খুলনা

খুলনা বিভাগে ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু
খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় বিভাগজুড়ে নতুন করে ২৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে সরকারি হাসপাতালে ২১৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৩১ জন।

খুলনায় ছাত্রীকে আত্মহত্যা প্ররোচনা মামলায় শিক্ষকের কারাদণ্ড
খুলনার রূপসার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীক প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনার দায়ে শিক্ষক এস এম মাহাবুবুর রহমানকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ অর্থ থাকার কারণে এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহাবুবুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ২২৪৯
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ২ হাজার ২৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যুর অভিযোগ
খুলনায় বাড়ির মালিকের লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামে এক ভাড়াটিয়ার মৃত্যু অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাড়ির মালিক মজলিস খান ও তার স্ত্রী ফাতেমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

খুলনায় ক্লিনিকে ভাংচুর, ফাঁকা গুলি
খুলনা নগরীর একটি ক্লিনিকে ভাংচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় এক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয়। তবে প্রাথমিকভাবে এই ঘটনার কারণ জানাতে পারেনি পুলিশ।

খুলনার তেরখাদায় যুবদল নেতা গুলিবিদ্ধ
খুলনার তেরখাদা উপজেলায় যুবদল নেতা রামিম বিশ্বাস গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পারহাজী গ্রামের ‘খান ব্রীকস’-এর নিকটবর্তী জনৈক আয়নাল মোল্লার বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে। গুলিবিদ্ধ যুবদল নেতা পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড যুবদলের

খুলনায় যুবককে গুলি করে হত্যা
খুলনা নগরীতে তুষার (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সদর থানার পূর্ব বানিয়াখামার এলাকার আনসার আলী গলির সামনে এ ঘটনা ঘটে।

খুলনা নগরীতে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
খুলনা নগরীতে সোনাডাঙ্গা মডেল থানার সিএন্ডবি কলোনিতে অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সুন্দরবনে হরিণের খণ্ডিত মাথা ও ফাঁদসহ শিকারি গ্রেপ্তার
সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আয়াতুল্লাহ গাজী (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বন বিভাগ। এ সময় তার কাছ থেকে হরিণের খণ্ডিত মাথা, কলিজা ও নাড়িভুঁড়ি এবং শিকারের ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

খুলনায় ধর্ষণের অভিযোগে আটক ৩
খুলনার তেরখাদায় এক যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার মধুপুর শ্যামনগরের পুরাতন প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

খুলনায় যুবককে গুলি, ১৫ দিন আগেও হামলা হয়েছিল
খুলনা নগরীর টুটপাড়া আমতলা মোড়ে দুর্বৃত্তদের গুলিতে জুম্মন (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

খুলনায় ট্রেনের ধাক্কায় ২ পথচারী নিহত
খুলনায় ট্রেনের ধাক্কায় পৃথক সময়ে দুই পথচারী নিহত হয়েছেন। আজ শনিবার নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট ও আলমনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

খুলনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর হামলার ঘটনায় পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ বৃহস্পতিবার সকালে নগরীর সোনাডাঙ্গা ও সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

দুর্গাপূজায় খুলনার ৯৫৬টি মণ্ডপে চার স্তরের নিরাপত্তা জোরদার
মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার কুন্ডু চরচাকে জানান, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে ইতিমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের সাথে বৈঠক হয়েছে। তাছাড়া সরকারি দলের নেতৃবৃন্দরা সার্বত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্র নিহত
খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলভী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরীর জোড়াগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলভী নগরীর মুজগুন্নী আবাসিক এলাকার বাবুল আক্তারের ছেলে। তিনি এসএসসি পাস করে নগরীর সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছিলেন।

সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ
পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

দুই ট্রাকের মাঝে চাপা পড়ে কেসিসির গাড়িচালক নিহত
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) গ্যারেজে ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় মো. আব্দুস সালাম নামে এক চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন পাওয়ার হাউস মোড় এলাকায় কেসিসির গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গাড়ির অপর চালক বারেক গাজী পলাতক রয়েছেন।


