গ্যাস

ধর্মঘট প্রত্যাহার এলপি গ্যাস ব্যবসায়ীদের
হয়রানি বন্ধসহ কয়েকটি দাবিতে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল এলপি গ্যাস ব্যবসায়ীরা।

আরও ৯ কার্গো এলএনজি কিনবে সরকার
দেশে গ্যাসের ঘাটতি মেটাতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ৯ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে প্রয়োজন অনুযায়ী দুই পক্ষের সম্মতিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানো যেতে

সারা দেশে দুদিন বন্ধ থাকবে গ্যাসের দোকান
সারা দেশে সব গ্যাসের দোকান বন্ধ থাকার ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে সব সিলিন্ডারের দোকান বন্ধ থাকবে।

এলপিজির সরকারি দাম ১,৮৩৭: বাজারে মিলছে কত টাকায়?
গ্যাস সংকট ও বাড়তি দামের মধ্যে এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে সরকার। ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ২৫২ টাকা বাড়ানোর পাশাপাশি অটো গ্যাসের দাম বৃদ্ধিরও সিদ্ধান্ত এসেছে। কিন্তু সরকার নির্ধারিত দামের বাইরে বাড়তি টাকা দিয়েও গ্যাস না পাওয়ার অভিযোগ অনেকের।

সিলিন্ডার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি সিপিবির
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানোর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তর শাখা। আজ রোববার দলটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল ও সাধারণ সম্পাদক লুনা নূর এক বিবৃতিতে নিন্দা জানান।

ঋণ-এলসি-গ্যাসের অভাবে সংকটে টেক্সটাইল মিল, সুখবর নেই!
দেশের টেক্সটাইল খাতের বন্ধ কারখানাগুলো আবার চালুর কোনো খবর নেই। কোথাও রপ্তানি অর্ডার না থাকায় সৃষ্টি হয়েছে সংকট, কোথাও রয়েছে ব্যাংক ঋণ ও অর্থায়নের জটিলতা। আবার কোথাও আগুনে ক্ষতিগ্রস্ত কারখানা বীমার টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছে। তারা নিশ্চিত বলতে পারছে না, কবে কারখানা চালু হবে। এসব বন্ধ কারখানাগুলোর

জ্বালানি সংকটের মূলে কী? সরবরাহ সংকট নাকি সিন্ডিকেট?
জ্বালানি সংকটের মূলে কী? সরবরাহ সংকট নাকি সিন্ডিকেট? দেশের জ্বালানি উৎস, বিশেষ করে গ্যাসক্ষেত্রগুলো থেকে গ্যাস উত্তোলন না হওয়ার পেছনে ভূরাজনৈতিক কারণের কথা বলছেন অনেকে। বিশেষজ্ঞরা বারবার নিজের সক্ষমতা বৃদ্ধি ও সৌরশক্তির দিকে মনোযোগ দেওয়ার কথা বলছেন। এ ক্ষেত্রে বর্তমান সরকার কি যথাযথ ব্যবস্থা নিচ্ছে?

গ্যাসের ওপর ভাসা থেকে গ্যাস সংকটের দেশ: পোড়া দেশলাই কাঠির ট্র্যাজেডি
১৯৬০-এর দশকের শেষদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ার সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকার শ্রেণিকক্ষ থেকে শুরু করে চীনা রেস্তোরাঁ পর্যন্ত একটি স্বস্তিদায়ক মিথ ছড়িয়ে ছিল। বলা হতো, দেশটি এত বিপুল প্রাকৃতিক গ্যাসের ওপর ভাসছে যে, আগামী ১৫০ বছর অনায়াসে আমাদের ভবিষ্যৎ জ্বালানি চাহিদা মেটানো

শিল্প খাতে গ্যাস সরবরাহ বেড়েছে, কিন্তু কীভাবে?
মঙ্গলবার সন্ধ্যা থেকে শিল্প খাতে বাড়বে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ–গত সোমবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে অনুযায়ী গ্যাস সরবরাহ বেড়েছেও। কিন্তু কীভাবে? হঠাৎ করে বাড়তি গ্যাস কোথা থেকে এল?

সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন কেন বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ?
মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ যত কমে আসবে, মজুতও তত কমবে। কারণ, মজুত কমতে থাকলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়তে শুরু করবে। গত জুনে আইইএ সতর্ক করে বলেছিল, কৌশলগত মজুত থেকে এভাবে জ্বালানি তেল সরবরাহ চালু রাখা হলে তা সংকটজনক পর্যায়ে পৌঁছতে পারে।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
রাজধানীর শাহজাহানপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভাল্ভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ না থামলে জ্বালানি সংকট নিরসন সম্ভব নয়: রিজভী
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ অব্যাহত থাকলে দেশের জ্বালানি সংকট পুরোপুরি নিরসন করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে সংকট মোকাবিলায় সরকার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘‘গ্যাস ও বিদ্যুৎ সংকট আন্তর্জাতিক যুদ্ধ ও বিগত সরকারের ভুল পরিকল্পনার জন্য হয়েছে।’’ ঢাকার শিল্পকলা এক

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
আগামী ১৫ দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল বুধবার জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের এক সম্পূরক প্রশ্নের জবাবে বিদ্যুৎ

আরও ৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন
চার কার্গোর মধ্যে তিনটি ২০২৫ সালের সরকারি ক্রয় বিধিমালার (পিপিআর) ১০৫(৩)(ক) বিধি অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় এবং অপরটি সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় সৌদি আরবের আরামকোর ট্রেডিং শাখা থেকে কেনা হবে।

দুই সপ্তাহের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেশে গ্যাসের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘মুজিব ও জিয়া ছাড়া কেউ জ্বালানি উত্তোলনে গুরুত্ব দেননি’
শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান ছাড়া আর কোনো সরকার জ্বালানি উত্তোলনে গুরুত্ব দেননি। জ্বালানি খাত নিয়ে সংসদে উত্তাপ। কোনো সমাধান মিলছে না। বাংলাদেশে কত পরিমাণ গ্যাস আছে? কেন দেশ এলএনজির দিকে তাকিয়ে থাকে? গ্যাসের মজুত বা এর উত্তোলনে কেন সরকার মনোযোগী নয়?

লোডশেডিংয়ে কি এবার নতুন রেকর্ড হচ্ছেই?
গ্যাস, কয়লা ও তরল জ্বালানির তীব্র সংকট এবং দেশের বড় বিদ্যুৎকেন্দ্রগুলোর কারিগরি ত্রুটি ও নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে সারা দেশে লোডশেডিং পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।

বেশি দামে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
প্রতি এমএমবিটিইউ ২৪ ডলারের বেশি দরে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

দেশের জ্বালানি সংকটের পেছনে গভীর চক্রান্ত রয়েছে: রিজভী
সরকারের দ্রুত পদক্ষেপ ও আন্তরিকতার কারণে লোডশেডিং এবং গ্যাসের চাপ-সংক্রান্ত সমস্যা সমাধান সম্ভব হয়েছে বলে জানান তিনি।


