Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

উপনির্বাচনে অনিয়মের অভিযোগ পরওয়ারের, ব্যালট পেপারে আগাম সিল দেওয়ার দাবি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০১: ৫৪
উপনির্বাচনে অনিয়মের অভিযোগ পরওয়ারের, ব্যালট পেপারে আগাম সিল দেওয়ার দাবি
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: বাসস

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে একাধিক অনিয়মের অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার অভিযোগ, কয়েকটি ভোটকেন্দ্রে ব্যালট বইয়ের কাউন্টারফয়েলে আগেই সিল মেরে স্বাক্ষর করা হয়েছে, যা জাল ভোট দেওয়ার সুযোগ তৈরি করতে পারে।

Advertisement

বৃহস্পতিবার রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গোলাম পরওয়ার বলেন, “আমরা খবর পেয়েছি, ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে ভোটাররা নিজের ভোটাধিকার প্রয়োগের আগেই তাদের ভোট দেওয়া হয়ে গেছে।”

Advertisement
Advertisement
Advertisement

তিনি এমন একটি ঘটনার কথা উল্লেখ করেন, যেখানে ভোট দিতে গিয়ে এক নারীকে বলা হয়, তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে।

জামায়াতের এই নেতা বলেন, “ব্যালট বইয়ের কাউন্টারফয়েলে আগাম সিল মেরে স্বাক্ষর করলে জাল ভোট দেওয়ার সুযোগ তৈরি হতে পারে।” তিনি এসব অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি আরও অভিযোগ করেন, ভোটারদের ভয়ভীতি দেখানো, দলের কর্মীদের ওপর হামলা চালানো এবং ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে গিয়ে পোলিং এজেন্টদের বাধা দেওয়া হয়েছে বা তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, কয়েকটি কেন্দ্রে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের কাছে পরিচয়পত্র দেখতে চাওয়া হলে তারা যথাযথ পরিচয়পত্র দেখাতে পারেননি। এতে নির্বাচনী কর্মকর্তাদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, হিন্দু ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে। পাশাপাশি জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে সমর্থন দেওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে।

তিনি দাবি করেন, আসনটিতে ভোট কেনার জন্য টাকাও বিতরণ করা হয়েছে।

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভীRizvi

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে জামায়াতের একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে লিখিতভাবে নয়টি অভিযোগ ও তিনটি দাবি জানিয়েছিল।

তিনি আরও বলেন, অনিয়মের অভিযোগে ১১-দলীয় জোটও নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে।

গোলাম পরওয়ার বলেন, শুধু বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করলেই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায় না। ভোটারদের সুরক্ষা, জাল ভোট প্রতিরোধ এবং ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী সহায়তা করতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, একটি উপনির্বাচনে অনিয়মের অভিযোগের সুরাহা করতে ব্যর্থ হলে ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদ নির্বাচনগুলোর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠবে।

বিষয়: নির্বাচনঠাকুরগাঁওরংপুর বিভাগনির্বাচন কমিশনজামায়াতে ইসলামীসংবাদ সম্মেলনভোটভোটারভোটাধিকারব্যালটহিন্দুঅভিযোগইউনিয়ন পরিষদউপজেলাসিটি করপোরেশনপৌরসভা
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”