ইতালি

মানব পাচারকারীদের নির্যাতনের শিকার হয়ে লাটভিয়ায় এক বাংলাদেশির মৃত্যু, অভিযুক্ত ৯
গত ১২ অক্টোবর লাটভিয়ার পুলিশ বার্তার মাধ্যমে পরিবারকে জানায়, ৭ অক্টোবর সোহেলকে একটি জঙ্গল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরদিন সেখানেই তার মৃত্যু হয়।

ফ্রান্সে বিক্ষোভ ও ইউরোপে জ্বালানির মূল্যবৃদ্ধির ক্ষোভে কীভাবে লাভবান হচ্ছে উগ্র ডানপন্থীরা
ফ্রান্সে প্যারিসের উত্তর উপকণ্ঠের স্কুলগুলোর অবনতিশীল অবকাঠামো নিয়ে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে কয়েক দশকের মধ্যে দেশটির অন্যতম ভয়াবহ অস্থিরতায়।

অস্ত্রোপচারের পর রোববার প্রকাশ্যে অনুষ্ঠানে অংশ নেবেন পোপ লিও
রোববার স্থানীয় সময় দুপুর ১২টায় (জিএমটি ১০টা) সেন্ট পিটার্স স্কয়ারে তীর্থযাত্রীদের সঙ্গে সাপ্তাহিক প্রার্থনায় নেতৃত্ব দেবেন তিনি।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার
ক্যাথলিক চার্চের প্রধান ও ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু ৭১ বছর বয়সী পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়েছে।

ইতালির রাষ্ট্রদূতের সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ
ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের দক্ষ জনশক্তির প্রশংসা করেন এবং বৈধ অভিবাসন প্রক্রিয়ার মাধ্যমে উভয় দেশের শ্রমবাজারের সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

বাঁধনের ওপর হামলা, ‘ভিনদেশি প্লাটফর্মের প্রশ্রয়ে’
ইতালিতে অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিল্পীরা। ৯ সেপ্টেম্বর (২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। ভিডিও: তারিক সজীব

কেস ফাইল না করে ভেনিস থেকে আসছি না: বাঁধন
অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, “ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছিত করার যে ঘটনা ঘটেছে সেটি নিয়ে অভিযুক্তদের বিষয়ে মামলা করতে থানায় যাচ্ছি। আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না। এটার শেষ আমি দেখে ছাড়বো।” গতকাল সোমবার রাতে ইতালির ভেনিসে বাঁধনকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এই ঘটনার পরই রাতেই

ইতালিতে বাঁধনের ওপর হামলায় এনসিপির নিন্দা
ইতালির ভেনিসে জুলাই যোদ্ধা ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর আওয়ামী লীগের ক্যাডারদের হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, দেশজুড়ে গণহত্যা ও জুলুম চালিয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্

বাঁধনের ওপর হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে: তথ্য উপদেষ্টা
অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এ ঘটনা কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না। খবর বার্তা সংস্থা ইউএনবির।

ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় যা বলছেন এনসিপি নেতারা
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা
ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

ইতালিতে প্রতিবছর ১০ হাজার বৈধ শ্রমিক যাওয়ার সুযোগ আছে: শাহে আলম
বৈধপথে প্রতিবছর ইতালিতে ১০ হাজার বাংলাদেশির যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ সোমবার সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তেনিও আলেসান্দ্রোর সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও জানান, বাংলাদেশি নাগরিকদের অবৈধপথে ইতালিতে যাওয়া

অবৈধ অভিবাসন এখনো গুরুতর উদ্বেগের বিষয়: শামা ওবায়েদ
শামা ওবায়েদ বলেন, সরকারি সংস্থাগুলো তৃণমূল পর্যায়ে কাজ শুরু করেছে। অবৈধ অভিবাসন বেশি হয়—এমন জেলাগুলো চিহ্নিত করে সমস্যা মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

ইতালিতে সরকারের বিরুদ্ধে তরুণ ভোটারদের অসন্তোষ বাড়ছে কেন?
গত বছরের নভেম্বরে দেশব্যাপী ‘নো মেলোনি ডে’ নামে শিক্ষার্থীদের বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন। তারা নিরাপত্তা আইন, শিক্ষা খাতে ব্যয় কমানো এবং গাজায় ইসরায়েলের প্রতি মেলোনির সমর্থনের প্রতিবাদ করেন।

অগ্ন্যুৎপাতের ছাইয়ে এটনার আকাশ অন্ধকার
ইতালির সিসিলিতে মাউন্ট এটনার নতুন অগ্ন্যুৎপাতের ছাই ছড়িয়ে পড়েছে কাতানিয়ার আকাশসীমায়। ঝুঁকির কারণে সোমবার ১৫০০ জিএমটি পর্যন্ত বিমানবন্দরে অবতরণকারী ফ্লাইট স্থগিত রাখা হয়। অগ্ন্যুৎপাত অব্যাহত থাকায় উড়োজাহাজের জন্য সর্বোচ্চ ‘লাল’ সতর্কতা জারি রেখেছে আইএনজিভি।

ইতালি থেকে আসা যাত্রীদের ওপর সীমান্ত নিয়ন্ত্রণ চালু করবে স্পেন
অনিয়মিত অভিবাসন নিয়ে প্রতিবেশী ইতালির সঙ্গে বিরোধের জেরে স্পেনের সরকার জানিয়েছে, আজ শনিবার মধ্যরাত থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ইতালি থেকে আসা বিমান ও জাহাজের যাত্রীদের ওপর সীমান্ত নিয়ন্ত্রণ চালু করা হবে। ইতালি থেকে স্পেনে আসা যাত্রী এবং ইতালি হয়ে অন্য দেশ থেকে আসা ভ্রমণকারীদের পাসপোর্ট, জাতীয়তা

ইতালিতে মরক্কোর বংশোদ্ভূত এক ব্যবসায়ীর মৃত্যু কোন মানবিক দিক সামনে এনেছে?
আবদেররহিম ফকির আসলে কে ছিলেন এবং কী কারণে তিনি এত মানসিক চাপে ছিলেন। সমাজবিজ্ঞানী ও শরণার্থী সংস্থাগুলোর মতে, এই প্রবণতা ইউরোপের অভিবাসন বিতর্ককে এমন এক সরলীকৃত চিত্রে পরিণত করছে, যা বাস্তবসম্মত ও মানবিক সমাধানের পথকে বাধাগ্রস্ত করছে।

ইতালিতে ভূমিকম্পে ভবন ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন
ইতালির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এটি ওই এলাকায় রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। কম্পন অনুভূত হওয়ার পর কয়েকটি এলাকার বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

স্পেনের সেউতায় অভিবাসীদের ঢল, প্রাণ গেল ১৯ জনের
স্পেনের কর্তৃপক্ষ জানিয়েছে, যারা অবৈধভাবে প্রবেশ করেছে, তাদের যত দ্রুত সম্ভব ফেরত পাঠানোর চেষ্টা করা হবে। যদিও সাম্প্রতিক এক আদালতের রায়ে বিশেষ ‘বর্ডার রিজেকশন’ নীতির আওতায় তাৎক্ষণিক বহিষ্কারের ক্ষমতার ওপর নতুন কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইতালিতে পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ
ভিডিওতে দেখা যায়, ফকির মাটিতে উপুড় হয়ে পড়ে আছেন এবং দুই পুলিশ কর্মকর্তা তাকে আটকে রেখেছে। তাকে বারবার সাহায্যের জন্য চিৎকার করতে এবং শ্বাসকষ্টে ভুগতে শোনা যায়। একপর্যায়ে তার নড়াচড়া ধীরে ধীরে থেমে যায়।



