বার্ন ও প্লাস্টিক সার্জারি

১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চকবাজারের আগুন
পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরায় ইউসুফ খান প্লাজা মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ মঙ্গলবার সকাল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে এখনো আগুন নেভানোর কাজ চলছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

গ্যাস লিকেজ থেকে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪
নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মাদরাসায় ‘বিদ্যুতায়িত’ হয়ে দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মাদরাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ পাঁচ শিশুশিক্ষার্থীর মধ্যে লামিয়া (১৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে চিকিৎসাধীন অবস্থায় আতিয়া (১১) ও জিদনী (১৪) নামে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।

পারিবারিক বিরোধের জেরে ঘরে আগুন: প্রবাসী ছেলের পর বাঁচানো গেল না বাবাকেও
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে একটি কক্ষে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ জনে।

৩৫ শয্যার বার্ন ইউনিটে বিশেষজ্ঞ চিকিৎসক ১ জন
খুলনা বিভাগের একমাত্র বিশেষায়িত হাসপাতালে আশপাশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই বিভিন্ন রোগী আসেন। তবে চিকিৎসক সংকটে সবচেয়ে সমস্যায় পড়েন হাসপাতালটির বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের রোগীরা। হাসপাতালের এই ইউনিটে ৩৫ শয্যার অনুমোদন থাকলেও এখন চালু রয়েছে ২০টি।
রাজধানীর ভাটারায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ মামা-ভাগ্নির মৃত্যু
রাজধানীর ভাটারায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মামা ও ভাগ্নির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, আহত ১০
রাজধানীর বংশালের আলু বাজারে এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে । এতে অন্তত ১০ আহত হয়েছেন।

নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ শ্রমিক
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর এলাকায় একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে মো. আরিফুল (৩৫) নামে এক শ্রমিক দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

ডেমরার মাদ্রাসায় শর্টসার্কিট বিস্ফোরণ, দগ্ধ ৪ শিক্ষার্থী
মাদ্রাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। ফলে তারা ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে দগ্ধ ও আহত হয়।

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের চারজনসহ দগ্ধ ৫
নারায়ণগঞ্জের মদনগঞ্জ এলাকায় একটি বাসায় লাইনের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। গুরুতর আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

উত্তরায় সিলিন্ডার বিস্ফোরণ: গৃহকর্তা আলী হোসেনের মৃত্যু, আইসিইউতে স্ত্রী-মেয়ে
রাজধানীর উত্তরার উত্তরখান এলাকায় একটি বাসার রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ গৃহকর্তা আলী হোসেন মারা গেছেন। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন ছিলেন।

মিরপুরে গ্যাস লিকেজের সামনে সিগারেট খেতে গিয়ে দগ্ধ ৩
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, ভোরের দিকে পাইকপাড়া এলাকায় গ্যাস লিকেজের কাছে সিগারেট খাওয়ার সময় হঠাৎ আগুন ধরে বিস্ফোরণ ঘটে। এতে তিনজনই দগ্ধ হন।

ডেমরায় স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণ, দগ্ধ ৩
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, সাব্বির হোসেনের শরীরের ৩৫ শতাংশ, তোফাজ্জল হোসেনের ২৩ শতাংশ এবং মাজেদ হোসেনের ১ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর আহত সাব্বির ও তোফাজ্জলকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। অপরদিকে মাজেদের জরুরি বিভাগে চিকিৎসা চ

নারায়ণগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৪
জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মিজানের শরীরের ৩ শতাংশ, সুমনের ২ শতাংশ, মিলনের ৩ শতাংশ এবং উজ্জ্বলের শরীর ৩ শতাংশ দগ্ধ হয়েছে।

রমনায় এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৩
রাজধানীর রমনা থানাধীন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এসি মেরামতের সময় কম্প্রেসার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরের দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে দগ্ধদের আহত অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

নারায়ণগঞ্জে ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে তিন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ কাউসার (৩০) নামে আরোও এক যুবক মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজন মারা গেল।

নারায়ণগঞ্জে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ: সকালে বাবার পর রাতে ছেলের মৃত্যু
গত সোমবার সকাল ছয়টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর লাকিবাজার এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাবা ও তিন ছেলে দগ্ধ হন।

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: বাঁচানো গেল না পরিবারের কাউকেই
নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন মারা গেছে। সবশেষ আজ শুক্রবার সকালে এই ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা গৃহবধূ সায়মা বেগম মারা যান।

বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: মৃত্যু ১
চিকিৎসক আরও জানান, দগ্ধের পরিমাণ কম থাকায় ৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে গুরুতর দগ্ধ হওয়ায় আরও ৫ জন বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
