সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে এসেছে কিছুটা পরিবর্তন। আলোচিত হচ্ছে দেশের ক্রিকেটে সাকিব আল হাসানের ফেরার বিষয়টি। জাতীয় দলের জার্সিতে তাকে আবার দেখা যাবে কিনা, তা নিয়েও চলছে জোর আলোচনা। কিন্তু সাকিব ফিরলে, তা কবে? এ নিয়ে চলছে জল্পনা–কল্পনা।

সরকার পতনের পর ভারত ও পাকিস্তানের মাটিতে দুটি সিরিজ খেলেছিলেন কিছুটা নীরবেই। তবে এরপর তাকে বাংলাদেশ দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। কার্যত সেখানেই দেশের ক্রিকেটে সাকিবের শেষটা দেখে ফেলেছিলেন অনেকেই।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের এই সময় নিউজিল্যান্ড তাদের সব সেরা খেলোয়াড়দের আইপিএল এবং পিএসএলের জন্য ছেড়ে দিয়েছে। এর মধ্য দেশটির শীর্ষ ক্রিকেটাররা একদিকে খেলার মধ্যে থাকবেন, অন্যদিকে অনভিজ্ঞ ক্রিকেটাররা পাবেন আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ।

নেতৃত্বাধীন চার সদস্যের এই প্যানেলে সদস্য হিসেবে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। তিনি আগের নির্বাচক প্যানেলেও দায়িত্বে ছিলেন। এছাড়া নতুন করে যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী।

টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশকে ছাড়াই। ১৯৯৬ সালের পর এই প্রথম ক্রিকেটের কোনো বিশ্বকাপে ছিল না বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপ না খেলে, কী লাভ হলো বাংলাদেশের? বিষয়টি কী শুধুই আত্মগরিমার ব্যাপার? ক্রীড়া সাংবাদিক আতিফ আজম কলকাতা গিয়েছিলেন বিশ্বকাপের দুটি ম্যাচ কাভার করতে।

মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো কিছুতেই সম্পৃক্ত করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক বাঁ হাতি পেসার ও নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচককে জাহানারা আলম–ইস্যুতে এই শাস্তি দেওয়া হয়েছে।

টি–টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে গত ৭ ফেব্রুয়ারি। ভারত ও শ্রীলঙ্কা বিশ্বকাপের যৌথ আয়োজক। এরই মধ্যে মাঠে নেমেছে ভারত ও পাকিস্তান। বাংলাদেশ তো বিশ্বকাপ থেকে নামই প্রত্যাহার করে নিয়েছে। নিরাপত্তা–ইস্যুতে ভারতের মাটিতে নিজেদের ম্যাচগুলো খেলতে চায়নি বাংলাদেশ।

প্রায় দশ দিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাদের নির্ধারিত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে পাকিস্তান সরকার।

১৯৯৪ সালের ফেব্রুয়ারির এক সন্ধ্যা! কিছুক্ষণ আগে আইসিসি ট্রফির অতি গুরুত্বপূর্ণ এক ম্যাচে কেনিয়ার কাছে হেরে গেছে বাংলাদেশ। কেনিয়ার ২৯৫ রানের পাহাড় টপকানোর অভিযানে বাংলাদেশ থেমেছে মাত্র ১৩ রানের দূরত্বে। সেই হারে শেষ হয়ে গেছে বাংলাদেশের প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার স্বপ্ন। চুরানব্বইয়ের ফেব্রুয়ারি মাস

বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গতকাল বুধবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক ইস্যুতে বাংলাদেশ–ভারত সম্পর্কে নজিরবিহীন টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি, কূটনৈতিক ভাষ্য—এমনকি ক্রিকেট মাঠ পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই অবনতি।

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে টুর্নামেন্টে অংশ নিলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত ম্যাচে মাঠে না নামার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

কোথায় হারাল সেই সব শীত। স্কুলের অ্যানুয়েল পরীক্ষা শেষ। অফুরন্ত অবসর। সারা সকাল পাড়ার ক্রিকেট, সন্ধ্যা থেকে রাত ব্যাডমিন্টনের উৎসব। প্রথম প্রেম, কত আনন্দ–বেদনার গল্প। শীতের রাতের ভূতের গল্প, বিজয় দিবসের গর্ব আর মায়াভরা সকাল। মনে পড়ে সেই শীতগুলো…?

টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করে তাকে বিষয়টি জানিয়েছেন। এর আগে নকভি লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, বিশ্বকাপে বাংলাদেশ ন

টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা করে তাকে বিষয়টি জানিয়েছেন। এর আগে নকভি লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, বিশ্বকাপে বাংলাদেশ ন