
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
চরচা প্রবাস ডেস্ক

কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত তারিখের আগে কোনো মেডিকেল পরীক্ষা করা যাবে না। ৩১ অক্টোবরের আগে সম্পন্ন করা কোনো পরীক্ষাই অভিবাসন ছাড়পত্রের জন্য গ্রহণ বা প্রক্রিয়াকরণ করা হবে না।
অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কর্মীদের তালিকার বিষয়ে নিয়মিত খোঁজ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা মেনে চলা এবং সংশ্লিষ্ট সেন্টারগুলোর সক্ষমতার ভিত্তিতে এ তালিকা সংশোধন করা হতে পারে।
মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক নির্দেশনা ও অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সিকে মেডিকেল পরীক্ষা পরিচালনা কিংবা এর ব্যবস্থা করার অনুমতি দেওয়া হবে না।
মন্ত্রণালয় জানিয়েছে, কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমোদন ছাড়াই মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা সংগ্রহের চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে।
কর্মীদের এ ধরনের প্রস্তাবে সাড়া না দিতে এবং সংশ্লিষ্ট অনুমোদন যাচাই না করে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দিতে আহ্বান জানানো হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে ভিসা ডিপোজিট রিকুইজিশন (ভিডিআর) ভিসার নথি জমা দিতে হবে। এসব নথির ভিত্তিতে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে পরীক্ষার ব্যবস্থা করা হবে।
নির্দেশনা লঙ্ঘনকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।
নিয়ম না মানা মেডিকেল সেন্টারের কার্যক্রম স্থগিত, সংশ্লিষ্ট এজেন্সির বিদেশে কর্মী নিয়োগ কার্যক্রম বন্ধ এবং মন্ত্রণালয়ের দেওয়া অনুমোদন বাতিল করা হতে পারে।
অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা বা এ-সংক্রান্ত কোনো কার্যক্রম চোখে পড়লে তা মন্ত্রণালয়কে জানানোর জন্যও কর্মীদের অনুরোধ করা হয়েছে। অভিযোগের সঙ্গে ঘটনার তারিখ ও স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রাসঙ্গিক প্রমাণ দিতে বলা হয়েছে।
অভিযোগ পাঠানো যাবে [email protected] ঠিকানায়।
মন্ত্রণালয় জানিয়েছে, কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর
মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন
‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’
‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’
চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।