বিশ্ববিদ্যালয়

উচ্চশিক্ষায় স্যাটেলাইট টিভি চালুর পরিকল্পনা ইউজিসির
ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সংযোগ বাড়াতে উচ্চশিক্ষার জন্য আলাদা টেলিভিশন চ্যানেল চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা সম্ভব।

কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সিডনি বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন
জেসিন্ডা আরডার্নের প্রধানমন্ত্রিত্বের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে বাংলাদেশেরও বিশেষ সম্পর্ক রয়েছে। ২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫১ জন নিহত হয়। ওই সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে ক্রাইস্টচার্চে অবস্থান করছিল।

ফ্লোরিডায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামের কাছে গুলিতে ৬ শিশুসহ আহত অন্তত ১২
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, গুলির ঘটনার আগে সেখানে সংঘর্ষ শুরু হয়েছিল। একটি ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর জনাকীর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

‘বিইউবিটি ম্যাথ জাম্বুরি ২০২৬’ অংশ নিয়েছে ২৭৪ শিক্ষার্থী
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হয়েছে ‘বিইউবিটি ম্যাথ জাম্বুরি ২০২৬’। এতে দেশের ৪১টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ২৭৪ জন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী অংশ নেন। গণিত অলিম্পিয়াডের পাশাপাশি ‘ফিউচার পাথওয়েজ অব অ্যাপ্লাইড ম্যাথমেটিকস’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি-প্রকৌশলে আধুনিক শিক্ষা প্রদানের আহ্বান রাষ্ট্রপতির
দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে আধুনিক ও উচ্চমানসম্পন্ন শিক্ষা প্রদানের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে

উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা
উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে অচলাবস্থা তৈরি হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। মাত্র ৫৬ দিন দায়িত্ব পালনের পর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অব্যাহতি দিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর প্রতিবাদে শিক্ষার্থীদের ‘সম্পূর্ণ শাটডাউন’ কর্মসূচিতে যোগ দেন ...

রাজধানীতে বারান্দা থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর ভাটারার সাঈদনগর বড় মসজিদের এলাকার একটি বাসার বারান্দা থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থী মারা গেছেন। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

গবেষণার নতুন নিয়মে আপত্তি কেন শিক্ষকদের?
পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় চলতি অর্থ-বছরের বাজেটে গবেষণায় কোনো বরাদ্দ রাখা হয়নি। গবেষণায় বরাদ্দে নতুন নিয়ম করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এখন থেকে ইউজিসি গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ে আলাদা করে তহবিল দেবে।

রুয়েটে বহুতল হলে লিফট চালুর দাবিতে শিক্ষার্থীদের লং মার্চ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নবনির্মিত আবাসিক হল ছাত্র হল-১ এ দ্রুত লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনের উদ্দেশ্যে লং মার্চ করেছেন হলটির শিক্ষার্থীরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন।

ট্রাম্পের ভিসা নীতির প্রভাব কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা কর্মসূচিতে, ভর্তি স্থগিত
আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদনের সংখ্যা কমে যাওয়ার ঘটনা দেখাচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতি নিয়ে অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় সাংবাদিকতা প্রতিষ্ঠানটির ওপর কীভাবে প্রভাব ফেলছে।

ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপের অভিযোগে আটক ৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তাদের মধ্যে দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং অপরজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে।

ভারতের শিক্ষাব্যবস্থা নিয়ে এত অসন্তোষ কেন?
ভারতের শিক্ষাব্যবস্থা নিয়ে সম্প্রতি বেশ আলোচনা চলছে। গত জুলাই তরুণদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপরও দেশটির স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা থামেনি।এরপর গত ৬ সেপ্টেম্বর দিল্লিতে একটি হোস্টেল ধসে শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনাও দেশটির

হাজারীবাগে বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে হাজারীবাগের ৪/এ নম্বর রোডের জাহানারা ম্যানশনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মে

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি কী বার্তা দিচ্ছে?
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংস্কার করা সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও স্বাধীনতাবিরোধী ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি অন্তর্ভুক্ত করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র বিতর্ক ও ক্ষোভ ছড়িয়ে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটি ইনোভেশন হাব
ইউনিভার্সিটির উদ্ভাবনী সক্ষমতা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগগুলোকে দেশের বৃহত্তর উদ্ভাবন ইকোসিস্টেমের সামনে তুলে ধরতেই এই ফেয়ারে বিইউবিটি ইনোভেশন হাবের অংশগ্রহণ। ফেয়ারে কমিউনিকেশন, কৃষি, বায়োমেডিকেল, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের মোট নয়টি প্রকল্প প্রদর্শন করছে বিইউবিটি

জিন্নাহর ছবি টাঙানো গ্রহণযোগ্য নয়: ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি টাঙানো ‘গ্রহণযোগ্য নয়’ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২৩ জনকে অধ্যাপক পদে পদোন্নতি দিল ববি
২০২৫ সালের ১৯ অক্টোবর থেকে অধ্যাপক পদোন্নতির বোর্ড বসা শুরু হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বাঁধায় পদোন্নতি আটকে যায়। গত ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় ২৪ জন শিক্ষকের অধ্যাপক পদে পদোন্নতির বিষয়টি উত্থাপিত হয়। ওই সভায় ২৩ জনকে পদোন্নতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে রিঅ্যাক্টের সমাপনী অনুষ্ঠিত
সাউথইস্ট ইউনিভার্সিটিতে বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা বিষয়ক জাতীয় আয়োজন ‘রিঅ্যাক্ট ২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপনী অনুষ্ঠিত হয়।

দিল্লিতে বহুতল ভবন ধস, নিহত ৬
ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতনে ছয়তলা একটি ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবরে জানিয়েছে।



