Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

তিন দিন বন্ধ থাকার পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৭: ২৬
তিন দিন বন্ধ থাকার পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু
বাংলাদেশ ব্যাংক। ছবি: বাসস

বৈশ্বিক নিরাপত্তা উদ্বেগের মধ্যে সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিন দিন বন্ধ রাখার পর আজ রোববার বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক ওয়েবসাইট আবার চালু করা হয়েছে।

Advertisement

বিশ্বব্যাপী সাইবার হুমকির বিষয়ে সতর্কবার্তা পাওয়ার পর সম্ভাব্য সাইবার নিরাপত্তাঝুঁকি মূল্যায়নের জন্য গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকটির ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়।

তবে কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ওয়েবসাইট এখনো বন্ধ রয়েছে। ঝুঁকি মূল্যায়ন সম্পন্ন হওয়ার পর সেগুলো পুনরায় চালু করা হবে বলে ব্যাংক খাতের সূত্রগুলো জানিয়েছে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ওয়েবসাইটের সম্ভাব্য নিরাপত্তাত্রুটি ও সফটওয়্যারগত ত্রুটি শনাক্ত করতে কারিগরি দল পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে।

তিনি বলেন, “বিশ্বব্যাপী সাইবার হামলার বিষয়ে সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছিল। ঝুঁকি মূল্যায়নের পর এটি পুনরায় চালু করা হয়েছে।”

কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ থাকলেও পুরো সময়জুড়ে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবাসহ (এমএফএস) ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক ছিল। গ্রাহকদের লেনদেনে কোনো বিঘ্ন ঘটেনি।

সাম্প্রতিক বছরগুলোতে সরকারি সেবা, ব্যাংক, ই-কমার্স প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমগুলো সেবা প্রদানের জন্য ওয়েবসাইট ও সফটওয়্যার অ্যাপ্লিকেশনের ওপর ক্রমেই বেশি নির্ভরশীল হয়ে উঠেছে।

এসব অনলাইন প্ল্যাটফর্মের অনেকগুলোই পিএইচপি (PHP) প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে।

পিএইচপিতে নিরাপত্তার জন্য গুরুতর দুটি ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে যায়।

পিএইচপিতে ত্রুটি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধwebsite-close

হ্যাকাররা এসব ত্রুটি কাজে লাগিয়ে সার্ভার ও ওয়েবসাইটে হামলা চালাতে পারে—এমন আশঙ্কায় বিভিন্ন দেশের সরকারি সংস্থা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তাত্রুটিগুলো প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে সরকার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সাইবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেয়।

গত বুধবার রাত থেকে বহু সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে তাদের ওয়েবসাইট বন্ধ করে দেয়।

এসব পদক্ষেপের পরও বিশ্বজুড়ে লাখ লাখ হ্যাকিং প্রচেষ্টার খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রযুক্তিগত অবকাঠামো নিরীক্ষা এবং সাইবার নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেয়।

বিষয়: হ্যাকারইন্টারনেটসাইবার হামলাওয়েবসাইটকেন্দ্রীয় ব্যাংকবাংলাদেশ ব্যাংকহুমকিমোবাইল ব্যাংকিংব্যাংকবাংলাদেশচালুবেসরকারি খাতসতর্কতা
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”