Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> বিশ্লেষণ
রয়টার্সের বিশ্লেষণ

জামায়াতের সঙ্গে জোট, এনসিপির ভবিষ্যৎ কি ঝুঁকিতে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৬: ৫১
জামায়াতের সঙ্গে জোট, এনসিপির ভবিষ্যৎ কি ঝুঁকিতে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী জোটের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার এই ঘোষণাতে তিনি জানান, তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সঙ্গে জোটে রয়েছে। পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও এই তথ্য নিশ্চিত করেন। এর মধ্য দিয়ে তরুণদের এই দল আসলে কোন পথে হাঁটল?

Advertisement

বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে বলা হচ্ছে, জামায়াতের সঙ্গে জোট করে নিজেদের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলেছে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকে ভিত্তি করে গঠন করা রাজনৈতিক দল এনসিপি। এ ছাড়া তরুণদের দল এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে আরও শক্তিশালী করল। অথচ তারা বিকল্প ধারার রাজনীতির কথা বলে আসছে।

শিক্ষাবিদ এইচ এম নাজমুল আলম বলছেন, ‘‘এনসিপি নিজেদের প্রথাগত রাজনৈতিক কাঠামোর বিপরীতে একটি তরুণ-নির্ভর বিকল্প রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করেছিল। সেই পরিচয়টি এখন চরম সংকটের মুখে। তারুণ্য-নির্ভর আন্দোলনগুলো কেবল নির্বাচনে হারলেই ভেঙে পড়ে না। এগুলো তখনই ভেঙে পড়ে, যখন তারা স্বচ্ছতা এবং অভ্যন্তরীণ ঐক্য হারিয়ে ফেলে।”

রয়টার্স বলছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে গঠিত তরুণ প্রজন্মের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি চরম অভ্যন্তরীণ সংকটে পড়েছে। ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করার প্রতিবাদে দলটির ভেতরে ‘বিদ্রোহ’শুরু হয়েছে, যার ফলে অন্তত ৩০ জন জ্যেষ্ঠ নেতা লিখিতভাবে এর বিরোধিতা করেছেন। এর মধ্যে পদত্যাগ করেছেন একটি অংশ।

Advertisement
Advertisement
Advertisement
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধেছে এনসিপিNCP & Jamat

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে রোববার জোট ঘোষণার পর এনসিপি প্রধান নাহিদ ইসলাম জানান, সম্প্রতি অভ্যুত্থানের অন্যতম রূপকার শরিফ ওসমান হাদি হত্যার পর উদ্ভূত পরিস্থিতিতে এবং নির্বাচন নস্যাৎ করার ষড়যন্ত্র রুখতে তারা জামায়াতের সঙ্গে এই ‘কৌশলগত’ জোট করেছেন। তার মতে, দলের সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৭ বছর বয়সী নাহিদ বলেন, “আমরা যে স্বৈরাচারকে উৎখাত করেছি, তারা নির্বাচন পণ্ড করার চেষ্টা করছে। তাই বৃহত্তর ঐক্যের স্বার্থে আমরা জামায়াতের সঙ্গে একটি নির্বাচনী সমঝোতায় পৌঁছেছি। এটি দলের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত ছিল, তবে কেউ কেউ এর বিরোধী হতে পারেন এবং তারা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে স্বাধীন।”

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে ঢাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারের সূচনাকালে মুখোশধারী আততায়ীদের গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে নিহত হন হাদি। পুলিশ জানিয়েছে, তারা খুনিদের শনাক্ত করেছে, তবে এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

নাহিদ এর আগে রয়টার্সকে বলেছিলেন, নিজেদের গুছিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় না পাওয়ায় তার সংগঠনটি সাংগঠনিকভাবে দুর্বল। ডিসেম্বরের শুরুতে রয়টার্সের এক প্রতিবেদনে দলীয় নেতাদের বরাত দিয়ে জানানো হয়েছিল যে, তহবিল সংকট এবং নারী ও সংখ্যালঘুদের অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অস্পষ্ট অবস্থানের কারণে দলটি সমস্যার সম্মুখীন হচ্ছে। ওই সময়েই জোটের বিষয়ে আলোচনা চলছিল।

এনসিপি জামায়াতের সঙ্গে গেলে ক্ষতি কী?nahid-islam-and-shofiqur-rahman-1

গত রোববার জামায়াতের সঙ্গে জোটের আনুষ্ঠানিক ঘোষণার আগে ও পরে দলটিতে ভাঙন দেখা দেয়। দল থেকে পদত্যাগ করা অন্যতম জ্যেষ্ঠ এনসিপি নেতা হলেন তাসনিম জারা। তিনি ব্রিটেনে নিজের ক্যারিয়ার ছেড়ে এই দলে যোগ দিয়েছিলেন। বর্তমানে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রয়োজনীয় ৫ হাজার ভোটারের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

ফেসবুকে তিনি লিখেছেন, “আমি আপনাদের এবং এ দেশের মানুষকে কথা দিয়েছিলাম, আমি আপনাদের জন্য এবং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য লড়াই করব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি সেই কথা রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।”

জোট ঘোষণার আগে করা এক জরিপের কথাও উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ওই জরিপে পাওয়া তথ্যমতে, নির্বাচনে এগিয়ে বিএনপি, এরপর রয়েছে জামায়াতে ইসলামী। আর এনসিপি তৃতীয় অবস্থানে থাকলেও প্রধান দুই দলের চেয়ে অনেক পিছিয়ে। এর মধ্যে জামায়াতের দীর্ঘদিন ধরে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতাই ছিল না। আওয়ামী লীগ সরকার তাদের এই ক্ষমতা দেয়নি।

এই জোটে যুক্ত হওয়া এনসিপির জন্য আত্মঘাতী হিসেবে বর্ণনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ শাহান। তিনি বলেন, “জামায়াতের সঙ্গে জোট করলে তা কেবল জামায়াতকেই লাভবান করবে। এতে এনসিপির মধ্যপন্থী আদর্শ বিলীন হয়ে যাবে এবং দলটি একটি ডানপন্থী শক্তিতে পরিণত হবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত এনসিপি নিজেকে গতানুগতিক রাজনীতির বিকল্প হিসেবে উপস্থাপন করেছিল। জনমত জরিপ অনুযায়ী, আসন্ন নির্বাচনে বিএনপি ও জামায়াতের তুলনায় এনসিপি অনেকটা পিছিয়ে ছিল। বিশ্লেষকদের মতে, নির্বাচনী লড়াইয়ে টিকে থাকতে গিয়ে দলটি এখন তার নিজস্ব পরিচয় ও অভ্যন্তরীণ ঐক্য হারানোর ঝুঁকিতে পড়েছে।

রয়টার্স বলছে, এনসিপির এই সংগ্রাম রাজপথের শক্তিকে ভোটে রূপান্তরের চ্যালেঞ্জগুলোকে তুলে ধরে। এটি প্রতিবেশী নেপালের জন্যও একটি শিক্ষা, যেখানে এই বছর একই ধরনের যুব-নেতৃত্বাধীন বিক্ষোভের মুখে সরকারের পতন ঘটেছে এবং আগামী মার্চ মাসে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়: বিএনপিজাতীয় নাগরিক পার্টিএনসিপিঢাকানাহিদ ইসলামজামায়াতে ইসলামীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনরাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ইরান যুদ্ধ: বেরিয়ে আসার পথ খুঁজছে উপসাগরীয় দেশগুলো

    ইরান যুদ্ধ: বেরিয়ে আসার পথ খুঁজছে উপসাগরীয় দেশগুলো

    ইরানকে ঘিরে চলমান সংঘাত উপসাগরীয় দেশগুলোর জন্য এক কঠিন বাস্তবতা তৈরি করেছে। সামরিক শক্তি বৃদ্ধি, কূটনৈতিক তৎপরতা কিংবা হরমুজ প্রণালির বিকল্প জ্বালানি পরিবহন ব্যবস্থা গড়ে তোলা—কোনো উদ্যোগই এখন পর্যন্ত তাদের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি

  • এইচএসসির ফলাফলে বিপর্যয়, দায় কি শুধু শিক্ষার্থীর, নাকি রাষ্ট্রেরও?

    এইচএসসির ফলাফলে বিপর্যয়, দায় কি শুধু শিক্ষার্থীর, নাকি রাষ্ট্রেরও?

    গত ২২ বছরের মধ্যে চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফলে সবচেয়ে বড় বিপর্যয়ের জন্য প্রচলিত মূল্যায়ন ব্যবস্থা, রাজনৈতিক অস্থিরতা ও শিক্ষকদের প্রশিক্ষণের অভাবকে দায়ী করছেন শিক্ষাবিদরা। তারা বলছেন, শিক্ষাদানের দুর্বলতার পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নের প্রথাগত পদ্ধতিও এই ফলাফলের জন্য দায়ী।

  • রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পশ্চিম ইউরোপ

    রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পশ্চিম ইউরোপ

    পশ্চিম ইউরোপের দেশগুলো দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো দেশে সরকারবিরোধী বিক্ষোভ, তরুণ প্রজন্মের অসন্তোষ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থাহীনতা ইউরোপের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার দুর্বলতা প্রকাশ

  • ইরান ও ইউক্রেন: যুদ্ধই গিলে খাবে ট্রাম্পকে!

    ইরান ও ইউক্রেন: যুদ্ধই গিলে খাবে ট্রাম্পকে!

    ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের জন্য শুধু কংগ্রেসের আসনসংখ্যা নির্ধারণের লড়াই নয়; এটি তার পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক সিদ্ধান্তের ওপর মার্কিন জনগণের মূল্যায়নেরও পরীক্ষা। ইউক্রেনের প্রতি অবস্থান পরিবর্তন, ইরান যুদ্ধের অর্থনৈতিক চাপ এবং শুল্কনীতির কারণে সৃষ্ট অসন্তোষ রিপাবলিকান ভোটব্যাংকেও প্রভ