Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> জীবনচরচা

দীর্ঘায়ু করে এমন পাঁচটি ডায়েট সম্পর্কে জেনে নিন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৮: ২৮
দীর্ঘায়ু করে এমন পাঁচটি ডায়েট সম্পর্কে জেনে নিন

স্বাস্থ্যকর জীবনযাপনের শুরু হয় সঠিক খাবার বেছে নেওয়ার মধ্য দিয়ে। ব্যস্ত জীবনে আমরা প্রক্রিয়াজাত খাবারের দিকে ঝুঁকছি, যা দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর। অথচ পৃথিবীর বিভিন্ন প্রান্তে এমন কিছু ডায়েট পদ্ধতি রয়েছে, যেগুলো শুধু ওজন নিয়ন্ত্রণেই নয়, বরং দীর্ঘায়ু, হৃদ্‌স্বাস্থ্য ও মানসিক সতেজতা বজায় রাখতেও সাহায্য করে। পাশাপাশি পরিবেশবান্ধবও। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব কিছু ডায়েট সম্পর্কে-

Advertisement

মেডিটেরেনিয়ান ডায়েট

বিশ্বের সবচেয়ে বেশি গবেষণালব্ধ ও প্রশংসিত ডায়েট এটি। গ্রিস, ইতালি ও স্পেনের মতো ভূমধ্যসাগরীয় দেশগুলোর মানুষদের খাদ্যাভ্যাস থেকেই এই ডায়েটের উদ্ভব। এ ডায়েটে মূলত তাজা ফল, শাকসবজি, বাদাম, ডাল, সম্পূর্ণ শস্য, অলিভ অয়েল ও মাছের ওপর জোর দেওয়া হয়। লাল মাংস ও প্রক্রিয়াজাত খাবার খুব কম পরিমাণে খাওয়া হয়। গবেষণায় দেখা গেছে, মেডিটেরেনিয়ান ডায়েট হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও আলঝেইমারের ঝুঁকি কমায়। পাশাপাশি এটি ত্বক ও হজম প্রক্রিয়াকেও উন্নত করে।

ড্যাশ ডায়েট

Advertisement
Advertisement
Advertisement

‘ডায়েটারি অ্যাপ্রোচেস টু স্টপ হাইপারটেনশন’ বা সংক্ষেপে ড্যাশ ডায়েট তৈরি হয়েছিল রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে। এতে লবণ গ্রহণ কমিয়ে বেশি করে খাওয়া হয় ফল, সবজি, দুধ, দই, বাদাম ও সম্পূর্ণ শস্যজাতীয় খাবার। এই ডায়েট শুধু উচ্চ রক্তচাপ নয়, কোলেস্টেরল ও ওজন নিয়ন্ত্রণেও কার্যকর। চিকিৎসকেরা এটি হৃদ্‌রোগীদের জন্য অন্যতম নিরাপদ খাদ্যপদ্ধতি হিসেবে সুপারিশ করেন।

ওকিনাওয়ান ডায়েট

জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষেরা দীর্ঘায়ু বলে হিসেবে পরিচিত। তাদের গোপন রহস্য এই ডায়েটেই লুকিয়ে। ওকিনাওয়ান ডায়েটে প্রধানত থাকে মিষ্টি আলু, সবজি, সয়াজাত পণ্য (যেমন টোফু), মাছ ও সামুদ্রিক শৈবাল। এই খাবারগুলো ক্যালরি কম হলেও পুষ্টিতে ভরপুর। এ ডায়েট অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা শরীরের প্রদাহ ও বার্ধক্য কমাতে সাহায্য করে।

ছবি: ফ্রিপিক
ছবি: ফ্রিপিক

নর্ডিক ডায়েট

উত্তর ইউরোপের দেশগুলো যেমন ডেনমার্ক, সুইডেন ও নরওয়ের খাদ্যাভ্যাসের ভিত্তিতে তৈরি এই ডায়েট। এতে থাকে স্থানীয় ও মৌসুমি খাবার- যেমন বেরি ফল, রাই ব্রেড, মাছ, সবজি ও ক্যানোলা অয়েল। নর্ডিক ডায়েট পরিবেশবান্ধবও, কারণ এতে প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার কম। এটি রক্তের শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক বলে প্রমাণিত।

ফ্লেক্সিটারিয়ান ডায়েট

‘ফ্লেক্সিবল ভেজিটারিয়ান’ যোগ করে হয় ফ্লেক্সিটারিয়ান ডায়েট।এটি একধরনের ‘সেমি-ভেজিটেরিয়ান’ ডায়েট, যেখানে মাংস খাওয়া পুরোপুরি বাদ দেওয়া হয় না, বরং সীমিত করা হয়। খাদ্যতালিকায় থাকে সবজি, ফল, ডাল, বাদাম ও মাঝে মাঝে সামান্য পরিমাণে মাছ বা মাংস। এই ডায়েট ওজন নিয়ন্ত্রণে রাখে, শক্তি বাড়ায় এবং একইসঙ্গে শরীরকে প্রয়োজনীয় প্রোটিন সরবরাহ করে।

ছবি: ফ্রিপিক
ছবি: ফ্রিপিক

বিশ্বের এসব ডায়েটের মূল দর্শন একটাই- প্রাকৃতিক, ভারসাম্যপূর্ণ ও সহজ খাবার। কোনো ডায়েটই ম্যাজিক নয়। এটি একধরনের স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ। তাই শরীরের প্রয়োজন বুঝে, স্থানীয় উপাদান ব্যবহার করে নিজের জন্য উপযুক্ত ডায়েট বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

তথ্যসূত্র: হেলথলাইন

বিষয়: খাদ্যশক্তিখাদ্যখাবারজীবনধারাখাদ্যাভ্যাস
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ঘুম ও বিষণ্নতা জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে

    ঘুম ও বিষণ্নতা জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে

    আমাদের ২৪ ঘণ্টার সার্কাডিয়ান রিদম বা জৈবিক ছন্দ মূলত আলোর দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমাদের চোখ মস্তিষ্কের প্রধান ঘড়িতে সংকেত পাঠায়, যা শরীরের বিভিন্ন প্রক্রিয়া—যেমন জেগে থাকা, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বিপাকের মধ্যে সমন্বয় সাধন করে।

  • মেধা ও মানসিক কার্যক্ষমতা বজায় রাখার উপায়

    মেধা ও মানসিক কার্যক্ষমতা বজায় রাখার উপায়

    বয়স বাড়লে মানসিক ক্ষমতা কমে যাওয়া খুব সাধারণ একটি বিষয়, যা বার্ধক্যের অন্যতম একটি ভীতিজনক দিক। তবে বুদ্ধিমত্তা বা চিন্তাশক্তি কমে যাওয়া কিন্তু একেবারেই অনিবার্য নয়।

  • সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

  • সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।