অভিযোগ

ফ্যাসিস্টের সঙ্গে নাকি আমরা হাত মেলাচ্ছি, নাউজুবিল্লাহ: জামায়াত আমির
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে ‘যোগসাজশ’ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সরকারি দলের নতুন নতুন বয়ান বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন বলেছেন, ‘‘তারা নতুন নতুন বয়ান তৈরি করছে। আমরা নাকি পরিত্যক্ত ফ্যাসিস্টের সঙ্গে হাত মিলাচ্ছি। নাউজুবিল্লাহ।”

অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
ওসির বক্তব্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি সোহেলের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সেচখালের কাছে অটোরিকশাটি ফেলে রেখে ধানখেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাদের ঘিরে ধরে আটকের মারধর করে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের ‘সমঝোতার’ প্রমাণ বিএনপির কাছে আছে: রিজভী
রুহুল কবির রিজভী বলেন, “নেপথ্যে ও প্রকাশ্যে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে সম্পর্ক বজায় ছিল। ইতিহাসেও এর স্বীকৃতি রয়েছে, আর এটি অস্বীকার করার উপায় নেই।”

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজন গ্রেপ্তার
গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশায় স্থাপিত মাইকে এক যুবক ঘোষণা দিচ্ছেন, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন।

বিয়ের ছয় দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু
লিমার স্বজনদের অভিযোগ, বিয়েতে বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়ায় তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

খুলনায় ধর্ষণের অভিযোগে আটক ৩
খুলনার তেরখাদায় এক যুবতীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার মধুপুর শ্যামনগরের পুরাতন প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ধর্ম অবমাননার অভিযোগে শামীমকে পিটিয়ে হত্যার বিচারের দাবি ব্লাস্টের
সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে (৩৮) দফায় দফায় মারধর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে পুনরায় হামলা ও তার মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

ইউনূস থেকে বাঁধন—বিদেশেও কেন রাজনৈতিক হেনস্তা?
বাংলাদেশের রাজনৈতিক মব সংস্কৃতি কি এখন দেশের সীমানা পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়ছে? নিউইয়র্কে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ এবং বিদেশে বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের ঘিরে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা নতুন করে প্রশ্ন তুলছে রাজনৈতিক শিষ্টাচার নিয়ে।

রাজশাহীতে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয়ে তালা
রাজশাহীর গোদাগাড়ীতে সারের ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের অপসারণ দাবিতে তার কার্যালয় ঘেরাও করেছেন আন্দোলনকারীরা।

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দার স্ত্রী গ্রেপ্তার
অভিযোগে বলা হয়েছে, সরকারি একটি হাসপাতালের জন্য স্ক্যানার কেনার উদ্দেশ্যে একটি রাষ্ট্রীয় ব্যাংক তার দাতব্য সংস্থাকে যে অনুদান দিয়েছিল, শিরান্তি রাজাপাকসে সেই অর্থ অপব্যবহার করেছেন।

রামেবি উপাচার্যকে জোর করে পদত্যাগ করানোর অভিযোগে গ্রেপ্তার ১
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হককে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগে করা মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নগরীর প্যারামেডিক্যাল এলাকার নিজ বাসা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রামেবির ভিসি ও সেকশন কর্মকর্তাকে ‘মব’ করে পদত্যাগ করানোর অভিযোগ
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক ও সেকশন অফিসার নাজমুল হোসাইনকে মব সৃষ্টি করে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘আপামর ছাত্র-জনতা’ পরিচয়ে একদল ব্যক্তি প্রবেশ করে এ

কোটি টাকা আত্মসাৎ করে পালানো অগ্রণী ব্যাংকের সেই কর্মকর্তা গ্রেপ্তার
মুন্সীগঞ্জে অগ্রণী ব্যাংক শ্রীনগর শাখায় গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে পলাতক ব্যাংক কর্মকর্তা মো. শরিফুজ্জামান সোহাগকে ঢাকার মিরপুর পাইকপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আগের সরকারের গাফিলতিতে হামে বহু শিশুর প্রাণহানি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত টিকাদান কর্মসূচি বন্ধ রাখা এবং ওপেন টেন্ডার সিস্টেমের অজুহাতে বিদেশ থেকে ভ্যাকসিন আমদানিতে আগের সরকারের দীর্ঘসূত্রতা ও গাফিলতির খেসারত জাতিকে দিতে হয়েছে। অনেক মায়ের বুক খালি হয়েছে।”

স্ত্রীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার
ব্যক্তিগত সুবিধা পাওয়ার উদ্দেশ্যে বিদেশি সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের আদালতে মামলা করার ঘটনা এটিই প্রথম।

বরিশালে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১
তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে। পাশাপাশি নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইসলামী ব্যাংক নিয়ে দুই পক্ষে পাল্টাপাল্টি অভিযোগ, সংঘর্ষ
রাজধানীর মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সোমবার সকালে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ব্যাংকটির চাকরিচ্যুত সাবেক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। দুই পক্ষই সেখানে পাল্টাপাল্টি বক্তব্য দেয়।

ন্যাশনাল ব্যাংকে টাকা তোলা নিয়ে ক্ষোভ, গ্রাহকরা কি আন্দোলনের পথে?
গ্রাহকদের অভিযোগ, প্রয়োজনের সময় ব্যাংক থেকে নিজেদের আমানতের টাকা তুলতে পারছেন না তারা। কেউ ছোট অঙ্কের টাকা তুলতেও ভোগান্তির কথা জানিয়েছেন, আবার বড় অঙ্কের আমানত আটকে থাকায় অনিশ্চয়তায় রয়েছেন অনেকেই। এ পরিস্থিতিতে ব্যাংক কর্তৃপক্ষ ও সরকারের কার্যকর উদ্যোগ দাবি করছেন তারা।

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক
সকাল ১১টায় অভিযান শুরু হয়। বিদেশিদের দিয়ে পরিচালিত বা বিদেশিরা কাজ করেন, এমন সন্দেহে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে অভিযানের লক্ষ্য করা হয়।



