Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

হরমুজ বন্ধ, চীন-ভারত-পাকিস্তানে ঠিকই যাচ্ছে তেলবাহী জাহাজ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১৮: ০৬
হরমুজ বন্ধ, চীন-ভারত-পাকিস্তানে ঠিকই যাচ্ছে তেলবাহী জাহাজ

জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, এলএনজি বহনকারী তিনটি ট্যাঙ্কার এবং প্রায় তিন মাস ধরে আটকে থাকা ইরাকি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাঙ্কার সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজগুলো পাকিস্তান, চীন ও ভারতের দিকে রওনা হয়েছে। রয়টার্সে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।

Advertisement

গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে চলাচল করায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

যুদ্ধ শুরুর আগে এই পথ দিয়ে দৈনিক গড়ে ১২৫ থেকে ১৪০টি জাহাজ যাতায়াত করলেও, বর্তমানে পারস্য উপসাগরে আটকা পড়া শত শত জাহাজে প্রায় ২০ হাজার নাবিক চরম অনিশ্চয়তায় অবরুদ্ধ দিন কাটাচ্ছেন।

তবে এই তীব্র অচলাবস্থার মাঝেই ইরান নির্দেশিত একটি বিকল্প ট্রানজিট রুট ব্যবহার করে সাম্প্রতিক দিনগুলোতে কিছু ট্যাঙ্কার পারস্য উপসাগর ছাড়তে শুরু করেছে। গত সপ্তাহে, তিনটি ‘ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার’ (ভিএলসিসি) ৬০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে চীন ও দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

শিপিং ডেটা বিশ্লেষক প্রতিষ্ঠান এলএসইজি এবং কেপলার-এর তথ্যমতে, বাহামার পতাকাবাহী ‘ফুওয়াইরিত’ নামক একটি এলএনজি ট্যাঙ্কার ১৮ মে হরমুজ প্রণালি পার হয়েছে, যা আগামীকাল মঙ্গলবার পাকিস্তানে পণ্য খালাস করবে। এছাড়া কাতারের রাস লাফান থেকে জ্বালানি বোঝাই করা ‘আল রাইয়ান’ নামক অপর একটি ট্যাঙ্কার বর্তমানে ইরান ও ওমানের মধ্যবর্তী প্রণালীর বাইরে অবস্থান করছে; আগামী ২৭শে জুন এটি চীনে পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে, আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনক) পরিচালিত ‘আল হামরা’ এবং সিনোপেক-এর চার্টার্ড করা সিঙ্গাপুরের পতাকাবাহী সুপারট্যাঙ্কার ‘ইগল ভেরোনা’ সফলভাবে এই সংকটপূর্ণ প্রণালি অতিক্রম করতে পেরেছে।

একটি সূত্র জানিয়েছে, মালয়েশিয়া তাদের মালিকানাধীন ‘ইগল ভেরোনা’ সহ মোট সাতটি জাহাজের নিরাপদ চলাচলের জন্য বিশেষ অনুমতি চেয়েছিল, যার মধ্যে পাঁচটি ইতোমধ্যে পারস্য উপসাগর পার হতে পেরেছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রধান জ্বালানি কোম্পানিগুলো (যেমন- কাতার এনার্জি, অ্যাডনক বা সিনোপেক) এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সীমিত আকারে হলেও জাহাজ চলাচল শুরু হওয়াকে বিশ্ব জ্বালানি বাজারের জন্য একটি স্বস্তিদায়ক খবর হিসেবে দেখা হচ্ছে।

বিষয়: পাকিস্তানতেলবাহী জাহাজজ্বালানি তেলইরানহরমুজ প্রণালিযুক্তরাষ্ট্রচীনভারতএলএনজি
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”