির জোরপূর্বক শ্রমের বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে ব্যবহার করত। নিজেদের প্রাচীন এই নিদর্শন ফিরে পেয়ে আবেগাপ্লুত আইভরি কোস্টের মানুষ

রাজধানীর খিলক্ষেতের খাঁ পাড়া এলাকায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহীসহ সারা দেশে রেশমের চাহিদা বেড়ে যায়। এই চাহিদা পূরণে এখনো ভূমিকা রাখছে সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ‘রাজশাহী সিল্ক ফ্যাক্টরি’। যদিও কারখানাটি এখন ধুঁকে ধুঁকে চলছে।

গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিচ্ছন্নতাকর্মী রহিম মিয়া বলেন, “বেতন বাড়লেও যদি ঈদের সময় বোনাস না পাই, তবে আমাদের উৎসবের আনন্দ মাটি হয়ে যাবে। এটা আমাদের সঙ্গে চরম অন্যায়।”

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আওয়াজ ফাউন্ডেশন জাতীয় প্রেসক্লাবের সামনে নারী শ্রমিকদের অংশগ্রহণে মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করে।

প্রতিটি পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে মাসে ২ হাজার ৫০০ টাকার সহায়তা দেওয়া হবে। এতে নিম্নআয়ের মানুষের আর্থিক স্থিতিশীলতা কিছুটা হলেও নিশ্চিত হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

এরপর কারখানার গেটে সংবাদ সম্মেলন করে তাদের চাকরি দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানান শ্রমিকরা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন আন্দোলনকারীরা।

ট্রেড ইউনিয়ন করার অভিযোগে সোনারগাঁও টেক্সটাইলের দুই শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।

এখনো কাপড়ের তৈরি ব্যানার ব্যবহৃত হয়। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখেও কাপড়ে ছাপা ব্যানারের কদর বেড়েছে। ভোটের ব্যানার ও ফেস্টুন তৈরিতে ব্যস্ত রাজধানীর নীলক্ষেত এলাকার শ্রমিকরা।

মৃত মো. তাইজুল ইসলাম রংপুর জেলার নাগেশ্বর থানার বেরুবাড়ী গ্রামের বাসিন্দা। মগবাজার এবিসি কোম্পানির নির্মাণাধীন ভবনে থাকতেন।

১৯৬২ সালে এক শ্রমিক পরিবারে জন্ম নেওয়া মাদুরো ক্যারিয়ার শুরু করেছিলেন একজন বাসচালক হিসেবে। তবে ট্রেড ইউনিয়ন নেতা হিসেবে তার রাজনৈতিক প্রজ্ঞা তাকে প্রয়াত নেতা হুগো চাভেজের ঘনিষ্ঠ করে তোলে। ১৯৯২ সালে চাভেজের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সময় থেকেই তিনি তার একনিষ্ঠ সমর্থক ছিলেন।

১৯৬২ সালে এক শ্রমিক পরিবারে জন্ম নেওয়া মাদুরো ক্যারিয়ার শুরু করেছিলেন একজন বাসচালক হিসেবে। তবে ট্রেড ইউনিয়ন নেতা হিসেবে তার রাজনৈতিক প্রজ্ঞা তাকে প্রয়াত নেতা হুগো চাভেজের ঘনিষ্ঠ করে তোলে। ১৯৯২ সালে চাভেজের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সময় থেকেই তিনি তার একনিষ্ঠ সমর্থক ছিলেন।