মামলা

জাল সনদ ব্যবহারের অভিযোগ, ২ বিসিএস কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাল সনদ ব্যবহার করে ৩৮তম বিসিএসে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে চাকরি পাওয়ার অভিযোগে দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

খুলনায় ছাত্রীকে আত্মহত্যা প্ররোচনা মামলায় শিক্ষকের কারাদণ্ড
খুলনার রূপসার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীক প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনার দায়ে শিক্ষক এস এম মাহাবুবুর রহমানকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

নারায়ণগঞ্জে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যার মামলায় মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যার ছয় বছর পর হারেজ (৪৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ অর্থ থাকার কারণে এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বাদীকে হুমকির অভিযোগ, তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ
মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হুমকির অভিযোগে আবার মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে মামলা করেন সানায়া চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন সানায়া চৌধুরীর আইনজীবী শুভ্র সিনহা রায়।

ট্রাক চালক হোসেন হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একইসঙ্গে আগামী ২৫ নভেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

মবলাভারের দেশে মব কমবে কীসে!
কখনও পিটিয়ে মেরে ফেলার ডাক দেওয়া হচ্ছে। কখনও পিটিয়ে মেরেই ফেলা হচ্ছে। কখনও শুধু মেরে ফেলেই শান্ত হওয়া হচ্ছে না, বরং মৃত ব্যক্তির লাশকেও আগুনে পোড়ানো হচ্ছে। আমাদের দেশে এই ধারাবাহিকতায় নতুন যে সংযুক্তি সেটি হলো, একেবারে সমাবেশ করে প্রকাশ্যে মব করার হুমকি দেওয়া!

দেশে ফিরল মানব পাচারকারীদের নির্যাতনের শিকারে মারা যাওয়া সোহেলের মরদেহ
মানব পাচারকারীদের মাধ্যমে ইতালি যাওয়ার পথে নির্যাতনের শিকার হয়ে লাটভিয়ায় মারা যাওয়া বাংলাদেশি নাগরিক সোহেল রানার মরদেহ আজ রোববার দেশে ফিরেছে। ৪৫ বছর বয়সী সোহেল রানার মরদেহ বেলা ৩টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে তার বাড়িতে পৌঁছায়। তিনি আবুল হাশেমের ছেলে। মরদেহ বাড়িতে পৌঁছালে

সংগীতশিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় মামলা
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর হাসপাতালে মৃত্যু
মৃত ব্যক্তিরা হলেন নোয়াখালীর কবিরহাট থানার নতুন বাড়ি এলাকার সাইদুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৫৯) এবং মাদারীপুরের এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান কাজী (১৮)।

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ
জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, গোপনীয় নথিতে যা বলা হয়েছে
কনস্যুলেট জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আইনি সহায়তা বা অন্য কোনো বিষয়ে তাদের কাছে কোনো অনুরোধ কিংবা যোগাযোগ করা হয়নি। সৌদি কর্তৃপক্ষও তাদের সাজা বা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কনস্যুলেটকে কিছু জানায়নি।

এই দেশে যেভাবে সাংবাদিকদের ‘হত্যাযোগ্য’ করে তোলা হয়
কিছুদিন পরপরই আমরা কর্তাব্যক্তিদের কাছ থেকে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে নানা বক্তব্য শুনতে পাই। এই যেমন, ‘সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে’, ‘সাংবাদিকদের স্বাধীনতা জাতির জন্য অতীব প্রয়োজন’, ‘সংবাদমাধ্যমের প্রতি হুমকি সহ্য করা হবে না’ ইত্যাদি ইত্যাদি। এসব বক্তব্য যেমন সরকারি

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস মামলায় গ্রেপ্তার আরও ১
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষাটি গত ১০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় তা স্থগিত করা হয়।

মানব পাচারকারীদের নির্যাতনের শিকার হয়ে লাটভিয়ায় এক বাংলাদেশির মৃত্যু, অভিযুক্ত ৯
গত ১২ অক্টোবর লাটভিয়ার পুলিশ বার্তার মাধ্যমে পরিবারকে জানায়, ৭ অক্টোবর সোহেলকে একটি জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন সেখানেই তার মৃত্যু হয়।

সুন্দরবনে হরিণের খণ্ডিত মাথা ও ফাঁদসহ শিকারি গ্রেপ্তার
সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আয়াতুল্লাহ গাজী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ সময় তার কাছ থেকে হরিণের খণ্ডিত মাথা, কলিজা ও নাড়িভুঁড়ি এবং শিকারের ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলার আবেদন
সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করার আবেদন করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

রিজার্ভ চুরির মামলায় ৯৯ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিল
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে নেয়। ধারণা করা হয়, দেশের ভেতরে থাকা কোনো একটি চক্রের সহায়তায় ওই অর্থপাচার সংঘটিত হয়।

বরিশালে ছাত্রলীগের ‘সশস্ত্র’ মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
বরিশালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সশস্ত্র মিছিলের ঘটনায় ৭৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

আত্মসমর্পণ করে কারাগারে সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা ‘বগা’
চাঁদাবাজির মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াকিল হোসেন বগাকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। আজ রোববার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মনিরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন বগা।


