বিএনপি

এলডিসি উত্তরণে বাংলাদেশ আরও ৩ বছর সময় পেল
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)। একই সময় পেয়েছে নেপালও।উত্তরণের আগে গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতি সম্পন্ন করতে বাংলাদেশ ও নেপাল সরকার অতিরিক্ত সময় চেয়েছিল।

ট্রেনের স্টপেজ চাওয়ায় এমপির পাল্টা প্রশ্ন–‘জামায়াত ছেড়ে বিএনপি হবেন?’
বিভিন্ন দাবি-অভিযোগ জানিয়ে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্টে মন্তব্য করেছিলেন কয়েকজন নাগরিক। কিন্তু তাদের দাবির জবাবে দল বদল, রাজনৈতিক আনুগত্য এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কী মন্তব্য করলেন তিনি? নাগরিক সুবিধার দাবি জানাতে গিয়ে কেন শুনতে হলো এমন পাল্টা প্রশ্ন?

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে গুলিতে নিহত ২
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচ থেকে সাতজন হামলাকারী পুষ্পপাড়া বাজারে সালামের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে দুজনকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঠাকুরগাঁওয়ে বড় ব্যবধানে জয়ী মির্জা ফয়সল
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয়ী হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন। গত আগস্টে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এই আসনটিকে শূন্য ঘোষণা করা হয়।

‘বিএনপি প্রার্থীকে সমর্থনের’ অভিযোগে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন।

ঠাকুরগাঁও উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ১৮৫টি কেন্দ্রে ভোট শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিএনপির ‘ব্যাকফায়ার’ রাজনীতি ও আইজিপির ‘ক্রসফায়ার’ সমাধান
এই মুহূর্তে সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়া। খাদ্যপণ্যের বাজারের উর্ধ্বগতি। বেকারত্ব। কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা।

কোন ভাষায় সমালোচনা করলে সরকারি দলের নেতারা ক্ষুব্ধ হবেন না, জানা নেই: মঞ্জু
কোন ভাষায় সমালোচনা করলে কিংবা কী ধরনের কর্মসূচি দিলে সরকারি দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হবেন না, তা জানা নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

নাটোরে সংসদ সদস্যের ছেলেকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত সোমবার নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

বাংলাদেশ ইউনিক্লোর বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর
জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটের ফ্যাক্টর কী হতে পারে?
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর। ওই উপনির্বাচনে জয়ের ফ্যাক্টর কী হতে পারে? রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ছেড়ে দেওয়া’ আসন ওই আসনে ক্ষমতাশীন দল বিএনপি থেকে প্রার্থী তারই ছোট ভাই মির্জা ফয়সাল আমীন। আর বিরোধী জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন।

মনোনয়ন বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন এলিজা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ফলে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার পথে আর বাধা থাকছে না।

আইজিপির বক্তব্য সস্তা বাহবার জন্য, সরকারকে বিব্রত করবে: রিজভী
সস্তা বাহবা ও ক্রেডিট নেওয়ার জন্য আইজিপির দেওয়া বক্তব্য দেশের ক্ষতি করবে এবং সরকারকে বিব্রত ও ভীত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সানায়ে তাকাইচির উষ্ণ অভ্যর্থনা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। স্থানীয় সময় আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় কান্তেইয়ে পৌঁছালে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপিই নাকি জামায়াত, ভোটে ফ্যাক্টর কী?
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু নাও হতে পারে বলে এরই মধ্যে অভিযোগ তুলেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। গত রোববার মোট ৯টি অভিযোগ ও তিনটি দাবি ইসিতে দিয়েছে জামায়াত।

আওয়ামী লীগ ও বিএনপির চরিত্র এক: পরওয়ার
গোলাম পরওয়ার বলেন, “আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দলের নামের পার্থক্য, চরিত্র সব এক। শুধু দলটার নাম পরিবর্তন হয়েছে বাকি সব চরিত্র এক। চাঁদাবাজি, খুন, দখলদারি, হাট কমিটি, বাজার কমিটি, স্কুল কমিটি, বালুঘাট, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড যা আগে চলতো, এখনো ঠিকই চলছে তবে নামটা শুধু উল্টে গেছে।”

একজন মুক্তিযোদ্ধার অসম্মান: তাসনিম জারার প্রশ্ন ও বিএনপির নীরবতা
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভেসে বেড়াচ্ছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফন করার লোক পাওয়া যায়নি। বাধ্য হয়ে রাতের অন্ধকারে তার বোন ও মেয়ে কবর খোঁড়ার কাজটি করছেন মুঠোফোনের আলোয়।

মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান
বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ফলে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩এ বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে।

ভারতের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতাদের ‘গোপন বৈঠকের’ অভিযোগ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির নেতাদের সঙ্গে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠক হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।



