Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

পানামায় শক্তিশালী ভূমিকম্পে ভবন ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ ও বিমান চলাচল ব্যাহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০২: ৫৭
পানামায় শক্তিশালী ভূমিকম্পে ভবন ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ ও বিমান চলাচল ব্যাহত
পানামার দক্ষিণ উপকূলের কাছে ভূমিকম্প আঘাত হানার পর পানামা সিটির একটি খোলা জায়গায় জড়ো হওয়া লোকজন। ৯ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

পানামার দক্ষিণাঞ্চলে শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ভূমিকম্পের পর বিমান চলাচল স্থগিত করা হয়েছে এবং আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছে। এ ছাড়া, ভূমিকম্পের পর এক ডজনের বেশি পরাঘাতও অনুভূত হয়েছে।

Advertisement

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১২ দশমিক ৬ কিলোমিটার গভীরে। সংস্থাটি জানিয়েছে, এতে হতাহতের আশঙ্কাও রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এত মাত্রার ভূমিকম্প পানামায় বিরল। ভূমিকম্পের পর একের পর এক মৃদু পরাঘাতে কেঁপে ওঠে দেশটি। টেলিভিশনের ছবিতে দেখা যায়, রাস্তায় দাঁড়িয়ে কয়েকজন বয়স্ক মানুষ কান্নায় ভেঙে পড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

দেশটির দক্ষিণাঞ্চলীয় হেরেরা প্রদেশের লাস মিনাস এলাকার ৭৪ বছর বয়সী রিকার্ডো ব্রাউন টেলিফোনে বলেন, “আমরা ভয়ে আছি। এখানে আমরা দুজন বয়স্ক মানুষ ছাড়া আর কেউ নেই। বাড়িতে ফাটল ধরেছে। আমাদের ভয় হচ্ছে, এটি ভেঙে আমাদের ওপর পড়ে কি না।”

তিনি জানান, ভূমিকম্পে ওই এলাকার বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে, স্বল্প জনবসতিপূর্ণ হেরেরা প্রদেশের গ্রামীণ জনপদ লা পিতালোজার কাছাকাছি। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, প্রতিবেশী দেশ কোস্টারিকার রাজধানী সান হোসে পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে।

তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ২০৩ কিলোমিটার দূরে অবস্থিত পানামা খালের কার্যক্রম স্বাভাবিক ছিল।

পানামার নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান ওমর স্মিথ স্থানীয় সংবাদমাধ্যম টেলিমেত্রো রিপোর্টাকে বলেন, হেরেরা প্রদেশের রাজধানী চিত্রে এবং লস সান্তোস প্রদেশের উপকূলীয় এলাকায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

লা প্রেসা সংবাদপত্রের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, উপকূল থেকে রাজধানী পানামা সিটির প্রায় মাঝামাঝি দূরত্বে অবস্থিত পেনোনোমে শহরে একটি ঐতিহাসিক ভবনের চূড়া ধসে পড়েছে। পাশাপাশি একটি আবাসিক ভবনের কয়েকটি বারান্দাও ভেঙে পড়েছে।

ইন্দোনেশিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পের পর গৃহহীন হাজারো মানুষRescuers evacuate a person injured in an earthquake in Indonesia, Aug. 18, 2026. APUNB_11zon

ইউএসজিএসের প্রাক্কলন অনুযায়ী, ভূমিকম্পে দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ থেকে ১০ শতাংশের সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হতে পারে।

বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ন্যাচারজি জানিয়েছে, দেশটির ছয়টি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিমান চলাচলকেন্দ্র টোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে।

দীর্ঘ সময় ধরে কম্পন


পানামার ভূবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক নেস্তর লুকে বলেন, আজুয়েরো-সোনা ফল্ট সিস্টেমের কারণে ভূমিকম্পটি ঘটেছে। দীর্ঘদিন ধরে এ ফল্ট ব্যবস্থায় চাপ জমা হচ্ছিল।

তিনি বলেন, “এটি সক্রিয় চ্যুতির একটি ব্যবস্থা। সেখানে চাপ জমতে জমতে একপর্যায়ে বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়।”

তিনি আরও বলেন, “ভূকম্পনসংক্রান্ত সংকেত পুরো দেশের ভূখণ্ডজুড়ে ছড়িয়ে পড়েছে। এ কারণেই দেশের সর্বত্র কম্পন অনুভূত হয়েছে।”

লুকে জানান, পানামা সিটিতে তিনি প্রায় ৪০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করেছেন। তবে অন্য এলাকায় কম্পনের স্থায়িত্ব আরও বেশি হয়ে থাকতে পারে।

পানামা সিটির একটি পুরোনো আমলের ভবনের ষষ্ঠ তলায় অবস্থান করছিলেন সাবিনা রিওস। তিনি বলেন, কম্পনটি ছিল অস্বাভাবিক রকমের শক্তিশালী ও দীর্ঘস্থায়ী।

পানামার নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান ওমর স্মিথ সংবাদমাধ্যম টেলিমেত্রো রিপোর্টাকে বলেন, হেরেরা প্রদেশের রাজধানী চিত্রে এবং লস সান্তোস প্রদেশের উপকূলীয় এলাকাতেও ভূমিকম্পের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

পানামার উপকূলের কাছে ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামির আশঙ্কা কেটে গেছে। এখন আর সুনামির কোনো হুমকি নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা।

ভূমিকম্প মোকাবিলায় দেশের জরুরি সাড়াদান সক্ষমতা যাচাই করতে আগামী সপ্তাহের সোমবার পানামায় দেশব্যাপী উচ্ছেদ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ভেনেজুয়েলা ও কলম্বিয়াতেও বড় ধরনের ভূমিকম্প হয়েছে। এসব ঘটনায় মোট হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে।

বিষয়: পানামাভূমিকম্পবাড়িসুনামিসতর্কতাভেনেজুয়েলাকলম্বিয়াবিমান চলাচল
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”