Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

এবারও পশু কোরবানি ছাড়াই ঈদ কাটবে গাজাবাসীর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৬, ১৪: ৪৯
এবারও পশু কোরবানি ছাড়াই ঈদ কাটবে গাজাবাসীর

মুসলিম বিশ্বের ঘরে ঘরে যখন ঈদুল আজহার আনন্দ আর উৎসবের আমেজ, ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দা আহমেদ নাশওয়ানের কাছে তা তখন কেবলই যুদ্ধের রেখে যাওয়া সীমাহীন কষ্ট আর বেদনার এক নাম। গাজাবাসীর উৎসবের অন্যতম প্রধান ঐতিহ্য হলো কোরবানির পশুর হাটে যাওয়া। কিন্তু টানা তিন বছর ধরে ভাই ও সন্তানদের নিয়ে সেই হাটে যাওয়ার কোনো সুযোগই পাচ্ছেন না তিনি।

Advertisement

চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে আহমেদ নাশওয়ান জানান, যুদ্ধ শুরুর আগে ঈদুল আজহা তাদের জীবনে বয়ে আনত অকৃত্রিম আনন্দ। পুরো পরিবার একসঙ্গে মিলে হাটে গিয়ে পশু পছন্দ করা, ঈদের নানা প্রস্তুতি নেওয়া এবং জবাইয়ের পর আত্মীয়-স্বজন ও অভাবী মানুষের মাঝে মাংস বিলিয়ে দেওয়ার সুন্দর দিনগুলোর কথা মনে করেন তিনি। তবে বর্তমান বাস্তবতায় সেই চিরচেনা উৎসব এখন কেবলই দীর্ঘশ্বাস আর প্রার্থনায় রূপ নিয়েছে। গাজায় নতুন কোনো গবাদিপশু প্রবেশ করতে না পারায় এবং তীব্র খাদ্যসংকটের কারণে সাধারণ মানুষ এখন দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতেই প্রতিনিয়ত যুদ্ধ করছেন।

যদিও ২০২৫ সালের অক্টোবর মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তা সত্ত্বেও ইসরায়েলি প্রশাসন এই উপত্যকার ওপর কঠোর অবরোধ ও নিষেধাজ্ঞা বহাল রেখেছে। এর ফলে গাজায় যেকোনো ধরনের পণ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছে। আসন্ন ঈদুল আজহার কোরবানির জন্য অত্যন্ত জরুরি ভেড়া বা গরুর মতো গবাদিপশুর এমন তীব্র সংকট তৈরি হয়েছে যে, তা স্থানীয় চাহিদার তুলনায় একেবারেই নগণ্য।

গাজায় গণহত্যা: ইসরায়েল কত ফিলিস্তিনিকে হত্যা করেছে?Gaza

গাজা চেম্বার অব কমার্সের পরিচালক মাহের আল-তাব্বা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে জানান, যুদ্ধের আগে যে কোরবানির পশুর মূল্য ছিল প্রায় ৫০০ মার্কিন ডলার, বর্তমানে সেই পশুর দাম আকাশ ছুঁয়ে দাঁড়িয়েছে ৬ হাজার থেকে ৭ হাজার ডলারে! স্বাভাবিকভাবেই এই লাগামহীন দাম গাজার সিংহভাগ মানুষের ক্রয়ক্ষমতার পুরোপুরি বাইরে চলে গেছে।

Advertisement
Advertisement
Advertisement

গাজা সিটির ৪০ বছর বয়সী বাসিন্দা মোহাম্মদ আল-হিসি, যিনি চার সন্তানের জনক, তার কাছেও পশুর এই তীব্র সংকট আর চড়া দামের কারণে কোরবানি দেওয়া এখন এক অবাস্তব স্বপ্ন। তিনি আক্ষেপের সুরে জানান, ঈদুল আজহা সবসময়ই তার পরিবারের জন্য সবচেয়ে খুশির দিন ছিল। ঈদের দিন ভোরে তার সন্তানেরা নতুন জামা পরে ঘুম থেকে উঠত এবং মাংস বিতরণের কাজ শেষ করে বাবার হাত ধরে আত্মীয়দের বাড়িতে বেড়াতে যেত।

কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধের নিষ্ঠুর কষাঘাতে আজ গাজার সামগ্রিক মানবিক পরিস্থিতি এক চরম বিপর্যয়ের মুখে পড়েছে। আল-হিসি উল্লেখ করেন, অধিকাংশ মানুষই তাদের মাথা গোঁজার ঠাঁই এবং আয়ের একমাত্র উৎসটুকু হারিয়ে ফেলেছেন। এমন পরিস্থিতিতে এই আকাশচুম্বী মূল্যে কোরবানির পশু কেনার সামর্থ্য বা মানসিকতা গাজার বেশির ভাগ পরিবারেরই আর অবশিষ্ট নেই।

বিষয়: ঈদুল আজহাহামাসফিলিস্তিনগাজা উপত্যকাইসরায়েল
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”