চরচা ডেস্ক

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাতের জেরে কাতার এনার্জি তাদের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন সাময়িক বন্ধ ঘোষণা করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, এই সিদ্ধান্তের পরপরই ইউরোপীয় ও ব্রিটিশ বাজারে গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
আজ সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরানের পক্ষ থেকে ছোড়া দুটি ড্রোন কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে। এর মধ্যে একটি ড্রোন রাস লাফান শিল্প নগরীতে এবং অন্যটি মেসাইদ শিল্প নগরীর একটি পাওয়ার প্ল্যান্টে আঘাত করে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে নিরাপত্তার স্বার্থে কাতার এনার্জি তাদের এলএনজি এবং সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের উৎপাদন বন্ধ করে দিয়েছে।
নেদারল্যান্ডসের টিটিএফ হাবে গ্যাসের দাম পার মেগাওয়াট আওয়ারে (MWh) ১৪.৫৬ ইউরো বেড়ে ৪৬.৫২ ইউরোতে পৌঁছেছে। দিনের শুরুতে দাম ২৫ শতাংশ বাড়লেও কাতার এনার্জির ঘোষণার পর তা ৫০ শতাংশের কাছাকাছি গিয়ে ঠেকে।
এশিয়ার বাজারেও এলএনজির দাম সোমবার সকালে প্রায় ৩৯ শতাংশ বেড়ে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (mmBtu) ১৫.০৬ ডলার ছাড়িয়েছে।
ব্রিটেনের এপ্রিলের গ্যাস সরবরাহের চুক্তিমূল্য ৪০.৮৩ পেন্স বেড়ে প্রতি থার্মে ১১৯.৪০ পেন্স দাঁড়িয়েছে।
আইএনজির কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান ওয়ারেন প্যাটারসন সতর্ক করে বলেন, "যদি কাতার থেকে সরবরাহ দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকে, তবে ইউরোপীয় বাজারে গ্যাসের দাম পার মেগাওয়াট আওয়ারে ৮০ থেকে ১০০ ইউরো পর্যন্ত উঠে যেতে পারে।"

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর গণমাধ্যমকে জানান, আগের সরকারের সময়ে নেওয়া ১ হাজার ৩০০টির অধিক উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প রয়েছে, যেগুলোর অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে।