বাংলাদেশ

তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বরিশালে ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রকাশিত হয়েছে। এবার বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। প্রকাশিত ফল অনুযায়ী, এবছর বরিশালের বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।

শতভাগ ফেল শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে
এবারের পরীক্ষায় কোনও শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৯৩টি। গত বছর এ সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। অন্যদিকে শতভাগ পাস করেছে ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে।

‘প্রধানমন্ত্রীর টোকিও সফর আস্থা বাড়াবে’
প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে রয়েছেন। প্রধানমন্ত্রীর এই টোকিও সফর বাংলাদেশের বিষয়ে আস্থা বাড়াবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। বাংলাদেশের মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্পে জাপান বিনিয়োগ করছে। এই বিনিয়োগ বাংলাদেশে কতটা বদলে দেবে? জাপানের সঙ্গে সম্পর্ক চীন কীভাবে দেখছে?

পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫-এ ছেলেরা
এইচএসসি ও সমমান পরীক্ষায় এবারও পাসের হারে এগিয়ে রয়েছেন মেয়েরা। আর জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন ছেলেরা।

জিপিএ-৫ কমেছে ২৯ হাজার
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গতবছর এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

কানেক্টিভিটির নামে বাংলাদেশকে ইজারা দেওয়া চলবে না: বিরোধীদলীয় নেতা
সাত দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৭টা থেকে শুরু হয় এ লংমার্চ।

‘জাপানের কাছে সহজ শর্তের ঋণ নয়, বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব চায় বাংলাদেশ’
জাপানের কাছে বাংলাদেশ এখন আর সহজ শর্তের ঋণ নিতে চায় না। বরং পারস্পরিক বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব গড়ে তুলতে চায় সরকার এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এলডিসি উত্তরণে বাংলাদেশ আরও ৩ বছর সময় পেল
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)। একই সময় পেয়েছে নেপালও।উত্তরণের আগে গুরুত্বপূর্ণ খাতগুলোতে প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতি সম্পন্ন করতে বাংলাদেশ ও নেপাল সরকার অতিরিক্ত সময় চেয়েছিল।

কিছু লোকের ধাওয়ায় তাহসিফ নদে ঝাঁপ দেন: দ্বীপ
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ শাহরিয়ার রেজা দ্বীপ জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, ঘটনার দিন তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কিছু লোক ধাওয়া করে। তাহসিফ নদে ঝাঁপ দেন। আর তিনি পালিয়ে আসেন।

ভারতের যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি নারী উদ্ধার
ভারতের মহারাষ্ট্রের পুনে শহরের বুধওয়ার পেঠ এলাকার কয়েকটি যৌনপল্লি থেকে ছয় বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত বুধবার ভোরে ওই এলাকার বিভিন্ন যৌনপল্লিতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।

নিজ বাড়ির ছাদে মিলল ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ
রাজশাহীর পবা উপজেলার নিজ বাড়ির ছাদ থেকে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

টঙ্গী থেকে মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কি না যাচাই চলছে
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ যে স্থান থেকে উদ্ধার করা হয়েছিল তার কাছ থেকেই একটি মোটরসাইকেল পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে তা তাহসিফ সাউরি কিনা তা এখনও নিশ্চিতভাবে জানাতে পারেনি সংস্থাটি।

ভাইরাল হওয়ার নেশায় ‘উড়ছে’ বাস, কর্তৃপক্ষ করছে কী?
সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকবছর ধরে নতুন কিছু ভাইরাল গ্রুপ আর পেজের দেখা মিলছে। ‘বাস লাভার’, ‘ট্যুর বাস লাভার’, ‘বাস স্পটার’ নামের অনেক গ্রুপ আর পেজ দেখা যায় ফেসবুকে। এই গ্রুপ বা পেজগুলোয় বাস নিয়ে নানা ধরনের ভিডিও প্রকাশ করা হয়। এসব গ্রুপের সদস্য বা পেজের অ্যাডমিনরা কিছুদিন পরপরই বাস ভাড়া করে দূরপ

এক সময়ের শিল্পনগরী খুলনার অবস্থা আজ এমন কেন?
একসময় বাংলাদেশের অন্যতম শিল্পনগরী ছিল খুলনা। নিউজপ্রিন্ট মিল, হার্ডবোর্ড মিল, পাটকল, ম্যাচ ফ্যাক্টরি—একাধিক শিল্পপ্রতিষ্ঠান ঘিরে গড়ে উঠেছিল এই শহরের অর্থনীতি ও কর্মসংস্থান। কিন্তু একের পর এক কারখানা বন্ধ হওয়ার পর খুলনার শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবনে কী প্রভাব পড়েছে?

তাহসিফের ‘বন্ধু’ পিবিআইয়ের হেফাজতে
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির বন্ধুস্থানীয় ছোটভাই শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

‘বাইনারি দিয়ে আমাদের সংস্কৃতিতে বারবার আধিপত্য কায়েমের চেষ্টা হয়’
বাংলাদেশের সাংস্কৃতিক পরিসরে ‘বাইনারি’ কীভাবে কাজ করে? সাংস্কৃতিক বিভাজন কি কেবল মতাদর্শের দ্বন্দ্ব, নাকি এর মধ্য দিয়ে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টাও চলে? বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক আন্দোলন করে আসছে। কিন্তু এই আন্দোলনের অর্জন কতটা?

তিনি ঘুরেছেন ১০০ দেশ, ১ হাজারের বেশি শহর!
গত ২০ বছরে পৃথিবীর ১০০টি দেশ ঘুরেছেন তানভীর অপু। গিয়েছেন ১ হাজারের বেশি শহরে। কেমন ছিল তার এই বিশ্ব পর্যটনের শুরুটা? কেমন ছিল তার অ্যান্টার্কটিকা ভ্রমণ? এখন কোনো তরুণ বিশ্বভ্রমণ করতে চাইলে কী করতে হবে? বাংলাদেশে থেকে বিশ্ব পর্যটন কি সম্ভব? বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ভ্রমণ করা কতটা কঠিন কাজ?

এলপি গ্যাসের দাম নিয়ে গণশুনানি, দাম বাড়ছেই?
আবারও কি ব্যবসায়ীদের দাবিই মেনে নেবে সরকার? সরকার বলতে এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। পরিস্থিতি কি সেদিকেই যাচ্ছে? বৃহস্পতিবার গণশুনানির পর বিইআরসি চেয়ারম্যানের দেওয়া তথ্য অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে।

গঙ্গা চুক্তি নবায়নে ভারতকে ‘চাপ দিচ্ছে’ বাংলাদেশ
ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এসব নদীর মধ্যে গঙ্গা অন্যতম গুরুত্বপূর্ণ।



