Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

‘বিইউবিটি ম্যাথ জাম্বুরি ২০২৬’ অংশ নিয়েছে ২৭৪ শিক্ষার্থী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৮: ৫০
‘বিইউবিটি ম্যাথ জাম্বুরি ২০২৬’ অংশ নিয়েছে ২৭৪ শিক্ষার্থী
বিইউবিটি অনুষ্ঠিত হয়েছে ‘বিইউবিটি ম্যাথ জাম্বুরি ২০২৬’। ছবি:সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হয়েছে ‘বিইউবিটি ম্যাথ জাম্বুরি ২০২৬’। এতে দেশের ৪১টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ২৭৪ জন স্নাতক পর্যায়ের শিক্ষার্থী অংশ নেন। গণিত অলিম্পিয়াডের পাশাপাশি ‘ফিউচার পাথওয়েজ অব অ্যাপ্লাইড ম্যাথমেটিকস’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।

Advertisement

বিইউবিটির গণিত ও পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ঢাকার মিরপুর-২-এর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

Advertisement
Advertisement
Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল হাকিম খান। বিশেষ অতিথি ছিলেন বিইউবিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল মোফিজ এবং বুয়েটের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে. এম. আরিফুল কবির। এ ছাড়া উপস্থিত ছিলেন বুয়েটের গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ উদ্দিন।

গণিত অলিম্পিয়াডে প্রতিযোগীদের ৯০ মিনিটে সমাধানের জন্য ৪০টি গাণিতিক সমস্যা দেওয়া হয়। সেমিনারে প্রকৌশল, চিকিৎসাবিজ্ঞান, ডেটা সায়েন্স ও উদীয়মান প্রযুক্তিতে গণিতের প্রয়োগ এবং সম্ভাবনা তুলে ধরা হয়। সেমিনারটি শুরু হয় গণিতবিষয়ক কনটেন্ট নির্মাতা চমক হাসানের ভিডিও বার্তার মাধ্যমে।

ঘনঘন শিক্ষাক্রম বদল: শিক্ষার্থীরা কি গিনিপিগ তবে?student

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণিত অলিম্পিয়াডে বুয়েটের মো. ইস্তিয়াক রহমান চ্যাম্পিয়ন হয়ে ১৫ হাজার টাকা পুরস্কার পান। বিইউবিটির মো. তানভিন আহমেদ প্রথম রানারআপ হয়ে ১০ হাজার টাকা এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মো. শিথিল ইসলাম দ্বিতীয় রানারআপ হয়ে ৫ হাজার টাকা পুরস্কার পান। চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী সাত প্রতিযোগীকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন বিইউবিটির গণিত ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান এবং আয়োজনের আহ্বায়ক ড. মো. আবদুল হাই। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও পেশাগত উন্নয়নে ফলিত গণিতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিইউবিটির ফলিত গণিতে এমএসসি প্রোগ্রামের সম্ভাবনা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানটিতে সহযোগিতা করেছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল, ব্রিডিং গ্রাউন্ড, হেরন ওয়াটার পিউরিফায়ার এবং ইম্পেরিয়াল সিটি সেন্টার।

বিষয়: বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীবুয়েটগণিত অলিম্পিয়াডসেমিনার
Advertisement
সর্বশেষ
  • ১

    সাংবাদিক নিধি রাজদানের সঙ্গে বিয়ে সারলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর

  • ২

    মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

  • ৩

    ‘মাদরাসার সভাপতি-সেক্রেটারিও জানে না সেখানে কী পড়ানো হয়’

  • ৪

    ‘শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে কোনো সরকারই দায়িত্ব পালন করেনি’

  • ৫

    চুয়েটের শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন, এক মাসের ঘাটতি মিটবে কীভাবে?

সম্পর্কিত
  • সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

    সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবার আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশন

  • ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    ওয়ালটন প্লাজার ক্রেতাদের কিস্তির নগদ অর্থ উত্তোলনের সুবিধা

    কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

  • প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক ও ইনডিটেকস সফটওয়্যারের মধ্যে চুক্তি স্বাক্ষর

    প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।

  • প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    প্র্যাবের সভাপতি ইয়াহিয়া মির্জা, সম্পাদক নজরুল ইসলাম

    দেশের ব্যাংকগুলোর জনসংযোগ বিভাগের কর্মকর্তাদের সংগঠন পাবলিক রিলেশনস অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (প্র্যাব) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির হেড অব পিআর অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন