Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

‘ব্রেইন ফেড’ শটে মুশফিকের জায়গা আরও পোক্ত করলেন হৃদয়?

মাজহারুল ইসলাম

মাজহারুল ইসলাম

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১৮: ৫৩
‘ব্রেইন ফেড’ শটে মুশফিকের জায়গা আরও পোক্ত করলেন হৃদয়?
দ্বিতীয় ইনিংসে চাপের মুখে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হয়েছেন তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি

ক্রিকেটীয় পরিভাষায় ‘ব্রেইন ফেড’ খুবই পরিচিত একটি শব্দ। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যারা সম্যক পরিচিত, তাদের কাছে ২০১৯ বিশ্বকাপে মুশফিকুর রহিমের সেই রানআউট মিস ছিল তেমনই এক ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় দিনে হৃদয় যে শটটি খেলে আউট হলেন, সেটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ব্রেইন ফেড ঘটনা কি না, তা নিয়ে তর্ক হতেই পারে।

Advertisement

অভিষেকের পর অল্প সময়ের মধ্যেই হৃদয় সাদা বলের ক্রিকেটে খুবই চেনা এক নাম হয়ে উঠেছেন। এর কারণ তার শট খেলার প্রবণতা। তবে মিডল অর্ডারে ব্যাট করলেও তার ব্যাটিং বেশ পরিণত। চার দিনের ক্রিকেটেও তিনি অতীতে বড় বড় ইনিংস খেলেছেন। তারই ধারাবাহিকতায় গত সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের এক ম্যারাথন ইনিংস খেলেন হৃদয়।

Advertisement
Advertisement
Advertisement

ব্যাটিংয়ে বিপর্যয়ের পর স্পিনারদের দিকে তাকিয়ে বাংলাদেশmiraz

এরপর প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেছিলেন, বাংলাদেশের ভবিষ্যৎ মিডল অর্ডারের কাণ্ডারি হতে পারেন হৃদয়। মুশফিক টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলে পাঁচ নম্বরে তিনিই হতে পারেন যোগ্য উত্তরসূরি।

তবে তার আগেই মুশফিকের মতোই ২২ গজে ব্যাখ্যাহীন কাণ্ড ঘটাচ্ছেন হৃদয়। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাজে শটে আউট হওয়া কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে কেন উইলিয়ামসনকে রানআউট করার সুযোগ মিস করা—এমন আরও অনেক ব্রেইন ফেড মুহূর্তের জন্ম দিয়েছেন মুশফিক।

প্রথম ইনিংসে ৪২ রান করেছিলেন তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি
প্রথম ইনিংসে ৪২ রান করেছিলেন তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি

তার জায়গাটা যিনি নিতে পারেন, সেই হৃদয় প্রথম টেস্টে খেলছেন মুশফিকের চোটের কারণেই। এরপর ডানহাতি এই ব্যাটসম্যানের মূল কাজ ছিল ব্যাট হাতে নিজেকে এমনভাবে প্রমাণ করা, যাতে মুশফিক ফিট হয়ে একাদশে ফিরলেও তাকে যেন কোনোভাবেই বাদ দেওয়া না যায়।

প্রথম ইনিংসে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার পর ফিরে এসে ৪২ রান করেন হৃদয়। তবে সেট হয়ে যেভাবে জোশুয়া বিশপের নিরীহ ডেলিভারিতে অহেতুক লেট কাট করতে গিয়ে বোল্ড হন, সেটা ছিল বিস্ময়কর। বিশেষ করে দল যখন প্রথম ইনিংসে বড় স্কোর গড়ার আশা দেখেছিল তাকে ঘিরে।

তাই হৃদয়ের মূল পরীক্ষা ছিল দ্বিতীয় ইনিংসে। ২৮ রানে ২ উইকেট হারানোর পর ব্যাট করতে নামেন তিনি। টার্নিং উইকেটে ভয়ংকর হয়ে ওঠা রোস্টন চেজের মুখোমুখি দ্বিতীয় বলেই উইকেট স্রেফ বিলিয়ে দিয়ে আসেন হৃদয়।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় কেন বড় ঘটনা বাংলাদেশের ক্রিকেটে?BAN VS AUS

অফ সাইডে ফিল্ডিং সাজিয়ে ফাঁদ পেতেছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। সেই ফাঁদে পা দিয়ে দলের অবস্থা, ম্যাচের প্রেক্ষাপট—সব ভুলে উড়িয়ে মারার চেষ্টা করলেন হৃদয়। ফলাফল, মিড-অনে সহজ ক্যাচ।

উইকেটে টিকে থাকা কঠিন, দল চাপে, লিড কম এবং একাদশে জায়গা নিশ্চিত নয়—এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে হৃদয় যেভাবে আউট হয়েছেন, এর কোনো ক্রিকেটীয় ব্যাখ্যা সম্ভবত তার নিজের কাছেও নেই।

প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ৩৫০ রানের মালিক তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি
প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ৩৫০ রানের মালিক তাওহীদ হৃদয়। ছবি: বিসিবি

চেজের যে ডেলিভারিতে হৃদয় শটটি খেলেছেন, তা কাউন্টার অ্যাটাকিং ক্রিকেটের একটি ভালো উদাহরণ হতে পারত, যদি তিনি সফল হতেন। কিন্তু তিনি পারেননি। টেস্ট ক্রিকেটে এখনো পায়ের তলার মাটি খুঁজে না পাওয়া একজন ব্যাটসম্যানের কাছ থেকে এমন শট ঠিক কতটা প্রত্যাশিত?

বিশেষ করে ৩৫০ রান করার মতো টেম্পারামেন্ট যদি একজন ব্যাটসম্যানের থাকে, তাহলে তিনি কেন এতটা অধৈর্য হয়ে পড়লেন? মাত্র দ্বিতীয় বলেই কেন এমন শট খেলতে গেলেন? এসব কারণেই হয়তো এখনো পাঁচ নম্বর পজিশনের জন্য টেস্টে বাংলাদেশ দল মুশফিকের ওপরই ভরসা করছে। প্রায় চল্লিশ ছুঁইছুঁই বয়সেও তরুণদের চেয়ে এগিয়ে আছেন তিনি।

টেস্ট ক্রিকেটে পরিস্থিতি অনুযায়ী খেলতে পারাটাই একজন ব্যাটসম্যানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কখনো আক্রমণ করতে হবে, আবার কখনো রক্ষণাত্মক হতে হবে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে তেজনারায়ণ চন্দরপল ঠিক সেই কাজটাই করেছিলেন। মূলত সেই কারণেই অন্য প্রান্তের ব্যাটসম্যানরা দীর্ঘ সময় ব্যাট করে ভালো স্কোর গড়ার সুযোগ পেয়েছেন। তিনি স্রেফ উইকেটে মাটি কামড়ে পড়ে ছিলেন। নিজেকে প্রমাণের আদর্শ মঞ্চ পেয়েও হৃদয় সেই কাজে একেবারেই ব্যর্থ।

আর তাই হৃদয় টেস্ট ক্রিকেটের জন্য কতটা প্রস্তুত, সেটি নিয়ে প্রশ্ন উঠতেই পারে। বিশেষ করে সাড়ে তিনশ রান করা একজন ব্যাটসম্যান কেন নিজের উইকেটের মূল্য বুঝতে পারবেন না, সেটাই বড় প্রশ্ন।

তবে নির্বাচকদের জন্য আপাতত কাজটা কিছুটা সহজই করে দিয়েছেন হৃদয়। কেন তারা হৃদয়কে বসিয়ে মুশফিককে খেলাচ্ছেন, অন্তত কিছুদিন এই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে না।

বিষয়: টেস্ট সিরিজক্রিকেটবাংলাদেশ ক্রিকেটমুশফিকুর রহিমটেস্ট ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    বাংলাদেশের ক্রিকেটে মিরপুরের উইকেট বরাবরই এক ধাঁধাঁর বিষয়। বিশেষ করে স্পিন নির্ভর কন্ডিশনে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার কৌশল হিসেবে ধীরগতির ও অতিরিক্ত টার্নিং উইকেট ব্যবহারের প্রবণতা প্রায় এক যুগ ধরে চলে আসছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেই কৌশলই বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে দাঁড়ি

  • মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানবমস্তিষ্কের বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে বিপুলসংখ্যক জিনগত ত্রুটিযুক্ত স্নায়ুকোষ বা নিউরন অপসারিত হয়। জন্মের সময়ের কাছাকাছি এই প্রক্রিয়ায় মস্তিষ্ক যেন নিজের কোষগুলোর গুণগত মান যাচাই করে অপ্রয়োজনীয় বা ত্রুটিপূর্ণ কোষ সরিয়ে দেয়। নেচার সাময়িকীতে গত ২৮ অক্টোবর প্রকাশিত একটি গবেষণায় মানুষের

  • মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    টেঘাজা ০০১-এর আবিষ্কার মঙ্গল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণাকে আরও শক্তিশালী করেছে—গ্রহটি সব সময় বর্তমানের মতো শীতল ও শুষ্ক ছিল না। তার জন্মলগ্নে সেখানে পানি, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং তুলনামূলক ঘন বায়ুমণ্ডলসহ ভিন্ন এক পরিবেশ থাকতে পারে।

  • নতুন মস্তিষ্ককোষ বাঁচাতে টেস্টোস্টেরনের ভূমিকা

    নতুন মস্তিষ্ককোষ বাঁচাতে টেস্টোস্টেরনের ভূমিকা

    মস্তিষ্কে নতুন স্নায়ুকোষ তৈরি হওয়া এবং সেগুলোকে টিকিয়ে রাখার প্রক্রিয়া স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা ও চিন্তার নমনীয়তার সঙ্গে সম্পর্কিত। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে অনুসন্ধান করছেন, প্রাপ্তবয়স্ক মস্তিষ্কে নতুন স্নায়ুকোষের বিকাশে কোন কোন হরমোন ভূমিকা রাখে। পুরুষদের প্রধান যৌন হরমোন টেস্টোস্টেরন