
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
চরচা প্রবাস ডেস্ক

সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক পৃথক অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে দেশটিতে আটক ছিলেন। জেদ্দায় নিয়োজিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ উইংয়ের একটি গোপনীয় নথি থেকে এ তথ্য জানা গেছে।
গত ১৮ অক্টোবর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো নথিতে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত অপরাধ বা ব্যভিচারের অভিযোগে সৌদি আরবে কোনো বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের পূর্ববর্তী কোনো রেকর্ড নেই।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার।
নথিতে আরও বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটকে কিছু জানায়নি। এমনকি মৃত্যুদণ্ড কার্যকরের পরও আনুষ্ঠানিকভাবে তাদের অবহিত করা হয়নি।
১৪ অক্টোবর সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি সামনে আসে।
স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সৌদি মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পবিত্র নগরী মক্কার একটি মসজিদের ভেতরে ‘অশালীন কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে।
কনস্যুলেট জানিয়েছে, সৌদি কর্তৃপক্ষ মামলাগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
নথিতে বলা হয়েছে, এর আগে পশ্চিম সৌদি আরবের বিভিন্ন কারাগারে নানা অপরাধে আটক বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য চেয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিল কনস্যুলেট।
গত ৩০ সেপ্টেম্বর পাওয়া একটি তালিকায় নজরুল ও সুইটির নাম ছিল। তবে ওই তালিকায় তাদের সাজা সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। জানা গেছে, তারা দুজনই আল-মাজাল নামের একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।
তালিকা অনুযায়ী, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত অপরাধের অভিযোগে ২০২৩ সালের ১ আগস্ট নজরুলকে আটক করা হয়। আর সুইটিকে ২ আগস্ট ‘ব্যভিচারের অভিযোগে’ আটক করা হয়।
নজরুলকে জেদ্দা সংশোধনাগারে এবং সুইটিকে জেদ্দা নারী কারাগারে রাখা হয়েছিল।
কনস্যুলেট জানিয়েছে, ওই তালিকায় তাদের কারও সাজা সম্পর্কে কোনো তথ্য ছিল না।
নথিতে আরও উল্লেখ করা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্কহীন বা অতীতের বিভিন্ন ঘটনার ভিডিও ছড়ানো হচ্ছে।
নথি অনুযায়ী, নৈতিকতাসংক্রান্ত বিভিন্ন মামলায় পশ্চিম সৌদি আরবের বিভিন্ন কারাগারে ৩০৬ জন বাংলাদেশি আটক ছিলেন। তাদের মধ্যে ১৪৭ জনের এক মাস থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হয়েছে।
কনস্যুলেট জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ওই দুই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে আইনি সহায়তা বা অন্য কোনো বিষয়ে তাদের কাছে কোনো অনুরোধ কিংবা যোগাযোগ করা হয়নি।
সৌদি কর্তৃপক্ষও তাদের সাজা বা মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে কনস্যুলেটকে কিছু জানায়নি।
মামলাগুলোর রায়ের অনুলিপি ও বিস্তারিত তথ্য চেয়ে কনস্যুলেট সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে।
নথিতে বলা হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে।
সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর
মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন
‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’
‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’
চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।