Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> এক্সপ্লেইনার

দুই ম্যাচেই প্রশ্নের মুখে আলিসের বোলিং অ্যাকশন, দায় কার?

মাজহারুল ইসলাম

মাজহারুল ইসলাম

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১৫: ১০
দুই ম্যাচেই প্রশ্নের মুখে আলিসের বোলিং অ্যাকশন, দায় কার?
ক্যারিয়ারের তৃতীয়বারের মত প্রশ্নবিদ্ধ হয়েছে আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন। ছবি: সংগৃহীত

সাত বছর আগে বিপিএলে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে হইচই ফেলে দিয়েছিলেন আলিস আল ইসলাম। এরপর সময়ের সঙ্গে প্রশ্নটা আরও জোরালো হয়েছে–ঠিক কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ দিচ্ছে না? কারণ, পারফরম্যান্স বরাবরই ছিল তার পক্ষে। তবুও অপেক্ষা করতে হয়েছে ২০২৬ সাল পর্যন্ত।

Advertisement

ঘরোয়া ক্রিকেটে সাদা বলের সংস্করণে, আরও স্পষ্ট করে বললে টি-টোয়েন্টিতে, অনেকটা সময় ধরেই ধারাবাহিকভাবে ভালো বোলিং করে আসছেন রহস্য স্পিনার আলিস। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫৯ ম্যাচে ওভারপ্রতি মাত্র সাড়ে ৬ রান দেওয়া একজন বোলারকে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ দেওয়ার দাবিটা তাই যৌক্তিকই ছিল।

Advertisement
Advertisement
Advertisement
এশিয়ান গেসস ক্রিকেট ইভেন্ট দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল আলিসের। ছবি: বিসিবি
এশিয়ান গেসস ক্রিকেট ইভেন্ট দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল আলিসের। ছবি: বিসিবি

তবে বাংলাদেশের ক্রিকেট মহলে একটা গুঞ্জন সব সময়ই ছিল–আলিসের ভালোর জন্যই নাকি তাকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলাতে বিলম্ব করছে বিসিবি। কিন্তু কেন

বাংলাদেশকে দর্শক বানিয়ে ফাইনালে আফগানিস্তান-জিম্বাবুয়েbd-cricket

কারণ, মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পরই সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য রিপোর্টেড হয়েছেন ২৯ বছর বয়সী আলিস। আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর আম্পায়াররা আইসিসির কাছে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে আলিসের নির্দিষ্ট কোনো ডেলিভারিকে সন্দেহজনক বলা হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, এখন তাকে বায়োমেকানিক্যাল ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। তবে পরীক্ষার চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত আলিস বোলিং চালিয়ে যেতে পারবেন।

বোলিং অ্যাকশন রিপোর্ট হওয়ার পর একজন বোলারকে সাধারণত ১৪ থেকে ২১ দিনের মধ্যে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে গিয়ে বায়োমেকানিক্যাল পরীক্ষা দিতে হয়।

বোলিং অ্যাকশন নিয়ে বায়োমেকানিক্যাল পরীক্ষা দিতে হবে আলিস আল ইসলামকে। ছবি : ফেসবুক
বোলিং অ্যাকশন নিয়ে বায়োমেকানিক্যাল পরীক্ষা দিতে হবে আলিস আল ইসলামকে। ছবি : ফেসবুক

সেই পরীক্ষায় যদি দেখা যায়, বল ডেলিভারির সময় বোলারের কনুইয়ের বাঁক ১৫ ডিগ্রির মধ্যে রয়েছে, তাহলে তার খেলা ও বোলিং চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা থাকবে না।

আর পরীক্ষায় যদি কনুইয়ের বাঁক ১৫ ডিগ্রি অতিক্রম করে এবং অ্যাকশনটি অবৈধ প্রমাণিত হয়, তাহলে? সে ক্ষেত্রে ওই বোলার আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ হবেন। অ্যাকশন শুধরে আবার পরীক্ষা দিয়ে পাস করার পরই কেবল তিনি বোলিংয়ে ফিরতে পারবেন। তবে ম্যাচ খেলা চালিয়ে যেতে পারবেন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে।

বাংলাদেশের ব্যাটিং মানেই যেন ব্যর্থতার গল্প! najmul-shanto

বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হওয়া আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কোনো ঘটনা নয়। বাংলাদেশেও অতীতে কয়েকজন বোলার সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য রিপোর্টেড হয়েছেন। আব্দুর রাজ্জাক থেকে শুরু করে তাসকিন আহমেদ, আরাফাত সানি কিংবা বছর দুয়েক আগে কাউন্টি ক্রিকেট খেলার সময় সাকিব আল হাসানও সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন। তবে তারা সবাই পরীক্ষা দিয়ে ফিরে এসেছেন এবং আবারও বোলিং করেছেন।

তাই আলিসকে নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ অবশ্যই রয়েছে। কিন্তু সমস্যাটা হলো, আলিস আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামলেই তাঁর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হতে পারে–এমন একটা আশঙ্কা আগে থেকেই ছিল।

জিম্বাবুয়ে ৩-১ বাংলাদেশ, ওয়ানডেতে কেন এই পতন? bd-cricket 2

আলিস যখনই বিপিএল কিংবা অন্য কোনো ঘরোয়া টুর্নামেন্টে ভালো করেন, বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ব্যক্তিরা তখনই তাকে জাতীয় দলে নেওয়ার আলোচনা শুরু হলে একটা কথাই বলেছেন–আন্তর্জাতিক ক্রিকেটে না খেলাটাই নাকি আলিসের ক্যারিয়ারের জন্য ভালো।

তাদের আশঙ্কা ছিল, আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে গিয়ে বোলিং অ্যাকশন নিয়ে সমস্যায় পড়লে সেটি আলিসের ঘরোয়া ক্রিকেটের ক্যারিয়ারেও প্রভাব ফেলতে পারে।

আলিসের বোলিং অ্যাকশনে এমন কী রয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার আগেই সন্দেহ তৈরি হয়েছিল?

কারণ, আলিসের বোলিং অ্যাকশন নিয়ে ক্যারিয়ারের শুরু থেকেই সমস্যা ধরা পড়েছে। ২০১৯ সালের বিপিএলে প্রথমবার অ্যাকশন সন্দেহজনক হওয়ার পর আট মাস ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। এরপর ২০২৫ সালে ফের তাঁর অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। তবে সেসব পেছনে ফেলে দুর্দান্ত বোলিং করে চলতি বছর এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পান আলিস। তবে ওয়ানডে অভিষেকের পরই খেলেন বড় ধাক্কা।

ছবি: ফেসবুক
ছবি: ফেসবুক

কিন্তু এই পুরো বিষয়টি নিয়ে বিসিবির কি আরও সতর্ক হওয়ার সুযোগ ছিল না? আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমে অল্প সময়ের মধ্যেই আম্পায়ারদের নজরে চলে এসেছেন আলিস। যে আশঙ্কার কথা আগে থেকেই আলোচনায় ছিল, সেটিই এবার সামনে এসেছে। আর এখানেই বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

পাকিস্তানের সাবেক লেগ স্পিনার ও জাতীয় দলের স্পিন কোচ মুশতাক আহমেদের সঙ্গে আলিসকে বিভিন্ন সময়ে কাজ করতে দেখা গেছে। সেখানে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে কতটা নিবিড়ভাবে কাজ করা হয়েছে?

ক্রিকেটের নিয়মে এবার কী কী পরিবর্তন আনল আইসিসি? cricket-photo

আলিস যে মাপের বোলার, তাতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করবেন, এ নিয়ে সন্দেহ ছিল সামান্যই। মূল চিন্তার জায়গা ছিল তার অ্যাকশন। সে ক্ষেত্রে যথাযথভাবে প্রস্তুত না করেই মাঠে নামানো হয়ে থাকলে, সেটি বোর্ডের পরিকল্পনা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্নের জন্ম দিতে পারে।

বায়োমেকানিক্যাল ল্যাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফিরলেও আলিসকে ঘিরে প্রশ্নের শেষ হবে না। বরং তখন সামনে আসবে আরও বড় একটি প্রশ্ন—আগের মতো কার্যকর বোলিং করতে পারবেন তো তিনি?

কারণ, বোলিং অ্যাকশনে পরিবর্তন এলে অনেক সময় সেই বোলারের কার্যকারিতাতেও প্রভাব পড়ে। অ্যাকশন পরিবর্তনের পর আগের মতো ছন্দ ও কার্যকারিতা ফিরে পেতে বেশ সময় লেগে যেতে পারে। বছরের পর বছর একটি নির্দিষ্ট অ্যাকশনে বোলিং করার পর নতুন অ্যাকশনের সঙ্গে মানিয়ে নেওয়া মোটেও সহজ নয়।

আলিসের জন্যও চ্যালেঞ্জটা এখানেই। বায়োমেকানিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আগের সেই কার্যকর বোলিংয়েই ফিরবেন, নাকি বোলিং অ্যাকশনের পরিবর্তন তাঁর রহস্যময় স্পিনের ধার কমিয়ে দেবে? নাকি সব আশঙ্কা উড়িয়ে দিয়ে আবারও নিজের ঘূর্ণিতে ব্যাটারদের নাস্তানাবুদ করবেন আলিস আল ইসলাম?

উত্তরটা সময়ই বলে দেবে।

বিষয়: বিসিবিক্রিকেটবাংলাদেশ ক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    সাকিব-তামিমরা নেই, তবুও কেন স্পিন উইকেটে আস্থা বাংলাদেশের?

    বাংলাদেশের ক্রিকেটে মিরপুরের উইকেট বরাবরই এক ধাঁধাঁর বিষয়। বিশেষ করে স্পিন নির্ভর কন্ডিশনে প্রতিপক্ষকে ফাঁদে ফেলার কৌশল হিসেবে ধীরগতির ও অতিরিক্ত টার্নিং উইকেট ব্যবহারের প্রবণতা প্রায় এক যুগ ধরে চলে আসছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে সেই কৌশলই বাংলাদেশের জন্য বুমেরাং হয়ে দাঁড়ি

  • মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানব মস্তিষ্ক বিকাশের এক জটিল রহস্যের দরজা খুলেছে

    মানবমস্তিষ্কের বিকাশের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে বিপুলসংখ্যক জিনগত ত্রুটিযুক্ত স্নায়ুকোষ বা নিউরন অপসারিত হয়। জন্মের সময়ের কাছাকাছি এই প্রক্রিয়ায় মস্তিষ্ক যেন নিজের কোষগুলোর গুণগত মান যাচাই করে অপ্রয়োজনীয় বা ত্রুটিপূর্ণ কোষ সরিয়ে দেয়। নেচার সাময়িকীতে গত ২৮ অক্টোবর প্রকাশিত একটি গবেষণায় মানুষের

  • মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    মঙ্গলের ৪১০ কোটি বছরের পুরনো উল্কাপিণ্ডে প্রাচীন জলময় পরিবেশের সন্ধান

    টেঘাজা ০০১-এর আবিষ্কার মঙ্গল সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণাকে আরও শক্তিশালী করেছে—গ্রহটি সব সময় বর্তমানের মতো শীতল ও শুষ্ক ছিল না। তার জন্মলগ্নে সেখানে পানি, আগ্নেয়গিরির কার্যকলাপ এবং তুলনামূলক ঘন বায়ুমণ্ডলসহ ভিন্ন এক পরিবেশ থাকতে পারে।

  • ‘ব্রেইন ফেড’ শটে মুশফিকের জায়গা আরও পোক্ত করলেন হৃদয়?

    ‘ব্রেইন ফেড’ শটে মুশফিকের জায়গা আরও পোক্ত করলেন হৃদয়?

    ক্রিকেটীয় পরিভাষায় ‘ব্রেইন ফেড’ খুবই পরিচিত একটি শব্দ। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যারা সম্যক পরিচিত, তাদের কাছে ২০১৯ বিশ্বকাপে মুশফিকুর রহিমের সেই রানআউট মিস ছিল তেমনই এক ঘটনা।