রাজনীতি

ট্রেনের স্টপেজ চাওয়ায় এমপির পাল্টা প্রশ্ন–‘জামায়াত ছেড়ে বিএনপি হবেন?’
বিভিন্ন দাবি-অভিযোগ জানিয়ে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্টে মন্তব্য করেছিলেন কয়েকজন নাগরিক। কিন্তু তাদের দাবির জবাবে দল বদল, রাজনৈতিক আনুগত্য এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কী মন্তব্য করলেন তিনি? নাগরিক সুবিধার দাবি জানাতে গিয়ে কেন শুনতে হলো এমন পাল্টা প্রশ্ন?

দেশের জনগণ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের জনগণ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আর গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসময় তিনি দাবি করেন, বিএনপির সময়ে এখন পর্যন্ত দেশে বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি।

লিঙ্গসমতায় কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ?
একদিকে নারী রাষ্ট্রপ্রধানের মেয়াদের ঐতিহাসিক সূচকে বিশ্বে প্রথম, অন্যদিকে সংসদে নারীদের প্রতিনিধিত্বের সূচকে ১৩৯তম। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় নারী-পুরুষের সমতা থাকলেও উচ্চশিক্ষায় ব্যবধান রয়ে গেছে। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও আয়ের ক্ষেত্রেও পুরুষদের সঙ্গে বড় পার্থক্য দেখা যায়।

সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরেও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে যেভাবে এগিয়ে নেতানিয়াহু
তেহরানের সঙ্গে নতুন করে সংঘাত শুরু হলে জাতীয় ঐক্যের পক্ষে নেতানিয়াহুর আহ্বান আরও জোরালো হতে পারে। তবে সংঘাত কতটা বাড়বে, তা অনেকাংশে ওয়াশিংটনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

প্রতিশ্রুতি ও বাস্তবতার ফারাকে প্রশ্নবিদ্ধ রাকসু—যা বলছেন শিক্ষার্থীরা
৩৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। কিন্তু দায়িত্ব নেওয়ার এক বছর পর শিক্ষার্থীদের প্রত্যাশা কতটা পূরণ করতে পেরেছে রাকসু নেতৃত্ব? নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ছাত্রকল্যাণ, রাজনৈতিক প্রভাব ও জবাবদিহি নিয়ে কী বলছেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রনেতারা?

বাংলাদেশ ইউনিক্লোর বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর
জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

লুলার জয় বিশ্বজুড়ে গণতান্ত্রিক শক্তির বিজয়
এই মাসের শুরুর দিকে নির্বাচনের প্রথম ধাপে লুলা পিছিয়ে পড়ার পর এটি স্পষ্ট হয়ে উঠেছিল যে, ফ্লাভিও বলসোনারো—যিনি ব্রাজিলের বিতর্কিত সাবেক প্রেসিডেন্ট জায়ার বলসোনারোর ছেলে (যিনি ২০২২ সালে অভ্যুত্থান চেষ্টার দায়ে বর্তমানে গৃহবন্দি)—প্রেসিডেন্ট পদে জয়ী হয়ে যেতে পারেন

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটের ফ্যাক্টর কী হতে পারে?
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর। ওই উপনির্বাচনে জয়ের ফ্যাক্টর কী হতে পারে? রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ছেড়ে দেওয়া’ আসন ওই আসনে ক্ষমতাশীন দল বিএনপি থেকে প্রার্থী তারই ছোট ভাই মির্জা ফয়সাল আমীন। আর বিরোধী জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন।

ব্রাজিলে লুলার জয় ট্রাম্পের জন্য কেন বড় এক ধাক্কা?
ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের রান–অফে ফ্লাভিও বালসোনারোকে হারিয়ে চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লুলা দা সিলভা। তার এ বিজয় এমন একটা সময় এলো, যখন রাজনৈতিকভাবে তিনি কঠিন সময় পার করছিলেন। লুলার এ জয় তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় জয় বলা হচ্ছে।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপিই নাকি জামায়াত, ভোটে ফ্যাক্টর কী?
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু নাও হতে পারে বলে এরই মধ্যে অভিযোগ তুলেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। গত রোববার মোট ৯টি অভিযোগ ও তিনটি দাবি ইসিতে দিয়েছে জামায়াত।

একজন মুক্তিযোদ্ধার অসম্মান: তাসনিম জারার প্রশ্ন ও বিএনপির নীরবতা
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভেসে বেড়াচ্ছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফন করার লোক পাওয়া যায়নি। বাধ্য হয়ে রাতের অন্ধকারে তার বোন ও মেয়ে কবর খোঁড়ার কাজটি করছেন মুঠোফোনের আলোয়।

ইসরায়েলের নির্বাচন: নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট কে?
আইজেনকোট নিরাপত্তা কাঠামোর পটভূমি থেকে এসেছেন। তার জোটসঙ্গীদের মধ্যে এমন কিছু ডানপন্থী দল থাকতে পারে, যারা ইসরায়েলের কৌশলগত দিকনির্দেশনায় বড় ধরনের কোনো পরিবর্তন মেনে নিতে আগ্রহী নয়।

ভারতের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতাদের ‘গোপন বৈঠকের’ অভিযোগ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির নেতাদের সঙ্গে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠক হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

‘স্বাধীনতা বিরোধী জামায়াত ঠিক করে দিতে চাইছে কে মুক্তিযোদ্ধা আর কে ভুয়া’
পিরোজপুরে ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে বাধা দেওয়ার অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। স্ট্যাটাসে তাসনিম জারা লিখেছেন, একাত্তরে জামায়াত দল হিসেবে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। সেই দলের নেতা-কর্মীরাই এখন ঠিক

ব্রাজিলের নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা ও মার্কিন প্রভাব
ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার ভূমিকা দেশটির রাজনৈতিক বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে।

শিক্ষাক্রমে বদল: অন্য দেশের অভিজ্ঞতা কী?
স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রমে সাতবার বড় পরিবর্তন হয়েছে। প্রতিবারই দেখা গেছে, দেশে কোনো রাজনৈতিক পরিবর্তন হলে অবধারিতভাবেই বদলে যায় শিক্ষানীতি। শিক্ষানীতি বা পাঠক্রমে বদল অন্য দেশেও হয়। কিন্তু এসব ক্ষেত্রে রাজনৈতিক সংযোগ যতটা না থাকে, তারচেয়ে বেশি থাকে নতুন প্রযুক্তি

কার সঙ্গে কার আঁতাত
আমরা ভেবেছিলাম, চব্বিশের গণঅভ্যুত্থানের পর আঁতাতের রাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাবে। আঁতাত মানে ষড়যন্ত্রের রাজনীতি। আঁতাত মানে প্রকাশ্যে এক কথা বলে তার বিপরীতে কাজ করার রাজনীতি। উদ্বেগের কথা হলো নির্বাচিত সরকারের আট মাসের মাথায়, রাজনৈতিক আঁতাতের কথাটি জোরেশোরে উচ্চারিত হচ্ছে।

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ‘সমঝোতার’ প্রমাণ বিএনপির কাছে আছে: রিজভী
রুহুল কবির রিজভী বলেন, “নেপথ্যে ও প্রকাশ্যে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে সম্পর্ক বজায় ছিল। ইতিহাসেও এর স্বীকৃতি রয়েছে, আর এটি অস্বীকার করার উপায় নেই।”

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের উদ্বেগ
সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটি বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

লংমার্চ বাদ দিয়ে সংসদে এসে আলোচনা করুন: মীর শাহে আলম
বিরোধী দলকে লংমার্চসহ রাজপথের বিভিন্ন আন্দোলন-কর্মসূচি প্রত্যাহার করে জাতীয় সংসদে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।



