হামলা

জয়বাংলা স্লোগানের অভিযোগ তুলে সিপিবি অফিসে হামলা
জয়বাংলা স্লোগান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম চালানোর অভিযোগ তুলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) অফিসে হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে রাজধানীর পল্টনের মুক্তি ভবনে সিপিবির অফিসে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, কেউ আহত হয়নি ও কোনো কিছু ভাংচুর করা হয়নি।

ইরানে হামলা ঠেকাতে কী করছে পাকিস্তান?
ইরানে আবারও হামলা করার প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র যদি আবারও ইরানে হামলা চালায়, তাহলে এতদিনের আলোচনার কী হবে! আদৌ কী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আলোচনা হচ্ছে?

সাভারের সেই মাদরাসায় হামলা-লুটপাটের অভিযোগ হেফাজতের
সাভারে যে মহিলা মাদরাসায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল সেখানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তুলেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ রোববার প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

ইরানে নতুন হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, পাল্টা আঘাতের হুমকি তেহরানের
তবে ইরানের বেসামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, বিশ্ববিদ্যালয় কিংবা পুলিশ স্থাপনাকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনা আঞ্চলিক সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। মানের বক্তব্যে এই ধরনের হামলার সম্ভাবনা ইসরায়েলি বাহিনীর অংশগ্রহণের সঙ্গে যুক্ত করা হয়েছে।

জর্ডানে গির্জায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৭
জর্ডানের মোট জনসংখ্যার একটি অংশ সংখ্যালঘু খ্রিষ্টান। দেশটিতে বাইবেলে উল্লেখিত বেশ কয়েকটি স্থান রয়েছে, যেগুলো দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খ্রিষ্টান তীর্থযাত্রীরা আসেন।

ইরানের সরকার ফেলে দিতে চান নেতানিয়াহু, ইসরায়েলের সক্ষমতা কতটা?
ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করাই ইসরায়েলের প্রধান লক্ষ্য বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সামরিক হামলা চালিয়ে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি করা সম্ভব হলেও সরকার পরিবর্তন কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশ্লেষকদের মতে, এ লক্ষ্য অর্জনে ইসরায়েলের সামরিক সক্ষমতা

সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
সৌদি আরবে একাধিক হুতি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। দেশটির বিমানবন্দরে হামলাও হয়েছে, যাতে দুই বাংলাদেশি হতাহত হয়েছেন।

ইরানে নতুন হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভাণ্ডারকে লক্ষ্য করে স্বল্পমেয়াদি কিন্তু তীব্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দুই দেশের সামরিক বাহিনী।

দাহরান থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ সৌদি আরামকোর
সৌদি আরামকো ও দেশটির বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে হুতিদের ধারাবাহিক হামলার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান যুদ্ধ শুরুর পর এটিই প্রথমবারের মতো কোম্পানিটির কর্মীদের সরিয়ে নেওয়ার ঘটনা হতে পারে। এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি আরামকো।

বিমান বাংলাদেশের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত
স্থগিত ফ্লাইট এবং সংশোধিত সময়সূচি সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা কি আসন্ন?
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং সেই সূত্রে ফের যুদ্ধ কি আসন্ন? ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষিত নতুন কৌশল ঘোষণার পর এরই মধ্যে সৌদি আরব থেকে নিজের কূটনীতিকদের সরে যাওয়ার আদেশ দিয়েছে ওয়াশিংটন। এতে এই প্রশ্ন এবার উঠছে জোরেশোরেই।

বিমানের রিয়াদ ফ্লাইট ২৬ অক্টোবর, দাম্মামের ফ্লাইট শুরু হয়েছে
সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে রিয়াদে পরবর্তী ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিমান।

ঢাকা থেকে সৌদিগামী ১৩৪ ফ্লাইট বাতিল বা স্থগিত, ভোগান্তিতে ২০ হাজার ২৫৪ যাত্রী
বাতিল বা স্থগিত হওয়া ফ্লাইটের মধ্যে ৬১টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট। ফলে এসব ফ্লাইটের ২০ হাজার ২৫৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

এই দেশে যেভাবে সাংবাদিকদের ‘হত্যাযোগ্য’ করে তোলা হয়
কিছুদিন পরপরই আমরা কর্তাব্যক্তিদের কাছ থেকে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে নানা বক্তব্য শুনতে পাই। এই যেমন, ‘সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে’, ‘সাংবাদিকদের স্বাধীনতা জাতির জন্য অতীব প্রয়োজন’, ‘সংবাদমাধ্যমের প্রতি হুমকি সহ্য করা হবে না’ ইত্যাদি ইত্যাদি। এসব বক্তব্য যেমন সরকারি

‘মাদার অব অল বোম্বস’ কী?
পারমাণবিক বোমা নয়, তবু বিশ্বের অন্যতম শক্তিশালী প্রচলিত বোমা ‘মাদার অব অল বম্বস’ বা MOAB। ইরানের সঙ্গে সংঘাতের মধ্যে এই অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে কেন আলোচনা হচ্ছে? ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে এটি কতটা কার্যকর হতে পারে, আর মার্কিন হামলা হলে কী হতে পারে?

গাজায় ইসরায়েলি হামলায় চারজন নিহত
ইসরায়েলের দাবি, হামাস যোদ্ধারা আবার অস্ত্রশস্ত্র সংগ্রহ করছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গোষ্ঠীটির ওপর হামলা জোরদার করেছে ইসরায়েল।

ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের হামলায় নিহত ৫৮
ইয়েমেনের শাবওয়া প্রদেশে হুতিদের হামলায় সরকারি নিরাপত্তা বাহিনীর একটি প্রশিক্ষণ শিবিরে ৫৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০০ জনের বেশি। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১৪ জন।

চাঁদপুরে ইত্তেফাকের সাংবাদিক মহিউদ্দিনের ওপর হামলা
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

যুক্তরাষ্ট্র ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ফেললে কী হবে?
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রায় সাত মাস পেরিয়েছে। সামনে মার্কিন মিডটার্ম ইলেকশন। এরই মধ্যে খবর পাওয়া গেছে, ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার জন্য নতুন পরিকল্পনা তৈরি করেছে মার্কিন সামরিক বাহিনী। পারমাণবিক বোমার বাইরে সবচেয়ে শক্তিশালী বোমা ব্যবহারের পরিকল্পনা করছে তারা।

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ৬ ফিলিস্তিনি নিহত
চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, শরণার্থীশিবিরের পশ্চিমে আল-ফালুজা কবরস্থানের কাছে একদল ফিলিস্তিনির ওপর ড্রোনটি আঘাত হানে।



