সতর্কতা

সৌদির আকাশসীমা ব্যবহার না করার সতর্কতা হুতিদের
বিশ্বের সব বিমান সংস্থাকে সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দর ব্যবহার না করার সতর্কবার্তা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। স্থানীয় সময় আজ রোববার হুতিরা এই সতর্কবার্তা দিয়েছে ব্রিটিশ সংবাদামাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

পানামায় শক্তিশালী ভূমিকম্পে ভবন ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ ও বিমান চলাচল ব্যাহত
লা প্রেসা সংবাদপত্রের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, উপকূল থেকে রাজধানী পানামা সিটির প্রায় মাঝামাঝি দূরত্বে অবস্থিত পেনোনোমে শহরে একটি ঐতিহাসিক ভবনের চূড়া ধসে পড়েছে। পাশাপাশি একটি আবাসিক ভবনের কয়েকটি বারান্দাও ভেঙে পড়েছে।

ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, “আমাদের পূর্বাভাস মডেল ইঙ্গিত দিচ্ছে, অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হবে।” তিনি লক্ষ্যভিত্তিক মশা নিয়ন্ত্রণ এবং বাড়িতে প্রতিরোধমূলক ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানান।

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে সাত বিমানবন্দর বন্ধ
সোমবার জাকার্তার প্রধান বিমানবন্দর সুকর্ণ-হাত্তায় যাত্রীদের ব্যস্তভাবে ছুটোছুটি করতে দেখা যায়। জাকার্তার পাশের শহরে অবস্থিত বিমানবন্দরটির তথ্যফলকে নিজেদের ফ্লাইটের অবস্থা জানতে অনেককেই মরিয়া হয়ে খোঁজ করতে দেখা যায়।

ইরান–ইসরায়েল সংঘাত: কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান
প্রবাসীদের পরামর্শ দেওয়া হয়েছে নগদ টাকা, কাতারের আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ জরুরি জিনিস সবসময় সঙ্গে রাখার জন্য। একই সঙ্গে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

এক দশক পরে বরফে ঢাকা লেক বালাটন
টানা তীব্র শীতে মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ হাঙ্গেরির লেক বালাটন জমে গেছে বরফে। দক্ষিণ অংশে বরফের পুরুত্ব নিরাপদ হওয়ায় সীমিত পরিসরে স্কেটিংয়ের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। তবে উত্তর ও গভীর অংশে বরফ এখনও ঝুঁকিপূর্ণ, তাই কঠোর সতর্কতা জারি রয়েছে।

বাংলাদেশ ভ্রমণে কানাডা সরকারের সতর্কতা জারি
কানাডা সরকার দেশটির নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের বিষয়ে নতুন পরামর্শ জারি করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ ভ্রমণে কানাডীয় নাগরিকদের উচ্চ মাত্রার সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি সর্বোচ্চ সতর্কতায়
সিরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি কাসরাককে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ইরান সরকার বা ইরানপন্থী গোষ্ঠীর হামলার আশংকায় এই সতর্কতা বলে জানিয়ে সিরিয়ার একটি নিরাপত্তা সূত্র।

কুয়েতে তীব্র শৈত্যপ্রবাহ, মরুভূমি অঞ্চলে সতর্ক বার্তা
কুয়েতে চলমান শৈত্যপ্রবাহে অতিমাত্রায় ঠান্ডায় প্রবাসী ও স্থানীয় নাগরিকদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মরুভূমি অঞ্চলে বসবাসকারী প্রবাসীসহ সকলকে আবহাওয়া অফিস থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

মালয়েশিয়ায় নারী কর্মী নিয়োগে প্রতারণার বিষয়ে সতর্কতা
মালয়েশিয়ায় বাংলাদেশি নারী কর্মী নিয়োগে প্রতারণার বিষয়ে সতর্ক করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করে।



