
এদিকে কূটনৈতিক প্রচেষ্টা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। সরাসরি যুক্তরাষ্ট্র-ইরান যোগাযোগ বন্ধ থাকলেও মিশর, কাতার এবং যুক্তরাজ্য মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কাতারের উপকূলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিল, তাদের মধ্যে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

শুক্রবার পবিত্র মসজিদুল হারামে ঈদের জামাত আদায়ের মধ্য দিয়ে সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি আরব, কাতার, কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোতে শুক্রবার ঈদ উদযাপিত হলেও মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় ঈদ শুরু হবে শনিবার।
বৃহস্পতিবার রাতে ইরান থেকে ধেয়ে আসা হামলার সতর্কতায় জেরুজালেমে মুহুর্মুহু সাইরেন বেজে ওঠে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।এর আগে একটি গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে পাল্টা আঘাত হেনেছে ইরান।

কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি স্থাপনায় আবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতের জেরে কাতার তাদের গ্যাস উৎপাদন বন্ধ ঘোষণা করার পর প্রথমবারের মতো একটি এলএনজি কার্গো বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা এবং বিশেষ করে হরমুজ প্রণালীতে উদ্ভূত পরিস্থিতির কারণে বাংলাদেশে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলায় আজ থেকেই দেশে গ্যাস রেশনিং (সাশ্রয়) শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা।

রয়টার্সের বিশ্লেষণ
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানার মাধ্যমে তেহরান অনিচ্ছাকৃতভাবে এসব দেশকে ওয়াশিংটনের আরও ঘনিষ্ঠ অবস্থানে নিয়ে যাচ্ছে এবং ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপের পথ তৈরি করছে।

বাতিল হওয়া রুটগুলো হলো–দুবাই, আবুধাবি, শারজা, দাম্মাম, দোহা ও কুয়েত।

ড্রোন হামলার জেরে কাতার এনার্জি তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন স্থগিত করার পর ভারতের অভ্যন্তরীণ বাজারে জোগান স্বাভাবিক রাখতে শিল্পকারখানাগুলোতে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে দেশটির জ্বালানি কোম্পানিগুলো।

হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন কমান্ডার নিহত হওয়ার পর, মিত্র রাষ্ট্রগুলোতে পশ্চিমা সামরিক ঘাঁটি ও বেসামরিক ভবন লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়। যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া থেকে শুরু করে ড্রোন হামলা এই ক্রমবর্ধমান সংঘাত বেশ কিছু নাটকীয় ঘটনার জন্ম দিয়েছে।

ইরানে হামলার আজ তৃতীয় দিন। আলোচনায় সব ব্যাপারে ছাড় দেওয়ার পরেও হামলা হওয়ায় ইরান আমেরিকার সাথে কথা বলতে রাজি নয়। বরং প্রধান ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনির হত্যার পর ইরান আগের চেয়েও অনেক বেশি ঐক্যবদ্ধ। আমেরিকা ও ইসরায়েল চায় ভয়ংকর হামলা চালিয়ে দ্রুত তা শেষ করতে।

আইএনজির কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান ওয়ারেন প্যাটারসন সতর্ক করে বলেন, "যদি কাতার থেকে সরবরাহ দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে, তবে ইউরোপীয় বাজারে গ্যাসের দাম পার মেগাওয়াট আওয়ারে ৮০ থেকে ১০০ ইউরো পর্যন্ত উঠে যেতে পারে।"

কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে ইরানি ড্রোন হামলার পর বিশ্বের অন্যতম শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে ইরানি ড্রোন হামলার পর বিশ্বের অন্যতম শীর্ষ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।