হামাস

গাজায় বাড়ছে লাশের সারি, শান্তি কোথায়
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে ১০ মাস আগে। কিন্তু গাজায় এখনো শেষ হয়নি মৃত্যুর হিসাব। এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধার হচ্ছে, এখনো চলছে দাফন।

২৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল
ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া গাজার ২৪ জন ফিলিস্তিনিকে নিজ এলাকায় পৌঁছে দিতে সহায়তা করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।

২০ বছর পর আইনসভা নির্বাচনের ঘোষণা ফিলিস্তিনের
গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট আব্বাস একটি ডিক্রি জারি করেছেন, যেখানে অধিকৃত পশ্চিম তীর, অধিকৃত পূর্ব জেরুজালেম এবং গাজাসহ সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে আগামী ২৮ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের
প্রায় দুই দশক ধরে গাজা পরিচালনার দায়িত্ব পালন করার পর ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। সেই সঙ্গে উপত্যকাটির পরিচালনায় যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি অন্তর্বর্তী প্রশাসনকেও স্বাগত জানিয়েছে হামাস।

এবারও পশু কোরবানি ছাড়াই ঈদ কাটবে গাজাবাসীর
যদিও ২০২৫ সালের অক্টোবর মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তা সত্ত্বেও ইসরায়েলি প্রশাসন এই উপত্যকার ওপর কঠোর অবরোধ ও নিষেধাজ্ঞা বহাল রেখেছে। এর ফলে গাজায় যেকোনো ধরনের পণ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছে।

ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্য একদিকে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, অন্যদিকে ইরান ও হামাসের ওপর চাপ বাড়ানোর কৌশল। তবে এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

২০২৫ সালে বিশ্ব রাজনীতিতে ঘটে যাওয়া ১০টি বড় ঘটনা
২০২৫ সালের জুন মাসে ইরান যখন এমন এক পর্যায়ে পৌঁছায় যে, তারা দ্রুতই অল্প সংখ্যক অপরিশোধিত পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম, ঠিক তখনই ইসরায়েল ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করে।

ফিলিস্তিন ও ইরানকে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
ফ্লোরিডায় নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর গাজা, হামাস ও ইরানকে ঘিরে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিরস্ত্রীকরণে ব্যর্থ হলে হামাসকে এবং পরমাণু কর্মসূচি পুনর্গঠনে গেলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করেন তিনি। মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর অবস্থানের

গাজায় খুব শিগগিরই নতুন শাসনকাঠামো: আমেরিকা
রুবিও জানান যে, টেকনোক্র্যাট গ্রুপে যোগ দেওয়ার জন্য ফিলিস্তিনিদের শনাক্ত করার ক্ষেত্রে সম্প্রতি অগ্রগতি হয়েছে। কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও তিনি বলেন, ওয়াশিংটন খুব শিগগিরই এই শাসনকাঠামো কার্যকর করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

ইসরায়েল-আমেরিকা সম্পর্কেও ফাটল ধরেছিল
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালককে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।

হামাস কেন নির্বাচনে জিতেছিল?
হামাস বলেছে, তারা গাজায় আটক থাকা সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত। ট্রাম্প তার ২০ দফা পরিকল্পনা মেনে নিতে হামাস ও ইসরায়েলকে বলছেন। ইসরায়েলকে ফিলিস্তিনিদের ভূখণ্ডে বোমা হামলা বন্ধ করারও দাবি জানান ট্রাম্প। প্রশ্ন একটিই, এ সব কিছুর পর কি গাজায় শান্তি ফিরবে?

গাজা নিয়ে কী ভাবছে তুরস্ক
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ফিদান জানালেন, গাজা যুদ্ধবিরতি পরবর্তী ধাপে না যাওয়া বিশ্বব্যাপী ব্যর্থতা হবে। তিনি বলেন, হামাস প্রশাসন ছাড়তে প্রস্তুত এবং নতুন বেসামরিক কর্তৃপক্ষ ও পুলিশ গঠনের প্রয়োজন।

ইউরোপে ‘অন-কমান্ড’ হামলার প্রস্তুতি নিচ্ছিল হামাস
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইউরোপজুড়ে গোপন সেল তৈরি করে ‘অন-কমান্ড’ হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ তুলেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। আজ রবিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

লেবাননের ফিলিস্তিনি শরনার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৩
লেবাননের দক্ষিণাঞ্চলের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর সিডনে এক ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৩ জন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

পোড়া মসজিদেই ফিলিস্তিনিদের নামাজ আদায়
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ২৪ ঘণ্টার মধ্যেই মসজিদ পরিষ্কার করে সেখানে জুমার নামাজ আদায় করেছেন পশ্চিম তীরের গ্রামবাসীরা। ভাঙচুর, আগুন ও অবমাননাকর গ্রাফিতির পরও তারা ঐক্যের বার্তা দিতে জমায়েত হন। জাতিসংঘ জানিয়েছে, এই অঞ্চলে হামলার ঘটনা বাড়ছে।

জটিল হচ্ছে গাজার পরিস্থিতি
গাজায় যুদ্ধবিরতির পর পরিস্থিতি আবারও জটিল রূপ নিয়েছে। স্থানীয়দের অভিযোগ—ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর ধীরে ধীরে বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে হামাস। এ অবস্থায় গাজা নিয়ে আন্তর্জাতিক পরিকল্পনাগুলোও পড়ছে বড় চ্যালেঞ্জে।

১৩৫ ফিলিস্তিনির বিকৃত মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. মুনির আল-বুর্শ এবং খান ইউনিসের নাসের হাসপাতালের এক মুখপাত্র জানান, প্রত্যেকটি মরদেহের ব্যাগের ভেতরে পাওয়া নথিতে উল্লেখ ছিল যে মরদেহগুলো সেদে তেইমান কারাগার থেকে এসেছে।

গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা করতে চায় হামাস, দাবি আমেরিকার
আমেরিকার পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করছে হামাস । এই দাবির স্বপক্ষে জোরালো প্রমাণ রয়েছে বলেও জানিয়েছে তারা

গাজার জন্য ধারাবাহিক চুক্তি দরকার?
ট্রাম্প প্রশাসন একটি ভয়াবহ সংঘাত থামাতে সক্ষম হয়েছে। এখন চ্যালেঞ্জ হলো, চুক্তিটি যে প্রতিরোধের সম্মুখীন হতে পারে| তা সত্ত্বেও চুক্তিটিকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এর আন্তর্জাতিক সমর্থকদের উৎসাহিত করা।

ট্রাম্পের গাজা চুক্তি ‘নতুন মধ্যপ্রাচ্যের ভোর’ নয়, বরং লোক দেখানো প্রদর্শনী
‘ট্রাম্প ডিক্লারেশন ফর এনডিউরিং পিস অ্যান্ড প্রসপারিটি’ নামে কোনো দলিলের মধ্যে তেমন বিস্তারিত কিছুই নেই। এটি মাত্র ৪৬২ শব্দের এক বিবৃতি, যা মিশরে স্বাক্ষরিত হয়েছে কয়েকজন আন্তর্জাতিক নেতার মধ্যে। তবে সেখানে ইসরায়েল বা হামাসের কোনো প্রতিনিধিই ছিল না।



