Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিশ্লেষণ

বাংলাদেশ-ভারত চাইছে সম্পর্ক স্বাভাবিক করতে, শেখ হাসিনার কী হবে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ২১: ৪০
বাংলাদেশ-ভারত চাইছে সম্পর্ক স্বাভাবিক করতে, শেখ হাসিনার কী হবে?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তাকে প্রত্যর্পণের দাবি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। তবে সম্প্রতি এই সম্পর্ক স্বাভাবিক করার দিকে হাঁটছে প্রতিবেশী দেশ দুটি। এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। সাম্প্রতিক কিছু ঘটনা তেমন ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করা হচ্ছে।

Advertisement

বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর বলছে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সম্প্রতি নয়াদিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি ছিল দুই দেশের মধ্যে সর্বোচ্চ-পর্যায়ের নিরাপত্তা বৈঠক।

এই বৈঠককে অন্তর্বর্তী সরকারকে ভারতের ‘পূর্ণ সমর্থনের’ ইঙ্গিত এবং দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। বিশেষ করে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এমনটাই বলা হচ্ছে।

প্রতিবেদন বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন এটিকে ‘দিল্লির ইতিবাচক সংকেত’ হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি সতর্ক করে এটাও বলেছেন যে, ‘‘আস্থা পুনরুদ্ধার সহজে এবং অবিলম্বে ঘটবে না। কারণ, ভারত মূলত আঞ্চলিক ফোরামে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে তার কৌশলগত স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার দিকে মনোযোগ দেবে।’’

Advertisement
Advertisement
Advertisement
ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে নিয়ে কি জোট বানাতে পারবে পাকিস্তান?bd pakistan

এদিকে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ ছাড়া তার আরোগ্যের জন্য ভারতের সমর্থনের প্রস্তাব দিয়ে একটি বার্তাও পাঠিয়েছেন মোদি।

বিশ্লেষকেরা এটিকে ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে দেখছেন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মোদির এই বার্তাটি রাজনীতির একটি ‘নতুন চাল’ বলে মনে করা হচ্ছে।

তবে ইয়াসমিনের মতে, এই বার্তাটির অর্থ এই নয় যে, দিল্লির নীতিতে স্থায়ী পরিবর্তন এসেছে বা শেখ হাসিনা ও আওয়ামী লীগ থেকে ভারত সমর্থন প্রত্যাহার করেছে। এটি ভিন্নও হতে পারে। খালেদা জিয়ার চিকিৎসায় পূর্ণ সহায়তার কথা বলেছে চীন। পাঠানো হয়েছে চিকিৎসক দলও। এ জন্য ভারত হয়তো চীনের সমতুল্য হতেই এমন সমর্থনের হাত বাড়িয়েছে বিএনপির দিকে।

বাংলাদেশ কি আবার অস্থির হচ্ছে?July Uprising

সিডনির ইউনাইটেড স্টেটস স্টাডিজ সেন্টারের ফেলো রুশালি সাহা বলছেন, ‘‘ভারতের বাংলাদেশ নীতি দীর্ঘকাল ধরে আওয়ামী লীগকে কেন্দ্র করে থাকলেও তারা জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও যোগাযোগ বজায় রেখেছে।’’

রুশালি সাহা মনে করেন আসন্ন নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে তা দিল্লির জন্য সবচেয়ে ভালো হবে। এ ছাড়া মোদির এই পদক্ষেপ দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্গঠনের দ্বার উন্মুক্ত করতে পারে। ২০১৫ সালে নরেন্দ্র মোদি ও খালেদা জিয়ার মধ্যকার একটি বৈঠকের কথাও উল্লেখ করেন রুশালি সাহা।

বিএনপি শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য চাপ দিলেও দলটির সিনিয়র নেতারা ভারতকে আশ্বস্ত করার চেষ্টা করছেন যে, তারা বাংলাদেশকে ভারত-বিরোধী শক্তিগুলোর ঘাঁটি হতে দেবেন না। বিশেষ করে আরেক রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সঙ্গে এখন ‘সবচেয়ে খারাপ সম্পর্ক’ বিএনপির। ভারতও এটাই চাইছে হয়তো।

বিশ্লেষকেরা বলছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের ক্ষমতায় আসুক–এটা দিল্লি কখনোই চাইবে না। এ কারণে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে তাদের।

এমন হলে শেখ হাসিনার কী হবে?

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি প্রকাশ্যে বলেছেন, শেখ হাসিনা ভারতে থাকবেন কি না, সেই সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজস্ব। বিশ্লেষকরা মনে করছেন, জয়শঙ্করের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্ভবত হাসিনার প্রত্যর্পণের সংবেদনশীল বিষয়টিকে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনার প্রচেষ্টা থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ভোট। এমন সময়ে শেখ হাসিনা ইস্যু হয়ে উঠতে পারে ভোটের মাঠের ‘তুরুপের তাস’। তাকে ভারত থেকে দেশে এনে শাস্তির প্রতিশ্রুতি দিতে পারেন কেউ কেউ। আবার কোনো দল এ বিষয়টি নিয়ে কিছুই হয়তো বলতে চাইবে না।

মোদ্দাকথা, এটি রাজনৈতিক একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। সেক্ষেত্রে ভারতের অবস্থানও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারত হয়তো চাইবে বিএনপি ক্ষমতায় আসুক। সেক্ষেত্রে বিএনপির সঙ্গে তাদের কী আলাপ হচ্ছে, সেটিই এখন মুখ্য ব্যাপার। আর সেখানে শেখ হাসিনা ইস্যু আসবেই।

সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষক মারিয়া সিওউ মনে করছেন, অন্তর্বর্তী সরকারের সময়কালে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়া আর কিছুই গ্রহণ করার সম্ভাবনা কম। তবে নয়াদিল্লি সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে ও যাবে। তার মতে, পরিস্থিতি থেকে সবচেয়ে বেশি সুবিধা নেওয়ার চেষ্টা করবে ভারত।

বিষয়: বিএনপিবাংলাদেশশেখ হাসিনানির্বাচননরেন্দ্র মোদিজামায়াতে ইসলামীআওয়ামী লীগরাজনীতিভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ইরান যুদ্ধ: বেরিয়ে আসার পথ খুঁজছে উপসাগরীয় দেশগুলো

    ইরান যুদ্ধ: বেরিয়ে আসার পথ খুঁজছে উপসাগরীয় দেশগুলো

    ইরানকে ঘিরে চলমান সংঘাত উপসাগরীয় দেশগুলোর জন্য এক কঠিন বাস্তবতা তৈরি করেছে। সামরিক শক্তি বৃদ্ধি, কূটনৈতিক তৎপরতা কিংবা হরমুজ প্রণালির বিকল্প জ্বালানি পরিবহন ব্যবস্থা গড়ে তোলা—কোনো উদ্যোগই এখন পর্যন্ত তাদের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি

  • এইচএসসির ফলাফলে বিপর্যয়, দায় কি শুধু শিক্ষার্থীর, নাকি রাষ্ট্রেরও?

    এইচএসসির ফলাফলে বিপর্যয়, দায় কি শুধু শিক্ষার্থীর, নাকি রাষ্ট্রেরও?

    গত ২২ বছরের মধ্যে চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে সবচেয়ে বড় বিপর্যয়ের জন্য প্রচলিত মূল্যায়ন ব্যবস্থা, রাজনৈতিক অস্থিরতা ও শিক্ষকদের প্রশিক্ষণের অভাবকে দায়ী করছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, শিক্ষাদানের দুর্বলতার পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নের প্রথাগত পদ্ধতিও এই ফলাফলের জন্য দায়ী।

  • রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পশ্চিম ইউরোপ

    রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পশ্চিম ইউরোপ

    পশ্চিম ইউরোপের দেশগুলো দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো দেশে সরকারবিরোধী বিক্ষোভ, তরুণ প্রজন্মের অসন্তোষ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থাহীনতা ইউরোপের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার দুর্বলতা প্রকাশ

  • ইরান ও ইউক্রেন: যুদ্ধই গিলে খাবে ট্রাম্পকে!

    ইরান ও ইউক্রেন: যুদ্ধই গিলে খাবে ট্রাম্পকে!

    ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের জন্য শুধু কংগ্রেসের আসনসংখ্যা নির্ধারণের লড়াই নয়; এটি তার পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সিদ্ধান্তের ওপর মার্কিন জনগণের মূল্যায়নেরও পরীক্ষা। ইউক্রেনের প্রতি অবস্থান পরিবর্তন, ইরান যুদ্ধের অর্থনৈতিক চাপ এবং শুল্কনীতির কারণে সৃষ্ট অসন্তোষ রিপাবলিকান ভোটব্যাংকেও প্রভ