Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ব্যাটিংয়ে বিপর্যয়ের পর স্পিনারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৮: ০৮
ব্যাটিংয়ে বিপর্যয়ের পর স্পিনারদের দিকে তাকিয়ে বাংলাদেশ
তৃতীয় দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। ছবি: বিসিবি

প্রতিপক্ষের জন্য স্পিন ফাঁদ পেতে অতীতে বিভিন্ন সময় দেশের মাটিতে টেস্টে ধরাশায়ী হতে হয়েছে বাংলাদেশকে। সেই ধারায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে বড় স্কোরের আশা শেষ করে দিয়েছেন ক্যারিবীয় স্পিনাররা। এরপর ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে যেভাবে ব্যাটিং করেছে, তাতে উইকেটে বিশেষ কোনো সমস্যা ছিল না বলেই প্রতীয়মান হয়েছে।

Advertisement

আলো স্বল্পতার কারণে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলাও নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ১৩৪ রান। তারা এখনো পিছিয়ে আছে ১৩৮ রানে। দুই উইকেট নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ দিন শুরু করেছিল ৩ উইকেটে ২১৩ রান নিয়ে। কিন্তু এরপর ইনিংস খুব বেশি এগোয়নি। সেঞ্চুরি করার পরপরই জোসুয়া বিশপের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন সাদমান ইসলাম (১০৫)। সেই শুরু। এরপর বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে কেউই সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

তাওহীদ হৃদয় প্রথম দিন রিটায়ার্ড হার্ট হয়েছিলেন। ফিরে এসে জোসুয়া বিশপের বলে কাট করতে গিয়ে বোল্ড হওয়ার আগে তিনি করতে পেরেছেন ৪২ রান। ২৯ রানে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ।

মেহেদী হাসান মিরাজ, তাইজুলরা সেভাবে ব্যাট হাতে অবদান রাখতে পারেননি। হাতে চোট নিয়ে ব্যাট করা লিটন দাস অপরাজিত থাকেন ৩৪ রানে। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান ৫৫ রানে নিয়েছেন ৫ উইকেট।

প্রথম দিন থেকেই উইকেটে স্পিনাররা বেশ সহায়তা পাচ্ছিলেন। পেসাররা যে এখানে খুব বেশি কিছু করতে পারবেন না, সেটা স্পষ্টই ছিল। তবুও শুরুর দিকে পেসারদের কাছ থেকে ব্রেকথ্রু প্রত্যাশা করেছিল বাংলাদেশ দল। সেই প্রত্যাশা পূরণে সফল হন হাসান মাহমুদ। ব্র্যান্ডন কিংকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরান ১৫ রানে।

এরপর থেকেই শুরু হয় বাংলাদেশের স্পিন আক্রমণ। দুই প্রান্ত থেকে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম টানা বল করে যান। মেলে সফলতাও। তবে তার আগে জন ক্যাম্পবেল ও তেজনারায়ণ চন্দ্রপল মিলে দ্বিতীয় উইকেটে গড়ে তুলেছিলেন ৬১ রানের জুটি। সেই জুটিতে ভাঙন ধরান মিরাজ। ডানহাতি এই অফ স্পিনারের ফ্লাইটেড ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন ক্যাম্পবেল (৫৪)।

এরপর কেভাম হজ খুব বেশি সময় টিকতে পারেননি। তাঁকে ৭ রানে আউট করেন তাইজুল। এরপর আরও একটি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বেশ ভালোই চাপে ফেলে দিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার।

সেই সময়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৯৭ রান। তবে এরপর বাবা শিবনারায়ণ চন্দরপলের মতোই উইকেটে মাটি কামড়ে পড়ে থাকার কৌশল বেছে নেন তেজনারায়ণ। ১৪৫ বলে ৪৩ রানে অপরাজিত থেকে বাংলাদেশের স্পিনারদের হতাশ করেন তিনি। তাঁর সঙ্গে আছেন ১৫ রান করা জাস্টিন গ্রিভস।

বিষয়: টেস্ট চ্যাম্পিয়নশিপটেস্ট সিরিজক্রিকেটবাংলাদেশ ক্রিকেটটেস্ট ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”