
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলেন। সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী।

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেলযোগাযোগ বন্ধ রয়েছে। আজ বুধবার দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত ট্রেনের উদ্ধারকাজ সম্পূর্ণ ও যোগাযোগ ঠিক হতে ১২ ঘণ্টা সময় লাগতে পারে।

হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের যুগে ল্যান্ডলাইনের দিনগুলোর কথা মনে পড়ে? কেমন ছিল সেই যোগাযোগ? ক্রস কানেকশনের বিড়ম্বনা, কিংবা ট্রাঙ্ককলে চিৎকার করে কথা বলা। অচেনা নম্বরে ফোন ঘুরিয়ে সুন্দর কণ্ঠের কারও সঙ্গে কথা বলা। বাড়ির ল্যানলাইনে কারও ফোন এলে সবার মনোযোগ এড়িয়ে কথা বলার চেষ্টা…

১৯২৬ সালের এই দিনে জন লগি বেয়ার্ড প্রথম সফল টেলিভিশন প্রদর্শন করেন। চলন্ত ছবি ও শব্দের যুগপৎ সম্প্রচার শুরু হয় তার ‘টেলিভাইজার’-এর মাধ্যমে। সেই সন্ধ্যাই বদলে দেয় যোগাযোগ ও বিনোদনের ইতিহাস।

কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকেরা তৈরি করেছেন মানুষের মতো ঠোঁট মেলাতে সক্ষম এক রোবটিক মুখ। আয়নায় নিজেকে দেখা ও মানুষের ভিডিও পর্যবেক্ষণের মাধ্যমে কথা ও গানের ভঙ্গি শিখছে রোবটটি। এই প্রযুক্তি রোবট-মানুষ যোগাযোগকে আরও স্বাভাবিক করার পথে বড় অগ্রগতি।

কঙ্গোর দক্ষিণ কিভুর লুভুঙ্গি ও কাটোগোটা এলাকায় নতুন করে গোলাগুলি ও সংঘর্ষ ছড়িয়ে পড়ায় শত শত মানুষ ঘর ছেড়ে সাঙ্গের দিকে পালিয়ে গেছে। সাম্প্রতিক সহিংসতা পূর্ব কঙ্গোর মানবিক সংকট আরও ঘনীভূত করছে, আর যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনো জানা যাচ্ছে না।

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ. ডব্লিউ. বুশ এলিয়েনদের সঙ্গে যোগাযোগের বিষয়ে জানতেন বলে দাবি করা হয়ে নতুন এক প্রামাণ্যচিত্রে। আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তারা ঢাকা–রাজশাহী রেলপথ অবরোধ করছেন। এতে ঢাকা–রাজশাহী রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় অধ্যাপক ইউনূস তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন, যা তিনি সঙ্গে সঙ্গে গ্রহণ করেন।

বর্তমানে ‘হ্যালো’ শুধু ফোনে নয়, সামনাসামনি কথোপকথনেরও সবচেয়ে প্রচলিত শব্দ। এটি ভদ্রতা, সৌজন্য ও বন্ধুত্বের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এমনকি বিভিন্ন ভাষার মানুষও শব্দটি বোঝে এবং ব্যবহার করে।

“আমাদেরকে এই কাজটা করতে হবে পরিবেশের কোনো ক্ষতি না করে। নদীর ওপর কোনো আঘাত করা যাবে না, পানিকে শান্ত রাখতে হবে, মনে রাখতে হবে পানি আমাদের জন্য বিরাট সম্পদ।”