আমদানি

ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে ডেনিম পণ্যের সবচেয়ে বড় রপ্তানিকারক হিসেবে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। তবে ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে বাংলাদেশের ডেনিম রপ্তানির আর্থিক মূল্য কমেছে ৫ দশমিক ৮৫ শতাংশ। অর্থাৎ আগস্টে রপ্তানি বাড়লেও পুরো সময়ের হিসাবে প্রবৃদ্ধি বাড়েনি।

যুক্তরাষ্ট্র থেকে বাড়ছে আমদানি, এবার বাড়তি সহায়তা চায় বাংলাদেশ
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন এবং দেশটি থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আরও সহায়তা পাওয়ার প্রত্যাশা করছে।

‘পুরোনো যন্ত্রাংশ’ ঘোষণায় বন্দরে এল বিএমডব্লিউ ও হাফ-কাট ট্রাক
চট্টগ্রাম বন্দরে 'ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণা দিয়ে বিএমডব্লিউ রেসিং কারসহ বিভিন্ন গাড়ি আমদানির ঘটনা ঘটেছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে একটি কনটেইনার থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের ছবি ও ভিডিও করতে মানা
অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের ছবি তোলা ও ভিডিও করা থেকে বিরত থাকতে বলেছে প্রতিষ্ঠানটি। নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার কথা বলে গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

এক লিটার ডিজেলের ১৩৫ টাকা আসলে কোথায় যায়?
পাম্পে এক লিটার ডিজেলের জন্য দেওয়া ১৩৫ টাকার কতটা যায় বিদেশ থেকে জ্বালানি কিনতে? আমদানি, পরিবহন, শুল্ক-কর, বিপণন ব্যয় ও বিপিসির মার্জিন মিলিয়ে কীভাবে নির্ধারিত হয় এই দাম? আন্তর্জাতিক বাজারের প্লেটস মূল্যায়ন থেকে শুরু করে পাম্পের খুচরা দাম পর্যন্ত পুরো হিসাব কীভাবে কাজ করে?

বেনাপোল দিয়ে দুই মাসে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি
ভারত থেকে বিপুল পরিমাণ ইলিশ আমদানি হওয়ায় যশোরের বেনাপোল, শার্শা, বাগআঁচড়া, নাভারণ ও বড় বাজারসহ জেলার বিভিন্ন বাজারে মাছটির সরবরাহ বেড়েছে।

রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বারভিডার
সংগঠনটির দাবি, নতুন আমদানি নীতিতে ব্যবহৃত ও রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি নিষিদ্ধ করায় আধুনিক প্রযুক্তির তুলনামূলক সাশ্রয়ী যানবাহন ব্যবহারের সুযোগ থেকে গ্রাহকেরা বঞ্চিত হচ্ছেন। মানববন্ধনে বক্তারা বলেন, “নতুন ইভির দাম মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের অনেকেরই নাগালের বাইরে।

ইভি আমদানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বারভিডার
দেশে ব্যবহৃত বা রিকন্ডিশনড ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি) আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিক্যালের ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। একই সঙ্গে নতুন আমদানি নীতি পুনর্বিবেচনা করে শর্তসাপেক্ষে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত পুরনো ও মানসম্মত

সৌরবিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-করে ৬ মাসের ছাড়
দেশে বিদ্যুৎ ঘাটতি হ্রাস ও নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব প্রজ্ঞাপন আকারে জারি করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

পোশাক শিল্প: রপ্তানি ২৫ টাকা বাড়লে আমদানির খরচ বাড়ে ২৮ টাকা
দেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ার সঙ্গে সঙ্গে এ খাতের কাঁচামাল আমদানির ওপরও চাপ বাড়ছে। ২০২৪-২৫ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় ৮ দশমিক ৮৪ শতাংশ বেড়ে প্রায় ৩৯৩৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে এই সময়ে পোশাকশিল্পের কাঁচামাল আমদানি বেড়েছে ৯ দশমিক ৯ শতাংশ।

এলএনজি আমদানি ও সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা, কৃষিজমি এবং পরিবেশের ওপর প্রভাবের বিষয়টি বিবেচনায় রাখা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৫ টাকা
সচিব জানান, বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয়, পরিবহন খরচ বৃদ্ধি এবং দেশের বাজারে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগস্টে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ১৪ শতাংশ
চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের উত্থান হয়েছে। এ মাসে নিট ও ওভেন মিলিয়ে মোট ৩ দশমিক ৬১ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এই রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৯২ শতাংশ বেশি। আর অর্থবছরের প্রথম দুই মাস মিলিয়ে পোশাক রপ্তানি বেড়েছে

বাংলাদেশ পোশাক বানায়, ব্র্যান্ড বানাতে পারে না কেন?
বাংলাদেশ বিশ্বের অন্যতম পোশাক উৎপাদনকারী দেশ। দেশের কারখানায় তৈরি হচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় অনেক ফ্যাশন ব্র্যান্ডের পোশাক। রপ্তানি শতাধিক দেশে। কিন্তু সেই পোশাকের ট্যাগে বাংলাদেশের কোনো ব্র্যান্ডের নাম থাকে না। এই খাতের রপ্তানি থেকে বছরে প্রায় ৪০ বিলিয়ন বা চার হাজার কোটি ডলার আয় হয়।

দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক, তবুও কেন দাম বাড়াতে পারছে না বাংলাদেশ?
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ। বিপুল পরিমাণ পোশাক রপ্তানি করে প্রতিবছর আয় হয় কয়েক হাজার কোটি ডলার। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারে বাংলাদেশের পোশাকের উপস্থিতি শক্তিশালী। কিন্তু রপ্তানির পরিমাণের দিক থেকে শক্তিশালী অবস্থানে থাকার পরও কেন বাংলাদ

সংকট সমাধানে সরকারের সামনে ৩ পথ, বাড়বে জনপ্রিয়তা
তীব্র গ্যাস সংকটে বাংলাদেশ। সাধারণ মানুষের জীবনেও এর প্রভাব পড়ছে। এমন পরিস্থিতিতে সরকার নতুন করে এলএনজি আমদানি এবং তিনটি এফএসআরইউ স্থাপনের পরিকল্পনা করছে। কিন্তু বিশেষজ্ঞদের প্রশ্ন, আমদানির ওপর নির্ভরতা বাড়ালেই কি গ্যাস সংকটের স্থায়ী সমাধান হবে?

চীনের ছুটে যাওয়া পোশাকের অর্ডার বাংলাদেশ কেন পাচ্ছে না?
এসব সমস্যার পাশাপাশি উচ্চমূল্যের পোশাক উৎপাদনেও বাংলাদেশ এখনো পিছিয়ে। বিশ্ব পোশাক বাজারে এখন দ্রুত বাড়ছে ম্যান-মেড ফাইবারভিত্তিক পোশাক, স্পোর্টসওয়্যার ও ফ্যাশন পণ্যের চাহিদা।

এবার ড্রোন আমদানিতে শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের
ড্রোন ও ড্রোনের যন্ত্রাংশ আমদানিতে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি ঘনিষ্ঠ মিত্র দেশও রয়েছে।

‘কোন দুঃখে সরকার বিদ্যুৎ-জ্বালানি ব্যবস্থাপনা থেকে সরতে চাইছে, পরিষ্কার না’
গভীর জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা কাগজে কলমে উল্লেখযোগ্যভাবে বাড়লেও, জ্বালানির সরবরাহ ঘাটতি, সঞ্চালন লাইনের দুর্বলতা, আমদানি নির্ভরতা, উচ্চমূল্য ও আর্থিক চাপ—সব মিলিয়ে পুরো খাতটি একটি দীর্ঘমেয়াদী সংকটে ঘুরপাক খাচ্ছে।

জ্বালানি তেলের বাজারে বেসরকারি খাত, লাভ নাকি নতুন ঝুঁকি?
বাংলাদেশের জ্বালানি তেলের বাজারে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। চার দশকের বেশি সময় ধরে আমদানি, মজুত, পরিবহন ও বিতরণে প্রধান নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন—বিপিসির পাশাপাশি এবার সরাসরি বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।



