Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

এশিয়ান গেমস: ভারতের কাছে আরেকটি অসহায় আত্মসমর্পণ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৩৮
এশিয়ান গেমস: ভারতের কাছে আরেকটি অসহায় আত্মসমর্পণ
এশিয়া কাপের পর এশিয়ান গেমসেও ভারতের কাছে সেমিফিনালে হেরেছে বাংলাদেশ। ছবি : এশিয়ান ক্রিকেট কাউন্সিল

এশিয়া কাপে দুই দলের লড়াইয়ের দশ দিনের মধ্যে আরেকটি ম্যাচেও ভারতের বিপক্ষে একই পরিণতি বরণ করতে হলো বাংলাদেশকে। প্রতিপক্ষকে সামান্যতম প্রতিদ্বন্দ্বিতা ছুড়তে ব্যর্থ হয়ে নিগার সুলতানার দল যথারীতি হারার আগেই হেরে বসলেন। বোলারদের পর ব্যাটসম্যানদের নখদন্তহীন পারফরম্যান্সে তাই শেষ হলো বাংলাদেশের মেয়েদের এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ের স্বপ্ন।

Advertisement

জাপানের এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে আগে ব্যাট করা ভারত ৪ উইকেটে ১৯৫ রানের পাহাড়ে চড়েছিল। ছন্নছাড়া ব্যাটিংয়ে জবাবে বাংলাদেশ হেরেছে ১১৪ রানের ব্যবধানে।

Advertisement
Advertisement
Advertisement

এশিয়া কাপের সেমিফাইনালে তাও বোলাররা কিছুটা মান রেখেছিলেন বাংলাদেশের। তবে এদিন শুরু থেকেই স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা চড়াও হন ব্যাট হাতে। পাওয়ার প্লেতেই ভারত করে ফেলে ৭২ রান! ১৯ বলে ৩৭ রান করেন স্মৃতি।

তবে বাংলাদেশের বোলারদের তিক্ত এক অভিজ্ঞতা উপহার দেন শেফালি। অভিজ্ঞ এই ওপেনারের সামনে কোনো বোলারই সুবিধা করতে পারেননি। ৯টি ছক্কা ও ৩টি চারের মারে মাত্র ৪৯ বলে অপরাজিত থাকেন ঠিক ১০০ রানে। সাদা বলের ক্রিকেটে এটা তার প্রথম শতক।

নতুন বলে বাংলাদেশের তারকা পেসার মারুফা ছিলেন খরুচে। এক সানজিদা আক্তার বাদে বোলারদের মধ্যে প্রায় সবাই রান দিয়েছেন ওভারপ্রতি ৮ বা তার বেশি করে।

এশিয়া কাপে ভারতের দেওয়া ১৫০ রানের টার্গেটেই বাংলাদেশ হেরেছিল বিশাল ব্যবধানে। সেখানে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করার চ্যালেঞ্জে শুরুর আগেই যেন হার মেনে নেন ব্যাটসম্যানরা।

অবস্থা এতটাই শোচনীয় যে, ওপেনার দিলারা আক্তার (২৭) ও শারমিন আক্তার (১০) ছাড়া আর প্রথম আটজনের কেউই দুই অঙ্কের ঘরেই যেতে পারেননি। বাজে শটের প্রদর্শনীতে একের পর এক উইকেট ছুড়ে দিয়ে আসেন ব্যাটসম্যানরা। এশিয়ান গেমস দিয়ে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়তে চাওয়া নিগার ৯ বলে করেন মাত্র ৯ রান।

শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে ৮১ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। এই নিয়ে ভারতের বিপক্ষে ২৬টি টি-টোয়েন্টি ম্যাচের ২৩টিতেই হেরেছেন নিগাররা। দলটির বিপক্ষে শেষবার জয় এসেছিল ২০২৩ সালে।

বিষয়: ক্রিকেটনারী ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ নারী ক্রিকেটএশিয়ান গেমস
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”