বাংলাদেশ ব্যাংক

মানুষ ঝুঁকছে ডিজিটাল ব্যাংকিংয়ে, সাইবার ঝুঁকি ঠেকানোর কী প্রস্তুতি ব্যাংকগুলোর?
দেশের ব্যাংক খাতে প্রযুক্তিনির্ভর সেবা দ্রুত বাড়লেও সেই তুলনায় সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি ব্যবস্থাপনায় বিনিয়োগ বাড়ছে না। ব্যাংকের তথ্যপ্রযুক্তি (আইটি) বাজেটের বড় অংশ যাচ্ছে ভৌত অবকাঠামো ও সফটওয়্যারে। এর বিপরীতে সাইবার নিরাপত্তা, আইটি অডিট ও কর্মীদের প্রশিক্ষণে বরাদ্দ তুলনামূলকভাবে কম।

জনগণ কি ‘গৌরী সেন?’, ব্যাংক লুটের দায় কেন তারা নেবে?
বাংলাদেশের ব্যাংক খাতের আর্থিক ক্ষতি কাটাতে আগামী পাঁচ থেকে আট বছর পর্যন্ত প্রতি বছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। পাঁচ বছরে এই অর্থের পরিমাণ দাঁড়াবে ৩ লাখ কোটি টাকা, আট বছরে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এখন প্রশ্ন হলো, ব্যাংক লুট

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক
তারল্য সংকটে থাকা ন্যাশনাল ব্যাংককে তিন মাসের জন্য সাত হাজার কোটি টাকা ধার দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক। ১০ শতাংশ সুদে দেওয়া এই ঋণের বিপরীতে গ্যারান্টি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ অক্টোবর থেকে আমানতকারীরা যাতে চাহিদামতো টাকা তুলতে পারেন, সেই লক্ষ্যেই এ অর্থের ব্যবস্থা করা হয়েছে।

দেশেও সম্ভব, তবু কেন প্রযুক্তিতে ব্যাংকের চোখ বিদেশেই?
বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান নিজস্ব সফটওয়্যার তৈরি করলেও ব্যাংকিং খাতের সব গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে তেমন সক্ষমতা গড়ে ওঠেনি। কোর ব্যাংকিং সফটওয়্যারে দেশীয় প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অংশীদারত্ব থাকলেও পেমেন্ট ব্যবস্থা, নিরাপত্তা ও কারিগরি সহায়তার ক্ষেত্রে নির্ভরতার ধরন আলাদা। দক্ষ জনবল, দীর্ঘমেয়াদি বিনিয়ো

৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ে কী করছে বাংলাদেশ ব্যাংক
ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এ পরিস্থিতিতে ঋণ আদায় বাড়ানো, ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী করা এবং সুশাসন ফেরাতে নানা উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঋণ আদায়ে তদারকি জোরদার করার পাশাপাশি ব্যাংকিং খাতের আইন সংস্কার, ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন এবং ঋণ পুন

ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের টাকা দিতে বলল বাংলাদেশ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা যাতে নিজেদের প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারেন, সে বিষয়ে ব্যাংকটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রাহকের টাকা মেরে পালান ব্যাংকের কর্মকর্তা, গলদটা কোথায়?
একজন ব্যাংক কর্মকর্তা দিনের পর দিন গ্রাহকের কাছ থেকে টাকা নিচ্ছেন, ব্যাংকের ভাউচার বা রশিদ ব্যবহার করছেন, অথচ সেই টাকা গ্রাহকের হিসাবে জমা হচ্ছে না। একপর্যায়ে সেই কর্মকর্তা উধাও হয়ে গেলে বিষয়টি প্রকাশ্যে আসছে। কোথাও আবার ব্যাংকের এজেন্ট গ্রাহকের টাকা নিয়ে কেটে পড়ছেন। এ রকম হলেই প্রশ্ন

কিউ-ক্যাশের সেবা বিঘ্ন, দ্রুত চালুর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
প্রযুক্তিগত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতাভুক্ত কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও এনপিএসবি-সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা বিঘ্নিত হয়েছে। এতে গ্রাহকদের ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

‘পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যাপারে আমরা কিন্তু অন্ধকারে হাঁটছিলাম’
‘পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যাপারে আমরা কিন্তু অন্ধকারে হাঁটছিলাম’

পদ্মা ব্যাংক বন্ধের সিদ্ধান্ত হয়নি: বাংলাদেশ ব্যাংক
পদ্মা ব্যাংক বন্ধ বা অবসায়নের বিষয়ে সম্প্রতি কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও সেখান থেকে পদ্মা ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, এমন তথ্য প্রকাশ পুরোপুরি ভুল বলে দাবি করেছে বাংলাদেশ ব্যাংক।

টাকা রাখবেন কোন ব্যাংকে? বেশি মুনাফা দিলেই কি ভালো ব্যাংক?
বাংলাদেশের ব্যাংকিং খাতে ২০২৬-২৭ সালের আপডেট রেটিংয়ে কোন ব্যাংকগুলো ট্রিপল এ রেটিং পেয়েছে? আর এই ছয়টি ব্যাংকের মধ্যে মুনাফা, প্রবৃদ্ধি ও খেলাপি ঋণের হার বিবেচনায় কোন ব্যাংকগুলো এগিয়ে? এই ভিডিওতে ২০২৫ সালের আর্থিক ফলাফল এবং ২০২৬-২৭ সালের রেটিংয়ের তথ্য ধরে ছয়টি ব্যাংকের তুলনা করা হয়েছে।

জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে প্রবাসী আয় বেড়েছে ১৩ শতাংশ
আর্থিক বিশ্লেষক ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বাজারভিত্তিক বিনিময় হার সমন্বয়, বৈধ পথে অর্থ পাঠাতে নীতিগত প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের কার্যকারিতা বৃদ্ধির কারণে রেমিট্যান্স প্রবাহে এই ধারাবাহিক প্রবৃদ্ধি হয়েছে।

মূল্যস্ফীতি ও ধীর অর্থনীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক
মূল্যস্ফীতির চাপ এবং অর্থনীতির ধীরগতি সামলাতে নীতি সুদহার বা পলিসি রেট ৯ দশমিক ৫০ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে জরুরি প্রয়োজনে ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার হার বা এসএলএফ ১১ শতাংশ এবং টাকা জমা রাখার হার বা এসডিএফ ৭ দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত

বাংলা কিউআরে লেনদেন বেড়েছে ৫ গুণ
দেশে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে। মাত্র ৯০ দিনের ব্যবধানে এই ব্যবস্থায় দৈনিক লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণের বেশি বেড়েছে। একই সময়ে লেনদেনের অর্থমূল্য বেড়েছে প্রায় পাঁচ গুণ। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য

বাংলা কিউআরে লেনদেনে আর্থিক প্রতিষ্ঠানকে প্রণোদনা দেবে সরকার
এখন থেকে বাংলা কিউআর কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন সম্পন্ন হলে ব্যাংক ও আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোকে নগদ প্রণোদনা দেবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম্স ডিপার্টমেন্ট থেকে জারি করা এক নতুন সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

৫ ডিজিটাল ব্যাংক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশে ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ শুরু হয় ২০২৩ সালে। ওই বছরের জুনে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য গাইডলাইন প্রকাশ করে এবং আবেদন আহ্বান করে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী খাতে ভারতীয়দের আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

খেলাপি ঋণে জর্জরিত ৬ ব্যাংক: কাকে ডোবাচ্ছে কে?
গত অর্থ বছরের শেষ মাস অর্থাৎ জুনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, মোট খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। আর এই খেলাপি ঋণের প্রায় ২ লাখ ৬৬ হাজার কোটি টাকা, অর্থাৎ প্রায় অর্ধেকটাই রয়েছে মাত্র ছয়টি

বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেগেটিভ’ থেকে ‘স্থিতিশীল’
বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেগেটিভ’ বা নেতিবাচক থেকে ‘স্থিতিশীল’ করেছে আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থা মুডিস। তবে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বি২’ অপরিবর্তিত রেখেছে সংস্থাটি।

প্রথমবারের মতো ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম আয়োজন করল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ দেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্লায়েন্টদের নিয়ে প্রথমবারের মতো ফাইন্যান্সিয়াল মার্কেটস লিডারশিপ ফোরাম আয়োজন করেছে। আয়োজিত এ ফোরামে নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শীর্ষস্থানীয় প্রতিনিধি অংশ নেন।



