হরমুজ প্রণালি

২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে ডুবল দুটি পণ্যবাহী জাহাজ
গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে পৃথক দুটি ঘটনায় অজ্ঞাত বস্তু থেকে হামলার শিকার হয়ে দুটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ ফিরে পেতে ইরান হামলা বাড়ানোর মধ্যে জাহাজ চলাচলের ঝুঁকি আরও বেড়েছে। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।

ভিয়েতনাম থেকে হরমুজ: একই শিক্ষা পাচ্ছে মার্কিনিরা!
মার্কিন সামরিক শক্তির ইতিহাসে ভিয়েতনাম যুদ্ধ একটি গভীর শিক্ষা রেখে গিয়েছিল—অসীমতুল্য সামরিক ক্ষমতা থাকা আর সেই ক্ষমতাকে কাঙ্ক্ষিত রাজনৈতিক ফলাফলে রূপান্তর করা এক বিষয় নয়। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের বিজয়ের পর ওয়াশিংটনের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব মনে করেছিল, ভিয়েতনামের সেই শিক্ষা হয়তো চিরতরে অতীত

আমেরিকার চোখে চোখ রেখে ইরানের লড়াই, নেপথ্যে কী?
বছরের পর বছর কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন, অর্থনৈতিকভাবে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এবং সামরিকভাবে আক্রান্ত ইরানি শাসকগোষ্ঠী দুঃস্বপ্নের পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তারা ইসরায়েল ও ওয়াশিংটনের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে নেমেছে। বর্তমান পরিস্থিতিতে মনে হতে পারে, এই পরিস্থিতি থেকে তারা বেঁচে গেছে।

নভেম্বর পর্যন্ত কাতারের কাছ থেকে এলএনজি পাবে না বাংলাদেশ
ইতালির জ্বালানি কোম্পানি এডিসনসহ এশিয়ার কয়েকটি ক্রেতাকে নির্ধারিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করবে না কাতারএনার্জি। এশিয়ার বিভিন্ন ক্রেতার মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রেতারাও রয়েছে। তাদেরও জানানো হয়েছে, ‘ফোর্স মেজর’ নোটিশের মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বাণিজ্য সংশ্লিষ্ট দুটি

আবারও যুদ্ধের পাঁয়তারা ট্রাম্পের?
ইরান বন্ধ করে রাখা হরমুজ প্রণালি খুলে দিতে সুনির্দিষ্ট প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নাকচ করে দিয়েছেন। অথচ, হরমুজের ওপর আন্তর্জাতিক বাণিজ্য বিশেষ করে জ্বালানি সরবরাহ অনেকাংশেই নির্ভরশীল। ইরানের প্রস্তাবে কি ছিল? ট্রাম্প কেন সেই প্রস্তাব নাকচ করলেন?

সৌদি আরবের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন ট্রাম্প
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত অবসানের প্রচেষ্টায় হরমুজ প্রণালি এখন প্রধান দর-কষাকষির হাতিয়ার হয়ে উঠেছে। ইরান তার অর্থনীতিকে চাপে ফেলা যুক্তরাষ্ট্রের অবরোধ থেকে স্বস্তি চায়। অন্যদিকে তেহরানের বন্ধ করে দেওয়া বিশ্বের গুরুত্বপূর্ণ তেল সরবরাহপথ দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে চায় ওয়াশিংটন।

হরমুজে যুক্তরাষ্ট্রের সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি থেকে মার্কিন নৌবাহিনীর একটি সাবমেরিন ড্রোন জব্দের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ট্রাম্প শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের পরও কূটনৈতিক সমাধানে অনড় ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমাদের শর্তগুলো স্পষ্ট এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার যেকোনো পদক্ষেপ এই শর্তগুলো পূরণের ওপর নির্ভরশীল। এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো আলোচনার মাধ্যমে সমাধান।”

ট্রাম্প কেন নাকচ করল ইরানের ‘৭ দিনের প্রস্তাব’
হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে খুলে দেওয়ার শর্তে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতি, নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর হরমুজ খুলে দিয়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হতে পারে। কিন্তু সেই প্রস্তাব নাকচ করেছেন ট্রাম্প। কাতারের মধ্যস্থতায় যোগাযোগ চললেও

পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দেবে না ইরান
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর সময় দেশটির কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। এর কতটা এখনো অবশিষ্ট আছে, তা স্পষ্ট নয়।

কী ছিল ইরানের হরমুজ খুলে দেওয়ার ৭ দিনের পরিকল্পনায়?
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরান-যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে আবারও খুলে দিতে তারা যুক্তরাষ্ট্রের কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছে।

ওমান উপকূলে ভারতগামী জাহাজে হামলা, নাবিক নিহত
স্থানীয় সময় গতকাল বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওমানের পূর্ব উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ এমভি কেপ দাওয়ে হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে থাকা ২০ ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। একজন ভারতীয় নাগরিক ‘দুঃখজনকভাবে নিহত হয়েছেন’। নিহতের পরিবারের প্রতি

সৌদি আরব এখন কোন কৌশলে তেল রপ্তানি করছে?
সম্প্রতি ইরাক থেকে চালানো ড্রোন হামলায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটির তেল রপ্তানি ব্যাহত হয়েছে। হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমিয়ে এই পাইপলাইনটি দিয়েই তেল রপ্তানি করা হতো।

ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?
ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড

ইরানের ৫টি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ইরানের ৫টি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ইরান দুই দিনের মধ্যে দুইবার মার্কিন একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

হরমুজে সামরিক সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিতে সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরের শেষ নাগাদ এসব সরঞ্জাম মোতায়েন করা হতে পারে। গতকাল বৃহস্পতিবার রাতে দক্ষিণ কোরিয়ার সরকারি ও সামরিক সূত্রের বরাতে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

হরমুজ প্রণালিতে সৌদির জাহাজে হামলা, নিহত ২
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সৌদি মালিকানাধীন একটি তেলবাহী জাহাজে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় জাহাজটিতে থাকা অন্তত দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন। এ ঘটনার জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে সৌদি আরব।

হরমুজ দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরানি রাষ্ট্রদূত
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি, গ্যাস ও জ্বালানিবাহী জাহাজ চলাচলে ইরানের পক্ষ থেকে কোনো অসুবিধা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রহিম জাহানাবাদী।

মধ্যস্থতার প্রচেষ্টা এগিয়ে নিতে তেহরানে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী
ইরানের উপসাগরীয় প্রতিবেশী ও যুক্তরাষ্ট্রের মিত্র কাতার সংঘাতরত পক্ষগুলোর মধ্যে গোপন যোগাযোগের মাধ্যমে আলোচনাকারীর ভূমিকা পালন করে আসছে। জুনে যুদ্ধবিরতি কার্যকরে কাতার সরাসরি ভূমিকা রেখেছিল, ফলে সাময়িকভাবে সংঘাত বন্ধ হয়েছিল।

সার ও ডিজেল নিয়ে ভয়াবহ সংকটে মার্কিন কৃষকেরা
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে মধ্য-পশ্চিম আমেরিকার কর্ন বেল্ট অঞ্চলের কৃষকেরা ডিজেল ও সারের লাগামহীন দামে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন।


