
ফিলিস্তিনের গাজায় জাতিগত হত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান মামলায় ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়া থেকে সরে দাঁড়িয়েছে জার্মানি।

টরন্টোতে আল-কুদস দিবসে ফিলিস্তিনিদের সমর্থনে এবং যু*দ্ধের প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশে অংশগ্রহণকারীরা নিহত শিশুদের প্রতিকৃতি বহন করে প্রতীকী প্রতিবাদ জানান। ইরানে একটি স্কুলে প্রাণহানির ঘটনার অভিযোগ ঘিরে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

পবিত্র রমজান মাসের শুরু থেকেই আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। টানা ১২ দিন ধরে চলা এই অচলাবস্থার বিরুদ্ধে এবার একজোট হয়ে তীব্র নিন্দা জানিয়েছে কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর এবং সংযুক্ত আরব আমিরাত।

এর আগে, গত মাসে ওয়াশিংটনে বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় যোগ দিয়েছিলেন প্রবোয়ো। সেখানে তিনি গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অধীনে বিশাল এক সৈন্যদল পাঠানোর অঙ্গীকার করেছিলেন।

এদিকে আমেরিকার পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। আজ মঙ্গলবার আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন বিষয়ক ওআইসি নির্বাহী কমিটির বৈঠকের ফাঁকে কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

প্রাথমিকভাবে ইসরায়েল মন্ত্রণালয়ের মৃত্যুর সংখ্যা অবিশ্বাসযোগ্য বলে প্রত্যাখ্যান করে। তবে ২৯ জানুয়ারি ২০২৬ এক জ্যেষ্ঠ ইসরায়েলি সামরিক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, যুদ্ধে ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যা ফিলিস্তিনিদের দেওয়া সংখ্যাকে কার্যত স্বীকার করে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেও রমজান ফিরেছে আশার আলো হয়ে। ভয় আর অনিশ্চয়তা সঙ্গী হলেও মানুষ খুঁজছে স্বাভাবিক জীবনের স্বাদ। হাজারো প্রাণহানি ও বাস্তুচ্যুতির ক্ষত বয়ে নিয়েও গাজার মানুষ রমজানকে টিকে থাকার প্রতীক হিসেবে আঁকড়ে ধরেছে।

ঘটনার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ানরা সহিংসতা চায় না। তারা চায় হত্যা বন্ধ হোক–হোক সে ফিলিস্তিনি বা ইসরায়েলি। কিন্তু কেউই চায় না এই সংঘাত হোক।

ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটির প্রধান আলী শাথ এই সীমান্ত খোলাকে ‘বেঁচে থাকার পথ এবং সুযোগের প্রতীক’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আরও অন্তত ৩২ জন নিহত হয়েছেন। গত অক্টোবর ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার পর থেকে এটিই সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছেন ফিলিস্তিনিরা।

মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের সূত্রপাত ১৯৪৮ সালে ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে। অনেক বিশ্লেষকের মতে, প্রায় আট দশক ধরে চলমান এই সংঘাতের পেছনে রয়েছে অ্যাসিটোন উৎপাদনের একটি সুনির্দিষ্ট ও সুলভ রাসায়নিক প্রক্রিয়ার আবিষ্কার! যদিও এটি কোনো সর্বজনগ

ইসরায়েলে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্কের সম্প্রচার এবং প্রতিষ্ঠানটির কার্যালয় পরিচালনার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে দেশটির প্রশাসন। সেই সঙ্গে একাধিক সম্প্রচার ও ইন্টারনেট কোম্পানি এবং ইউটিউবকে ইসরায়েলের অভ্যন্তরে নেটওয়ার্ক পরিষেবা দিতেও নিষেধ করা হয়েছে।

ইসরায়েলে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্কের সম্প্রচার এবং প্রতিষ্ঠানটির কার্যালয় পরিচালনার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছে দেশটির প্রশাসন। সেই সঙ্গে একাধিক সম্প্রচার ও ইন্টারনেট কোম্পানি এবং ইউটিউবকে ইসরায়েলের অভ্যন্তরে নেটওয়ার্ক পরিষেবা দিতেও নিষেধ করা হয়েছে।