ব্যাংক

প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উপলক্ষে ব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের কাজের স্বীকৃতিস্বরূপ নিষ্ঠাবান কর্মকর্তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

ঢাকা ব্যাংকের ‘ঢাকা পে বাংলা কিউআর’ প্ল্যাটফর্মে যুক্ত হলো আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট
এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সেবা সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ব্যাংকিং কার্যক্রম আরও সহজ ও সুবিধাজনক করা এবং বাংলাদেশের ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার অগ্রযাত্রায় আরও একধাপ এগিয়ে গেল ঢাকা ব্যাংক।

সরকারি সিকিউরিটিজে ঝুঁকছে ব্যাংকগুলো, শঙ্কা কোথায়?
সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ বাড়াচ্ছে দেশের ব্যাংকগুলো। খেলাপি ঋণের ঝুঁকি এবং বেসরকারি খাতে ঋণের চাহিদা কম থাকায় ব্যাংকগুলোর কাছে এসব সিকিউরিটিজ ধীরে ধীরে আকর্ষণীয় হয়ে উঠছে। এতে তুলনামূলক নিরাপদ আয়ের সুযোগ তৈরি হলেও বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থনী

সোনালী ব্যাংকের এমডিই থাকছেন শওকত আলী খান
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত আলী খানের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। ফলে এমডি পদে দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।

বেসরকারি ব্যাংক থেকে অগ্রণী ও জনতা ব্যাংকের এমডি নিয়োগ
দুই ব্যাংকের শীর্ষ পদ শূন্য হওয়ার পর নতুন নেতৃত্ব নিয়োগের উদ্যোগ নেয় সরকার। এর ধারাবাহিকতায় বেসরকারি খাতের দুই ব্যাংকারকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুটির এমডি পদে নিয়োগের জন্য মনোনীত করা হলো।

সাংবাদিকরা মাদকের টাকা না পেলে লিখছেন পুলিশ ‘অকার্যকর’: আইজিপি
আইজিপি মো. আলী হোসেন ফকির তার বক্তব্যে জানিয়েছেন, পুলিশের সদস্যরা অপরাধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের রয়েছে এবং এ ক্ষেত্রে ব্যবস্থা না নিলে পুলিশকে প্রশ্ন করা যেতে পারে। এছাড়া মিথ্যা অভিযোগ ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

দেশে প্রথমবারের মতো গ্রিন বন্ড ইস্যু করবে ব্র্যাক ব্যাংক
পরিবেশবান্ধব ও টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। তিন বছর মেয়াদি এই বন্ড থেকে সংগৃহীত অর্থ নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব ভবন ও শিল্প খাতে জ্বালানি-দক্ষতা বৃদ্ধির প্রকল্পে ব্যয় করা হবে।

নন রেসিডেন্ট কনর্ভাটেবল টাকা এ্যাকাউন্ট প্রডাক্ট চালু করল এনআরবি ব্যাংক
বাংলাদেশে প্রথম ব্যাংক হিসেবে নন রেসিডেন্ট কনর্ভাটেবল টাকা এ্যাকাউন্ট প্রডাক্ট চালু করেছে এনআরবি ব্যাংক পিএলসি। আজ রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এই প্রডাক্ট চালু করেন।

তিন দিন বন্ধ থাকার পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চালু
কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ থাকলেও পুরো সময়জুড়ে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল আর্থিক সেবাসহ (এমএফএস) ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক ছিল। গ্রাহকদের লেনদেনে কোনো বিঘ্ন ঘটেনি।

ব্যাংকের সিএসআর: টাকা কোথায় যায়, নীতিমালা থাকলেও মানছে কতটা?
দেশের ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিলের অর্থ প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডি পদে নিয়োগের নীতিমালা কিছুটা শিথিল হচ্ছে কোন হিসাবে?
সম্প্রতি ‘রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক পদে মনোনয়ন, নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা’ সংশোধন করেছে সরকার। এদিকে, রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) না থাকায় নতুন নেতৃত্ব নিয়োগের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। সোনালী

পিএইচপিতে ত্রুটি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটে ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা কোনো অ্যাকাউন্টে প্রবেশ না করেই সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে। এমন পরিস্থিতিতে গতকাল বুধবার সতর্কতা জারি করেছে বাংলাদেশ ই-গভার্মেন্ট কম্পিউটার

প্যাসিভ ইনকাম: ঘুমিয়েও আয় করার ৫টি উপায়!
প্যাসিভ ইনকাম (Passive Income) কী? চাকরি বা ব্যবসার পাশাপাশি কীভাবে আয়ের বিকল্প উৎস তৈরি করবেন? এই ভিডিওতে জানুন প্যাসিভ ইনকামের ৫টি উপায়—যেগুলোর কিছু শুরু করতে বড় অঙ্কের মূলধনের চেয়ে বেশি প্রয়োজন দক্ষতা, সৃজনশীলতা ও সময়।

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলার আবেদন
সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করার আবেদন করেছেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বড় কোম্পানি শেয়ারবাজারে আসে না কেন, সমস্যা কোথায়?
ব্যাংকঋণ নিলে সুদসহ অর্থ ফেরত দিতে হয়। কিন্তু নতুন শেয়ার ইস্যু করে অর্থ সংগ্রহ করলে সেই অর্থ ঋণের মতো কিস্তিতে ফেরত দিতে হয় না। এর বিনিময়ে কোম্পানির মালিকানার একটি অংশ নতুন বিনিয়োগকারীদের দিতে হয়।

ব্যাংকে টাকা রাখতে গিয়ে, মানুষ যে ৭টি ভুল করে
ব্যাংকে টাকা রাখছেন? মনে রাখতে হবে, আপনার একটি ছোট ভুলেই ঝুঁকিতে পড়তে পারে বছরের পর বছর ধরে জমানো সঞ্চয়। শুধু বেশি সুদের লোভ, অ্যাকাউন্টের শর্ত না বোঝা কিংবা ওটিপি শেয়ার করার মতো ভুল আপনাকে বড় আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে। এই ভিডিওতে জানুন ব্যাংকে টাকা রাখতে গিয়ে মানুষ যে ৭টি গুরুত্বপূর্ণ ভুল করে

বেঙ্গল ক্রেডিট কার্ডে বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ ব্যবহারের সুবিধা
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাচ্ছেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা। সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কার্যালয়ে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও ইন্টারকন্টিনেন্টালের মধ্যে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

মানুষ ঝুঁকছে ডিজিটাল ব্যাংকিংয়ে, সাইবার ঝুঁকি ঠেকানোর কী প্রস্তুতি ব্যাংকগুলোর?
দেশের ব্যাংক খাতে প্রযুক্তিনির্ভর সেবা দ্রুত বাড়লেও সেই তুলনায় সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি ব্যবস্থাপনায় বিনিয়োগ বাড়ছে না। ব্যাংকের তথ্যপ্রযুক্তি (আইটি) বাজেটের বড় অংশ যাচ্ছে ভৌত অবকাঠামো ও সফটওয়্যারে। এর বিপরীতে সাইবার নিরাপত্তা, আইটি অডিট ও কর্মীদের প্রশিক্ষণে বরাদ্দ তুলনামূলকভাবে কম।

চীনা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকিং সেবা জোরদারে এনসিসি ব্যাংকের ‘চায়না ডেস্ক’ চালু
বিশেষ অতিথি ড. লিউ ইউয়ুন বাংলাদেশে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিশেষায়িত ব্যাংকিং প্ল্যাটফর্ম চালুর উদ্যোগকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, এই ডেস্ক দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

পরিবারসহ সাবেক এসবি প্রধান মনিরুলের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সাবেক স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাবে থাকা ১৯ কোটি ৪৭ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।



