Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ভারত থেকে আরও ৫০ হাজার টন ডিজেল চায় বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১৭: ১৫
ভারত থেকে আরও ৫০ হাজার টন ডিজেল চায় বাংলাদেশ

সেচ মৌসুমে জ্বালানির চাহিদা মেটাতে এবং বিশ্ববাজারের অস্থিরতা মোকাবিলায় ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল চেয়েছে বাংলাদেশ। আগামী চার মাসের জন্য এই অতিরিক্ত আমদানির প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisement

গতকাল রোববার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে এই প্রস্তাব দেওয়া হয়।

আগামী বুধবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে ভারতের হাইকমিশনারের আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে, যেখানে ডিজেল সরবরাহসহ জ্বালানি খাতের সামগ্রিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

ভারত থেকে প্রায় দেড় হাজার কোটি টাকার ডিজেল কেনার প্রস্তাব অনুমোদনdisel

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, বিদ্যমান চুক্তির আওতায় বাংলাদেশ ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে বছরে প্রায় এক লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানি করে। তবে গত এক বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনে এই সরবরাহ কিছুটা কমেছিল। ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে ঝিমিয়ে পড়া জ্বালানি সহযোগিতা এখন আবারও সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলামও অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন।

ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনায় হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলায় সরকার একদিকে ভারত থেকে পাইপলাইনে আমদানি বাড়াতে চায়।

অন্যদিকে বাংলাদেশি তেলবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচলের জন্য ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গেও আলোচনার প্রস্তুতি নিচ্ছে।

বিষয়: বাংলাদেশজ্বালানি তেলআমদানিডিজেলভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”