Advertisement Banner

হামলা করলে ইসরায়েলের ভয়াবহ পরিণতি হবে, হুঁশিয়ারি মিসরের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
হামলা করলে ইসরায়েলের ভয়াবহ পরিণতি হবে, হুঁশিয়ারি মিসরের
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: বিবিসির সৌজন্যে

ইসরায়েল হামলা চালালে তাদের ভয়াবহ পরিণতি হবে বলে সতর্ক করে দিয়েছে মিসর। গত বৃহস্পতিবার কয়েকটি মিসরীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে লেবানিজ দৈনিক আল-আখবার।

সূত্র জানায়, যদি কাতারের মতো মিসরেও ইসরায়েল হামলা চালাতে চায় তাহলে তাদের পরিণতি ভয়াবহ হবে। এইসঙ্গে কায়রো জানিয়েছে, তারা ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নেতাদের সুরক্ষা ও আতিথেয়তা দেওয়ার জন্য প্রস্তুত।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, তুরস্কে পরিকল্পিত একটি হত্যাকাণ্ডের বিকল্প হিসেবে দোহায় হামলা চালায় ইসরায়েল। সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভেবেছিল কাতারের ওপর হামলার ঘটনা ওয়াশিংটনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। যেহেতু তুরস্কের ন্যাটো সদস্যপদ রয়েছে। তাই সেখানে হামলা চালালে ইসরায়েলের জন্য মারাত্মক রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিণতি ডেকে আনতে পারে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, মিসর-ইসরায়েল কূটনৈতিক যোগাযোগ এখন অত্যন্ত নিম্ন পর্যায়ে পৌঁছেছে।

সম্পর্কিত