
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।
কেনিয়ার মোমবাসার জুমভু এলাকার জনবহুল ‘বাংলাদেশ সেটেলমেন্ট’-এ যানজট নিরসন এবং বাসিন্দাদের নিরাপত্তায় একটি নতুন ৪ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করা হয়েছে। এই সড়কটি এলাকার ব্যবসায়ী ও স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে।
কেনিয়ার পত্রিকা দ্য স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (৯ জুলাই) এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সড়কটি উদ্বোধন করা হয়। নামকরণ করা হয়েছে ‘কেনেডি ওদেদে একসেস রোড’।
উদ্বোধনী অনুষ্ঠানে মোমবাসা গভর্নর আবদুস্সামাদ নাসির এবং জুমভু’র সংসদ সদস্য বাদি তালিবসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
ড. কেনেডি ওদেদে কেনিয়াজুড়ে বসতি এলাকার বাসিন্দাদের জীবনমান উন্নয়নে কাজের জন্য পরিচিত। জুমভু’র সংসদ সদস্য বাদি তালিব জানান, এই নামকরণটি মোমবাসা উপকূলীয় অঞ্চলসহ কেনিয়ার বসতিগুলোতে মানুষের জীবনমান উন্নত করতে ড. ওদেদের প্রতিশ্রুতির স্বীকৃতি।
উদ্বোধনী অনুষ্ঠানে তালিব বলেন, ‘এটি কেবল একটি সড়ক নয়, এটি বাংলাদেশ ওয়ার্ড এবং পুরো মোমবাসার প্রতিটি তরুণদের জন্য একটি বার্তা যে, আপনার হাতে কিছু না থাকলেও আপনি এমন কিছু তৈরি করতে পারেন যা বিশ্ব পরিবর্তন করে।’
ড. কেনেডি ওদেদে ‘শাইনিং হোপ ফর কমিউনিটিজ’-প্রতিষ্ঠাতা ও সিইও। তাঁর সংস্থা মোমবাসায় বিভিন্নভাবে ক্ষমতায়ন কর্মসূচি পরিচালনা করে। এই কর্মসূচির মধ্যে স্কুল লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, কমিউনিটি হল এবং নারীদের জন্য বিভিন্ন উদ্যোগ রয়েছে।
উল্লেখ্য, কেনিয়ার মোমবাসা শহরের ‘বাংলাদেশ সেটেলমেন্ট’ একটি দ্রুত বর্ধনশীল অনানুষ্ঠানিক শহুরে জনবসতি। এই এলাকাটি অবকাঠামো এবং পরিষেবা বিতরণে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি।
এটি একটি ঘনবসতিপূর্ণ অঞ্চল, যেখানে বিপুলসংখ্যক মানুষ অনানুষ্ঠানিক কর্মসংস্থানের ওপর নির্ভরশীল। এলাকাটি জনাকীর্ণ এবং সেখানে পয়োনিষ্কাশন ব্যবস্থার সংকট এবং মৌলিক পরিষেবার অপর্যাপ্ততার মতো সমস্যা রয়েছে।
এই জনবসতির নাম ‘বাংলাদেশ’ হলেও, এর সঙ্গে বাংলাদেশ দেশের কোনো সরাসরি সংযোগ নেই। এটি কেবল মোমবাসার ওইই নির্দিষ্ট বসতিটির একটি অনানুষ্ঠানিক নামকরণ।
তবে এর নামকরণ বাংলাদেশ থেকে আগত অভিবাসীদের সম্মানে রাখা হয়েছে বলে জানা যায়।
সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর
মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন
‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’
‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’
চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসার কঠোর নীতি পুনর্বিবেচনার উদ্যোগ, বাংলাদেশিদের ক্ষেত্রে প্রভাব
অস্ট্রেলিয়া সরকারের নতুন উদ্যোগে ভবিষ্যতে ভিসা আবেদন প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে। তবে কঠোর নীতি পুনর্বিবেচনা করা মানেই ভিসা পাওয়া সহজ হয়ে গেছে, এমন নয়।

খাবার নষ্ট করার মধ্যে গর্বের কী আছে?
খাবার শুধু মুখে তোলার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের ক্ষুধা, মর্যাদা, বিবেক ও দায়িত্ববোধ। মুখের খাবার যখন বুকের ভেতর প্রশ্ন জাগায়, তখনই হয়তো মানুষ হিসেবে আমাদের সত্যিকারের জাগরণ শুরু হয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক
আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।