ইসরায়েল

ইসরায়েলের নির্বাচন: চূড়ান্ত ফল ঘোষণা, কে কত আসন পেল
ইসরায়েলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি)। স্থানীয় সময় শুক্রবার সকালে প্রকাশিত ফলে দেখা যায়, প্রতিদ্বন্দ্বী কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

ইসরায়েলের নির্বাচনে আরবদের উত্থান উপেক্ষার সুযোগ নেই
শেষ পর্যন্ত আরব দলগুলোকে সরকার গঠনের ক্ষেত্রে গ্রহণ করা হবে, নাকি তাদের ভোটের ওপর নির্ভর করেও রাজনৈতিকভাবে দূরে রাখা হবে—সেই সিদ্ধান্তই ইসরায়েলের গণতন্ত্র, নাগরিক সমতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

নেতানিয়াহু হারলে ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে?
ইসরায়েলের পার্লামেন্টের নির্বাচন ভোটগ্রহণ শেষে গণনা চলছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বুথ ফেরত জরিপের তথ্য বলছে, দেশটির প্রধান দুটি রাজনৈতিক জোটের কোনোটিই সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

ইসরায়েলে যে কারণে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী থাকছেন নেতানিয়াহু
জোট গঠন নিয়ে আলোচনা চলাকালে এবং সম্ভাব্যভাবে আগামী বছর আরেকটি নির্বাচন না হওয়া পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

নেতানিয়াহুর ক্ষমতা সীমিত হলেও আছে ইরানের সঙ্গে যুদ্ধের শঙ্কা!
আইজেনকট সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে নিরাপত্তার বিষয়টি ব্যবহার করতে পারেন। এর আগে নেতানিয়াহুর দপ্তর ইরান সংঘাতকে রাজনৈতিক সুবিধা অর্জনের কাজে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

নেতানিয়াহুর হার মানে ট্রাম্পের হার!
ইসরায়েলের নির্বাচনে এক্সিট পোলে ঝুলন্ত পার্লামেন্টের আভাস মিলছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি সামান্য এগিয়ে থাকলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অধরাই থেকে যাচ্ছে। অন্যদিকে দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট নেতানিয়াহুকে চ্যালেঞ্জ জানাচ্ছেন।

সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরেও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে যেভাবে এগিয়ে নেতানিয়াহু
তেহরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে জাতীয় ঐক্যের পক্ষে নেতানিয়াহুর আহ্বান আরও জোরালো হতে পারে। তবে সংঘাত কতটা বাড়বে, তা অনেকাংশে ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল, কী করবেন নেতানিয়াহু?
ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে থাকা প্রধানমন্ত্রী হলেন বেনিয়ামিন নেতানিয়াহু। গত ১৭ বছরের মধ্যে ১৫ বছরেরও বেশি সময় তিনি দেশটির নেতৃত্ব দিয়েছেন। সব মিলিয়ে তার প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ১৯ বছর।

ইসরায়েলের নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটার, আরব ভোটারদের উপস্থিতি কার পক্ষে যেতে পারে
আরব দলের প্রার্থী আহমেদ তিবি বলেছেন, ইসরায়েলের আরব সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে রেকর্ডসংখ্যক ভোটারের উপস্থিতি “বিকল্প সরকার গঠনের পথ তৈরি করবে এবং ভয়াবহ বাস্তবতা পরিবর্তনে সহায়তা করবে।”

ইসরায়েলের নির্বাচন: ভোটগ্রহণ শেষ হওয়ার পর কী ঘটে?
নেসেটের প্রতিটি আসনই গুরুত্বপূর্ণ। ছোট দলগুলোও জোট গঠনের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে। এসব দলের সমর্থন কোন দিকে যাচ্ছে, তার ওপর সরকার গঠনের সাফল্য নির্ভর করতে পারে। মনোনীত প্রার্থী সরকার গঠনে ব্যর্থ হলে অন্য প্রার্থীরাও সুযোগ পেতে পারেন।

ইসরায়েলের নির্বাচনে দেশটির ফিলিস্তিনিদের ভূমিকা কী?
সাম্প্রতিক জনমত জরিপের পূর্বাভাস অনুযায়ী, এবারের নির্বাচনে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে ভোট দেওয়ার হার ৬০ শতাংশে পৌঁছাতে পারে। তাদের অধিকাংশ ভোট আরবদের নেতৃত্বাধীন দলগুলো পেতে পারে। ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রধান রাজনৈতিক প্রতিনিধি হিসেবে এসব দল পরিচিত।

ইসরায়েলের নির্বাচন: নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট কে?
আইজেনকোট নিরাপত্তা কাঠামোর পটভূমি থেকে এসেছেন। তার জোটসঙ্গীদের মধ্যে এমন কিছু ডানপন্থী দল থাকতে পারে, যারা ইসরায়েলের কৌশলগত দিকনির্দেশনায় বড় ধরনের কোনো পরিবর্তন মেনে নিতে আগ্রহী নয়।

ইরানে নতুন হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের, পাল্টা আঘাতের হুমকি তেহরানের
তবে ইরানের বেসামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো, বিশ্ববিদ্যালয় কিংবা পুলিশ স্থাপনাকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনা আঞ্চলিক সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে। মানের বক্তব্যে এই ধরনের হামলার সম্ভাবনা ইসরায়েলি বাহিনীর অংশগ্রহণের সঙ্গে যুক্ত করা হয়েছে।

ভয়াবহ অস্থিরতার মুখে তেলের বাজার
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ নতুন করে তীব্র হলে বিশ্ব অর্থনীতির সামনে সবচেয়ে বড় সংকটগুলোর একটি হয়ে উঠতে পারে জ্বালানি সরবরাহের বিপর্যয়। বিশেষ করে হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া এবং একই সময়ে লোহিত সাগরে প্রবেশের গুরুত্বপূর্ণ পথ ....

ইরানের সরকার ফেলে দিতে চান নেতানিয়াহু, ইসরায়েলের সক্ষমতা কতটা?
ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করাই ইসরায়েলের প্রধান লক্ষ্য বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে সামরিক হামলা চালিয়ে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি করা সম্ভব হলেও সরকার পরিবর্তন কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশ্লেষকদের মতে, এ লক্ষ্য অর্জনে ইসরায়েলের সামরিক সক্ষমতা

ইরানে হামলা: ইসরায়েলের ফাঁদে পড়েছেন ট্রাম্প?
ইরানে আবারও হামলার ছক সাজাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই সম্ভাব্য হামলার প্রস্তুতির পাল্টা হুমকিও দিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের কালো ছায়া। এই হামলা করে ট্রাম্প কি নিজেকে বাঁচাতে চাচ্ছেন?

ইরানে নতুন হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভাণ্ডারকে লক্ষ্য করে স্বল্পমেয়াদি কিন্তু তীব্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দুই দেশের সামরিক বাহিনী।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা কি আসন্ন?
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং সেই সূত্রে ফের যুদ্ধ কি আসন্ন? ইরানের ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষিত নতুন কৌশল ঘোষণার পর এরই মধ্যে সৌদি আরব থেকে নিজের কূটনীতিকদের সরে যাওয়ার আদেশ দিয়েছে ওয়াশিংটন। এতে এই প্রশ্ন এবার উঠছে জোরেশোরেই।

ইরান যুদ্ধ বিশ্ব রাজনীতিকে বদলে দেবে?
ইরান যুদ্ধ কি শেষ করে দেবে আমেরিকার আধিপত্য? সংঘাতের আড়ালে মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে গভীর ভূ–রাজনৈতিক পরিবর্তন। উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নীতি, চীনের সামরিক উচ্চাশা, ইসরায়েলের দীর্ঘস্থায়ী সীমান্তযুদ্ধ এবং সর্বোপরি ইরানে আমেরিকার সাফল্যহীনতা কীভাবে বিশ্ব অর্থনীতি ও শক্তির ভারসাম্যকে নাড়িয়ে দিচ্ছে?

কট্টর ইহুদিরা বিশ্বাস করে ইসরায়েল নামে কোনো দেশ থাকার দরকার নেই
ইসরায়েলে আগামী ২৭ অক্টোবর জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অস্তিত্ব রক্ষার লড়াই। তিনি ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন। কিন্তু বিরোধী পক্ষের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।



