Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে সাত বিমানবন্দর বন্ধ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ২৩
ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে সাত বিমানবন্দর বন্ধ
ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝামাঝি আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সুকর্ণ-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় টার্মিনালে আটকে পড়া যাত্রীরা। ৬ সেপ্টেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যাতায়াতকারী দুটি বিমানবন্দরসহ দেশটির সাতটি বিমানবন্দর আজ সোমবারও বন্ধ ছিল। মাউন্ট আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে এসব বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে। এতে ২ লাখ ৭০ হাজারের বেশি যাত্রী ফ্লাইট বাতিল ও বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝামাঝি অবস্থিত আনাক ক্রাকাতোয়া গত শুক্রবার গভীর রাতে অগ্ন্যুৎপাতের পর থেকে জাকার্তা ও আশপাশের বেশ কয়েকটি এলাকা ছাইয়ে ঢেকে গেছে। নিরাপত্তার কারণে বিমানবন্দরগুলো বন্ধ করে দেওয়া হয়।

পরিবহন মন্ত্রণালয় আজ সোমবার জানিয়েছে, ২ হাজার ৩০০টি ফ্লাইট বিলম্ব, গতিপথ পরিবর্তন অথবা বাতিল হওয়ায় ২ লাখ ৭০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

মন্ত্রণালয় জানিয়েছে, জাকার্তার প্রধান বিমানবন্দরটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। আরও ছয়টি বিমানবন্দরও বন্ধ রয়েছে। তবে দক্ষিণ সুমাত্রার আরও একটি বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে।

পরিবহনমন্ত্রী দুদি পুরওয়াগান্ধী সোমবার এক বিবৃতিতে বলেন, “আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় এটি কখন শেষ হবে, তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না।”

সোমবার জাকার্তার প্রধান বিমানবন্দর সুকর্ণ-হাত্তায় যাত্রীদের ব্যস্তভাবে ছুটোছুটি করতে দেখা যায়। জাকার্তার পাশের শহরে অবস্থিত বিমানবন্দরটির তথ্যফলকে নিজেদের ফ্লাইটের অবস্থা জানতে অনেককেই মরিয়া হয়ে খোঁজ করতে দেখা যায়। কেউ কেউ বেঞ্চে ঘুমাচ্ছিলেন।

ড্রোন থেকে তোলা ছবিতে ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে ছাই উদ্‌গিরণ হতে দেখা যাচ্ছে। ৫ সেপ্টেম্বর ২০২৬। ছবি: ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র/রয়টার্স
ড্রোন থেকে তোলা ছবিতে ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরি থেকে ছাই উদ্‌গিরণ হতে দেখা যাচ্ছে। ৫ সেপ্টেম্বর ২০২৬। ছবি: ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র/রয়টার্স

২৪ বছর বয়সী কার্লোস সাবালা ছুটি কাটানোর পর নিজের দেশ স্পেনে ফিরছিলেন। কিন্তু তার ফ্লাইট বারবার বিলম্বিত হচ্ছে জানতে পেরে তিনি হতাশা প্রকাশ করেন। এ বিষয়ে স্পষ্ট তথ্য না দেওয়ার জন্য তিনি বিমান পরিচালনাকারীদের দায়ী করেন।

তিনি বলেন, “আমাদের শুধু অপেক্ষা করতে হচ্ছে, অপেক্ষা আর অপেক্ষা।”

ইন্দোনেশিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পের পর গৃহহীন হাজারো মানুষRescuers evacuate a person injured in an earthquake in Indonesia, Aug. 18, 2026. APUNB_11zon

লাল আকাশ

রাতে আনাক ক্রাকাতোয়া থেকে অগ্ন্যুৎপাতের সময় লাভার আলোয় আকাশ লাল হয়ে ওঠে। রয়টার্সের ছবিতে দেখা গেছে, বাসিন্দারা নিজেদের ঘরের ধুলোময় মেঝে এবং কাছের একটি মসজিদের ছাইয়ে কালো হয়ে যাওয়া দেয়াল পরিষ্কার করছেন।

আনাক ক্রাকাতোয়া থেকে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর ছাই জাকার্তা ও এর আশপাশের এলাকার আকাশে ছড়িয়ে পড়ে। ছবি: ইন্দোনেশিয়ার জিওলজিক্যাল এজেন্সি/রয়টার্স
আনাক ক্রাকাতোয়া থেকে অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর ছাই জাকার্তা ও এর আশপাশের এলাকার আকাশে ছড়িয়ে পড়ে। ছবি: ইন্দোনেশিয়ার জিওলজিক্যাল এজেন্সি/রয়টার্স

ইন্দোনেশিয়ায় সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা প্রায় ১৩০টি। দেশটি ভূমিকম্পপ্রবণ “প্যাসিফিক রিং অব ফায়ার”-এর ওপর অবস্থিত। পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেট যেখানে মিলিত হয়েছে, সেই অত্যন্ত ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বিপুলসংখ্যক ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

আনাক ক্রাকাতোয়ার অর্থ “ক্রাকাতোয়ার সন্তান”। প্রায় এক শতাব্দী আগে ক্রাকাতোয়া বা তৎকালীন ক্রাকাতোয়া আগ্নেয়গিরির জায়গায় এটি জেগে উঠতে শুরু করে। ১৮৮৩ সালে ব্যাপক অগ্ন্যুৎপাতে পুরোনো আগ্নেয়গিরিটি ধ্বংস হয়ে যায়। ওই ঘটনায় ধারাবাহিক সুনামি সৃষ্টি হয়ে ৩৬ হাজারের বেশি মানুষ নিহত হয়।

২০১৮ সালে আনাক ক্রাকাতোয়ার অগ্ন্যুৎপাতের পর সৃষ্ট সুনামিতে ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়।

আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে, আনাক ক্রাকাতোয়ার সর্বশেষ অগ্ন্যুৎপাত হয়েছে রোববার রাত ৮টা ২৩ মিনিটে।

সংস্থাটি সোমবার সতর্ক করে বলেছে, “আগামী সময়গুলোতে আরও অগ্ন্যুৎপাতের সম্ভাবনা এখনো বেশি।”

আবহাওয়া সংস্থা বিএমকেজি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয় ছাইয়ের স্তম্ভ জাভার দিকে সর্বোচ্চ ২০ হাজার ফুট (৬ হাজার মিটার) এবং সুমাত্রার দিকে ও জাভার বানতেন প্রদেশের কিছু এলাকায় ৫০ হাজার ফুট (১৫ হাজার মিটার) পর্যন্ত উঠে গেছে।

রোববার দুর্যোগ মোকাবিলা সংস্থা বাইরে চলাচলের সময় মানুষকে মাস্ক পরার আহ্বান জানিয়েছে, যাতে ছাই শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ না করে।

বিষয়: আগ্নেয়গিরিএশিয়াবিমানবন্দরইন্দোনেশিয়াবন্ধসুনামিফ্লাইটভূমিকম্পবিমান চলাচলবাতিলসতর্কতা
Advertisement
সর্বশেষ
  • ১

    তাহসিফ ও দীপকে ‘ধাওয়া’ দিয়েছিল কারা?

  • ২

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ৩

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৪

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৫

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

সম্পর্কিত
  • ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    ৭ শর্তে দুইদিনের মধ্যে হরমুজ খুলতে সম্মত ইরান

    হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের অংশ আলোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্তের কথা জানাল তেহরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে ইরান।

  • সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

    ৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুজনের কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগও করেন তিনি। জবাবে ৪৯ বছর বয়সী সাংবাদিক নিধি লেখেন, ‘হয়ে গেছে ভাই @OmarAbdullah’।

  • যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি

    আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

  • ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা নিয়ে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তানের সামরিক বাহিনী

    সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, “কিছুটা ইতিবাচক সম্ভাবনা না থাকলে ফিল্ড মার্শাল কেন দুবার সেখানে যাবেন? সুতরাং হ্যাঁ, অবশ্যই।”