জামায়াতে ইসলামী

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী
একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ ছাড়াই বিরোধী দল জামায়াতে ইসলামী অপপ্রচারের আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

‘ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন সুষ্ঠু না হলে সারা দেশে আন্দোলন’
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

একজন মুক্তিযোদ্ধার অসম্মান: তাসনিম জারার প্রশ্ন ও বিএনপির নীরবতা
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভেসে বেড়াচ্ছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফন করার লোক পাওয়া যায়নি। বাধ্য হয়ে রাতের অন্ধকারে তার বোন ও মেয়ে কবর খোঁড়ার কাজটি করছেন মুঠোফোনের আলোয়।

ভারতের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতাদের ‘গোপন বৈঠকের’ অভিযোগ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির নেতাদের সঙ্গে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠক হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

‘স্বাধীনতা বিরোধী জামায়াত ঠিক করে দিতে চাইছে কে মুক্তিযোদ্ধা আর কে ভুয়া’
পিরোজপুরে ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে বাধা দেওয়ার অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। স্ট্যাটাসে তাসনিম জারা লিখেছেন, একাত্তরে জামায়াত দল হিসেবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। সেই দলের নেতা-কর্মীরাই এখন ঠিক

ঠাকুরগাঁওয়ে ‘মাগুরা স্টাইলে’ নির্বাচন না করার আহ্বান জামায়াতের
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন। বিএনপির প্রার্থী মির্জা ফয়সাল আমিন।

ফ্যাসিস্টের সঙ্গে নাকি আমরা হাত মেলাচ্ছি, নাউজুবিল্লাহ: জামায়াত আমির
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে ‘যোগসাজশ’ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সরকারি দলের নতুন নতুন বয়ান বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন বলেছেন, ‘‘তারা নতুন নতুন বয়ান তৈরি করছে। আমরা নাকি পরিত্যক্ত ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলাচ্ছি। নাউজুবিল্লাহ।”

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ‘সমঝোতার’ প্রমাণ বিএনপির কাছে আছে: রিজভী
রুহুল কবির রিজভী বলেন, “নেপথ্যে ও প্রকাশ্যে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে সম্পর্ক বজায় ছিল। ইতিহাসেও এর স্বীকৃতি রয়েছে, আর এটি অস্বীকার করার উপায় নেই।”

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের উদ্বেগ
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটি বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

‘বিএনপির ক্ষতিতে জামায়াত উপকৃত হবে না, হবে নিষিদ্ধ আওয়ামী লীগ’
বিএনপির ক্ষতিতে জামায়াত উপকৃত হবে নাকি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ? সৌদি আরবে লাখ লাখ বাংলাদেশি কী অবস্থায় আছে? দেশটিতে বাংলাদেশের ৩০০-এর বেশি শ্রমিক কারাবন্দী। ভিয়েনা কনভেনশন সম্পর্কে আমাদের শ্রমিকরা কী জানে। বাংলাদেশ দূতাবাস বা সরকার কী করছে?

সরকারের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব, অস্থিরতা চলছে: জামায়াত
গোলাম পরওয়ার বলেন, ‘‘বিরোধীদলীয় নেতাকে আপনারা কার্ড পাঠিয়ে দিলেন। কোথায় বিরোধীদলীয় নেতার নাম আছে? সেখানে গিয়ে কী তিনি সাধারণ শ্রোতাদের চেয়ারে বসবেন, নাকি মঞ্চে তিনি বিশেষ অতিথি?’’

জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতি কতটা বদলেছে?
গত ৭ থেকে ১৫ জুন বাংলাদেশ সফর করেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি পলিসি অ্যান্ড ইনফরমেশন টিমের (সিপিআইটি) তিন কর্মকর্তা। তাদের এই তথ্য অনুসন্ধান মিশনের উদ্দেশ্য ছিল–বিভিন্ন সূত্র থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা।

সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য না: জামায়াত আমির
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য না; আজ থেকে সরকারকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবে বিরোধী দল।”

সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের
বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

‘পরওয়ারের ৭০০ রিকশা’ নিয়ে যা বলল জামায়াত
জামায়াত ডিএনসিসি প্রশাসককে তার বক্তব্যের পক্ষে ‘সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য প্রমাণ’ জনসমক্ষে উপস্থাপনের আহ্বান জানিয়েছে। না হলে বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ করার দাবিও জানিয়েছে।

আপসের পরও জামিন মেলেনি এমপি গাজী নজরুলের
আপসের পরও দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।

এনসিপি জামায়াতের সঙ্গে মিশে জামায়াতে ইসলামী হয়ে গেছে: শাজাহান খান
“এনসিপিকে নিয়ে কী বলব, তারা জামায়াতের সঙ্গে মিশে জামায়াতে ইসলামী হয়ে গেছে” বলে মন্তব্য করেছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান।

বিরোধী আসনে বিএনপির নারী এমপিদের দায়িত্বে আনা ‘সমন্বয়’ নাকি ‘খবরদারি’?
জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের আসনে উন্নয়ন তদারকি এবং রাজনৈতিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের (এমপি)। এতে বিরোধী দল জামায়াতে ইসলামী থেকে বেশ কয়েকবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়েছে।

‘গুপ্ত’ বলায় প্রধানমন্ত্রীর ওপর আক্ষেপ পরওয়ারের
প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতে ইসলামীকে ‘গুপ্ত’ বলায় আক্ষেপ প্রকাশ করেছেন দলটির সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে তিনি এ কথা বলে

আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা উদ্দেশ্যমূলক: জামায়াত
দলের নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী।



