Advertisement Banner

ভারত থেকে প্রায় দেড় হাজার কোটি টাকার ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ভারত থেকে প্রায় দেড় হাজার কোটি টাকার ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন
প্রতীকী ছবি

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির সুপারিশ অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে এই জ্বালানি বাংলাদেশে আসবে। কমিটির সভায় প্রস্তাবটি উত্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

অনুমোদনের ফলে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেডের (এনআরএল) শিলিগুড়িস্থ মার্কেটিং টার্মিনাল থেকে বাংলাদেশের পার্বতীপুর ডিপোতে ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’ (আইবিএফপিএল)-এর মাধ্যমে এই ডিজেল আনা হবে। জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ের মধ্যে মোট ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল কেনা হবে।

জ্বালানি আমদানির এই প্রক্রিয়ায় সরকারের মোট ব্যয় হবে ১ হাজার ৪৬১ দশমিক ৭৬ কোটি টাকা।

সম্পর্কিত